ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

চোখের আড়ালে থাকা স্পেনের এই তারকাই হতে পারেন ম্যাচের টার্নিং পয়েন্ট


চোখের আড়ালে থাকা স্পেনের এই তারকাই হতে পারেন ম্যাচের টার্নিং পয়েন্ট

স্পেনের নীরব নায়ক রদ্রি হতে পারেন ম্যাচের টার্নিং পয়েন্ট। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি, লামিন ইয়ামাল এবং হুলিয়ান আলভারেজ। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন এমন একজন খেলোয়াড় আছেন, যিনি সাধারণত শিরোনামে বেশী থাকেন না। তাই, স্পেনের সেই নীরব নায়ক হচ্ছে রদ্রি। অনেক ফুটবল বিশ্লেষক বলেছেন যে, ফাইনালে স্পেনের সাফল্যের চাবিকাঠি রদ্রি হতে পারে এবং আর্জেন্টিনার সবচেয়ে বড় কৌশল হতে পারে তাঁকে নিষ্ক্রিয় করে দেওয়া। লুইস দে লা ফুয়েন্তের দলের জন্য রদ্রি মধ্যমাঠের মূল ভরসা। রক্ষণ অঞ্চল থেকে আক্রমণে বল পৌঁছে দেওয়ার কাজ তাঁর ওপর রয়েছে, খেলার গতি নিয়ন্ত্রণ করা ও বলের দখল ধরে রাখার দায়িত্বও তার কাঁধেই বর্তায়। এভাবেই স্পেনের পাসনির্ভর ফুটবলের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে এই মিডফিল্ডার। রদ্রি যত সময় বলের নিয়ন্ত্রণে থাকবেন, স্পেন তত সহজে নিজেদের ছন্দে খেলতে সক্ষম হবে। প্রতিপক্ষকে চাপে রাখা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনালে আর্জেন্টিনার অন্যতম লক্ষ্য হতে পারে রদ্রির প্রভাব কমিয়ে দেওয়া। বিশ্লেষকরা মনে করছেন, মাঝমাঠে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে বিশেষভাবে রদ্রির ওপর দায়িত্ব দেওয়া হতে পারে। যদি স্পেনের মিডফিল্ডের নিয়ন্ত্রণ ভেঙে দেওয়া যায়, তাহলে তাদের আক্রমণও কার্যকারিতা হারাতে পারে। সে কারণে আর্জেন্টিনার কৌশল সাজাতে হলে রদ্রিকে ঘিরে পরিকল্পনা সাজানো অপরিহার্য। ফাইনালে আলো থাকবে মেসি ও ইয়ামালের ওপর, তবে মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হতে পারে রদ্রি এবং আর্জেন্টিনার মিডফিল্ডের মধ্যে। স্পেন যদি বলের দখল ধরে রাখতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই তাদের হাতে থাকবে। অন্যদিকে, আর্জেন্টিনা যদি রদ্রিকে চাপে রাখতে পারে, তাহলে মেসি ও তাঁর সতীর্থদের জন্য আক্রমণ গড়ে তোলা অনেকটাই সহজ হয়ে যাবে। বিশ্বকাপ ফাইনালে গোলদাতাদের পাশাপাশি নজর দিতে হবে স্পেনের এই নির্ভরযোগ্য মিডফিল্ডারের দিকে। কারণ, যদি রদ্রি নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেন, তাহলে স্পেনের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর যদি তাঁকে কার্যকরভাবে আটকে দেওয়া যায়, তাহলে ম্যাচের মোড় বদলে যেতে পারে আর্জেন্টিনার পক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুুদ্রায় আইনপ্রয়োগকারী সংস্থার জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:০১ পি.এম


মুুদ্রায় আইনপ্রয়োগকারী সংস্থার জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের

বিমসটেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানরা সমুদ্রে পারস্পরিক যোগাযোগের সময় সামুদ্রিক আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রমে পূর্বানুমানযোগ্যতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন করেছেন।

আজ রোববার বিমসটেক সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিমসটেক জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে এই নীতিমালা অনুমোদন করা হয়।

