০৬:৩৬ এম
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর এক বছরও টিকবেন না। তিনি বলেন, যে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর উপরে সরকার পরিচালিত হচ্ছিল, তা এখন ভেতর থেকেই দুর্বল হয়ে পড়ছে।
নয়াদিল্লিতে আদিবাসী জনগোষ্ঠীর এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রাহুল গান্ধী আশঙ্কা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে এবং অনেকেই বিরোধী শিবিরের সঙ্গে তথ্য ভাগাভাগি করছেন।
রাহুল গান্ধী বলেন, দেশে সিস্টেমের মধ্যে একটি সংঘবদ্ধ বিক্ষোভ তৈরি হচ্ছে। তিনি উল্লেখ করেন, যে সিস্টেম এক সময় নরেন্দ্র মোদি নিয়ন্ত্রণ করতেন, সেই সিস্টেমই এখন তাকে তথ্য দিচ্ছে। গোটা ব্যবস্থার ভেতর থেকে একটি বড় ঝাঁকুনি আসতে চলেছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
কংগ্রেস নেতা দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য নিয়মিতভাবে তার কাছে পৌঁছাচ্ছে। এই ঘটনার ভিত্তিতে তিনি মন্তব্য করেন, 'আমার হিসাবে নরেন্দ্র মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না।'
রাহুল গান্ধী দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, ভারতের সামনে একটি বড় অর্থনৈতিক সংকট আসছে, যা মোকাবেলায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বা 'শক অ্যাবজরবার' ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ধ্বংস করে ফেলেছে। এর ফলে আন্তর্জাতিক অর্থনীতির অস্থিরতার প্রভাব আরও তীব্রভাবে দেশের ওপর পড়তে পারে।
তিনি আরও বলেন, যে নির্বাচন কমিশনকে মোদি নিজে নিয়ন্ত্রণ করছেন বলে মনে করা হয়, সেই নির্বাচন কমিশনের কার্যালয় থেকেও তার কাছে বার্তা আসে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও নিয়মিত তথ্য পাঠান।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন