ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালিতে দুই মাসে সর্বোচ্চ জাহাজ চলাচল, স্বস্তির ইঙ্গিত


হরমুজ প্রণালিতে দুই মাসে সর্বোচ্চ জাহাজ চলাচল, স্বস্তির ইঙ্গিত

হরমুজ প্রণালি দিয়ে বৃহস্পতিবার মোট ২৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের একটি সমঝোতার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। এ দুই মাসের মধ্যে এই নৌপথে এখন সর্বোচ্চ সংখ্যক বাণিজ্যিক জাহাজ পারাপার হতে দেখা যাচ্ছে।

সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা এএক্সএসমেরিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এই প্রণালি দিয়ে ২৫টি বাণিজ্যিক জাহাজ চলাফেরা করেছে। এটি গত ১৮ এপ্রিলের পর কোনো এক দিনে সর্বোচ্চ সংখ্যা। জুন মাসের প্রথম ১০ দিনে প্রতিদিন গড়ে মাত্র ৭.৬টি জাহাজ চলাচল করেছিল। সেই তুলনায় বৃহস্পতিবারের এই সংখ্যা পাঁচ গুণেরও বেশি।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

এই বৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার ভিত্তিতে হয়েছে। এ চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার কথাও বলা হয়েছে। তবে শুক্রবার সুইজারল্যান্ডে নির্ধারিত আলোচনার স্থগিত হওয়ার আগেই এই জাহাজ চলাচল বাড়তে শুরু করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর সংঘাত শুরু হওয়ার পর ইরান কার্যত এই প্রণালী বন্ধ করে দেয়। এ সময় সেখানে একাধিক হামলার ঘটনা ঘটে। যার ফলে বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি পায় এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হয়।

যুদ্ধের পূর্বে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করতো। শান্তিকালে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরল গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

তবে বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়ে গেছে। ৫০০টিরও বেশি জাহাজ এবং প্রায় ১১ হাজার নাবিক এখনো উপসাগরীয় অঞ্চলে আটকে আছেন।

আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা

বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি এবং পরিবহন খাত প্রথমে এই উন্নতির সুফল পাবে। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি সভা ও গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাড়াশ উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযানে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, বাবুল শেখকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপির সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি সভায় হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশের সূত্র মতে, ২০১৮ সালের ১২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে একটি নির্বাচনি পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। অভিযোগ রয়েছে, ওই সময় বাবুল শেখসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সভাস্থলে সশস্ত্র হামলা চালিয়ে তার গাড়িবহরে ভাঙচুর করে।

এছাড়া হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও মামলায় উল্লেখ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে আব্দুল মান্নান তালুকদারকে নিরাপদে সরিয়ে নেন। হামলার ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার দীর্ঘ সময় পর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল শেখকে অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একদিনে ঠাকুরগাঁওয়ের ৭ টি উপজেলায় সাইকেল চালিয়ে ভ্রমণ সম্পন্ন করলেন সজিব

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


একদিনে ঠাকুরগাঁওয়ের ৭ টি উপজেলায় সাইকেল চালিয়ে ভ্রমণ সম্পন্ন করলেন সজিব

নেপালীয়ান খ্যাত বেংটানা পরিহিত সাইক্লিষ্ট ঠাকুরগাঁওয়ের সজিব ঠাকুরগাঁও জেলার ৭ টি উপজেলা সাইকেল চালিয়ে ভ্রমণ সম্পন্ন করলেন।

সজিব ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ঠাকুরগাঁও (জেলা স্কুল) সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী।
পড়াশোনার পাশাপাশি সে ভ্রমণ পিয়াসী সাইক্লিস্ট।

সে আজ সকাল ১০ টায় ঠাকুরগাঁও শহর হতে সাইকেল নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা হতে ভ্রমণ শুরু করে নবগঠিত উপজেলা ভূল্লী হয়ে ক্রমান্বয়ে রুহিয়া,বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশৈংকেল ও সর্বশেষ পীরগঞ্জ উপজেলা ভ্রমণ সম্পন্ন করে ঠাকুরগাঁওয়ে পৌছান রাত ৯ টা ৩৮ মিনিটে।

সে প্রায় ১৪৩ কিলোমিটার রাস্তা ৭ঘন্টায় সাইকেল চালিয়ে ভ্রমণ সম্পন্ন করেছে।

উল্লেখ থাকে যে,ইতিপূর্বে মাত্র ১৫ বছর বয়সে ৪২ দিনে ৬৪ জেলা সাইকেল চালিয়ে ভ্রমণ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


মেহেরপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

মেহেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের হলরুমে এ শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক মন্টু, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক রেজা, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্সসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

শপথ গ্রহণের পর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। তারা বলেন, মেহেরপুরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে মেহেরপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য এবং নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাব গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সভাপতি ফারুক হোসেন। তিনি সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, গতিশীল এবং পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে মেহেরপুর প্রেসক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জেলার উন্নয়ন এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে প্রেসক্লাবের সদস্যরা একযোগে কাজ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে

মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তার কারণে দেশের উত্তরাঞ্চলের তিনটি বিভাগে এবং উত্তর পূর্ব ভারতে আগামী ৩ দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিচ্ছে।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড এই তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ২০-২৩ তারিখের মধ্যে গড়ে প্রায় ১৫০-২০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

এরমধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলায় উক্ত সময়ের মধ্যে প্রায় ২০০-৩০০ মিমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%