বৈঠকে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ (এইচএডিআর)-এর সামুদ্রিক উপাদান সম্পর্কিত বিমসটেক নির্দেশিকাও গৃহীত হয়। এর ফলে সদস্য রাষ্ট্রগুলো দ্রুত ও সমন্বিতভাবে আঞ্চলিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রীয়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠকটির আয়োজন ও সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা প্রতিনিধিদলের প্রধানরা উপস্থিত ছিলেন।

বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পা-ে আঞ্চলিক জোটটির নিরাপত্তা সহযোগিতার বর্তমান অবস্থা সম্পর্কে একটি বিস্তৃত পর্যালোচনা উপস্থাপন করেন। পাশাপাশি তিনি আগের বৈঠকের পর থেকে প্রচলিত, অপ্রচলিত ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গৃহীত অগ্রগতির বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোকে অবহিত করেন।

পা-ে বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগের সময়মতো বাস্তবায়ন, সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদার, জ্ঞান বিনিময় বৃদ্ধি এবং সদস্য রাষ্ট্রগুলোর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধিদলের প্রধানরা সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন, সাইবার, সামুদ্রিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, সংযোগ বৃদ্ধি, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা এবং নতুন ও উদীয়মান নিরাপত্তা হুমকি মোকাবিলার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকের ফাঁকে বিমসটেক মহাসচিব ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, নেপালের স্বরাষ্ট্রসচিব এবং শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং বিমসটেক কাঠামোর আওতায় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

বিমসটেকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধিদলের প্রধানরা আঞ্চলিক নিরাপত্তা জোরদার, সহনশীলতা বৃদ্ধি এবং বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশ- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএফএর নতুন কমিটির দাবি কমিশন দ্বিগুণ, সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


বিএফএর নতুন কমিটির দাবি কমিশন দ্বিগুণ, সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখবে

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের সার ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল করার পাশাপাশি দীর্ঘ ২৫ বছর ধরে অপরিবর্তিত থাকা ডিলার কমিশন প্রতি টনে ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের আল রাজি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ারম্যানসহ ৩৩ সদস্যের পরিচালনা পর্ষদ শপথ গ্রহণ করে। নির্বাচনী বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিব সরকার নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান এবং নির্বাচন বোর্ডের সদস্য শেখ শামসুল আরেফীন। শপথগ্রহণের পর বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর মো. মোশাররফ হোসেন জানান, বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল এবং ডিলার কমিশন দ্বিগুণ করাই হবে নতুন কমিটির প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে সার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকের কাছে সারটিকে সময়মতো পৌঁছে দেওয়া এবং সার আমদানি ও বিতরণব্যবস্থা কার্যকর করা তাঁর লক্ষ্য।

এছাড়া তিনি জানান, পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ২০২৫ সালের সার ডিলার নীতিমালার সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, এর কোনো যৌক্তিকতা নেই।

তিনি দাবি করেন, গত ১৬ বছর ধরে বিদ্যমান ডিলাররা সফলভাবে সার বিতরণ করেছেন এবং কোথাও বড় ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার পরও বর্তমান ডিলারদের বাদ দিয়ে নতুন করে বিসিআইসির ডিলার অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার বিরুদ্ধে বিএফএ দাঁড়াবে।

তিনি আরো বলেন, বর্তমানে প্রতিটি ইউনিয়নে একজন মূল ডিলার এবং প্রতিটি ওয়ার্ডে খুচরা ডিলার থাকায় সার সরবরাহে কোনো সংকট নেই। বর্তমান ডিলাররা ২৫ থেকে ৩০ বছর আগে প্রায় দুই লাখ টাকা জামানত দিয়ে ডিলারশিপ নিয়েছিলেন, যা সে সময়ের প্রেক্ষাপটে একটি বড় বিনিয়োগ ছিল। তাই তাঁদের বাদ দিয়ে নতুন ডিলার অন্তর্ভুক্তির যৌক্তিকতা নেই।

ডিলার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের হার প্রায় ২৫ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। প্রতি টনে ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করার প্রস্তাব কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন সরকার দ্রুত এই প্রস্তাবটি অনুমোদন করবে।

তিনি আরো বলেন, নবনির্বাচিত পরিচালকেরা নিজ নিজ এলাকার সমস্যা নিয়ে বোর্ডে আলোচনা করবেন। প্রয়োজনে জেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা কৃষকের স্বার্থ রক্ষা, সময়মতো সার সরবরাহ এবং কৃষি উৎপাদন আরো শক্তিশালী করার সম্ভাবনা তৈরি করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফএর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান রাজু, এস এম বাবুল, মো. নুর আলম পাটোয়ারি, মোহাম্মদ হাকিম আলী এবং পরিচালক (অর্থ) মো. আলাউদ্দিন চৌধুরী। তারা নবনির্বাচিত কমিটির প্রতি সমর্থন জানিয়ে ডিলারদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালিশে জুতাপেটার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


সালিশে জুতাপেটার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের হাঁড়িয়াকাহন গ্রামে স্থানীয় এক সালিশ বৈঠকে প্রকাশ্যে ২০টি জুতার আঘাত করার অভিযোগে গৌরিগ্রাম ইউপি চেয়ারম্যান, বর্তমান এবং সাবেক ইউপি সদস্যসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। ভুক্তভোগী মো. মহব্বৎ আলী খাঁর স্ত্রী মোছা. রোজিনা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় এই মামলাটি করেন।

এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী মো. এরশাদ আলীর প্রতিবন্ধী বোনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত ১২ জুলাই সন্ধ্যায় হাঁড়িয়াকাহন গ্রামে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বাদীর অভিযোগ, সালিশে উপস্থিত সবার সামনে তার স্বামী মহব্বৎ আলী খাঁকে ২০টি জুতার আঘাত করার এক তরফা সিদ্ধান্ত দেওয়া হয়। মহব্বৎ আলী খাঁ উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করলেও সালিশকারীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। এক পর্যায়ে তিনি সালিশস্থল ত্যাগ করতে চাইলে তাকে বাধা দেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে সালিশকারীদের নির্দেশে প্রকাশ্যে তাকে ২০টি জুতার আঘাত করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

এ মামলায় গৌরিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টার, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, বর্তমান ইউপি সদস্য আরশেদ আলীসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর ভাই মো. এরশাদ আলী বাদী হয়ে অভিযুক্ত মহব্বৎ আলী খাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক একটি পাল্টা মামলা দায়ের করেছেন। সেই এজাহারে অভিযোগ করা হয়, গত ১২ জুলাই দুপুরে অভিযুক্ত মহব্বত খাঁ কাঁঠাল কাটার অজুহাতে ওই বাড়ি থেকে একটি কাচি নিয়ে যান। পরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা চালান। এই ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় এবং পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশ ডেকে তাকে জুতাপেটা করা হয়।

গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রামানিক সালিশের সত্যতা স্বীকার করে বলেন, আমাকে ডেকে নেওয়া হয়েছিল। ওরাই বিচার করে ২০টি জুতাপেটার রায় দেয়। আমার পরিষদের গ্রাম পুলিশ দিয়ে সেই রায় কার্যকর করা হয়েছে। এখন এই মামলায় আমাকে আসামি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং মামলা রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারের মাঝে সৌদি কিংয়ের অর্থায়নে সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারের মাঝে সৌদি কিংয়ের অর্থায়নে সহায়তা

 

দ্বিতীয় দফায় রবিবার চকরিয়ার ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নে এক হাজার পরিবারে দেওয়া হয় পূর্ণাঙ্গ খাবার সহায়তা। ছবি : কালের কণ্ঠ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্যসহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ। সৌদি কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ১ কেজি লবণ দেওয়া হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলায় এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ প্রায় ৫৬ হাজার সুবিধাভোগীর মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও মানবিক সংকটে থাকা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। প্রথম ধাপে চকরিয়া পৌরসভার এক হাজার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে রবিবার (১৯ জুলাই) ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের আরো এক হাজার পরিবার এই সহায়তা পেয়েছে। বাকি তিন হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকেও পর্যায়ক্রমে খাদ্যসহায়তা দেওয়া হবে।

এ কর্মসূচি পরিচালনা করছেন আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রকল্প কর্মকর্তা (মিল) মোস্তাক আহমেদ এবং প্রকল্প কর্মকর্তা (লজিস্টিকস) তাজ উদ্দীন।

ইউনিয়নভিত্তিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, এবারের বন্যায় বহু পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও জীবিকার উৎস হারিয়ে মানবিক সংকটে পড়েছে। এ ধরনের খাদ্যসহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখছে এবং তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%