ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মালয়েশিয়ায় বাংলাদেশিদের নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস


মালয়েশিয়ায় বাংলাদেশিদের নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাস প্রবাসীদের জানায় যে, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দেশব্যাপী অনথিভুক্ত অভিবাসীদের আটক করার জন্য চলমান অভিযানের প্রেক্ষাপটে, ইমিগ্রেশনের কর্মকর্তারা সোমবার কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের পাশে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন।

এই পরিস্থিতি বাংলাদেশ হাইকমিশনের নজরে আসার পর, তারা তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। এরপর ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখার পর তাদের মুক্তি দেয়।

আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড

এছাড়া, হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে, মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে ইমিগ্রেশন বিভাগ দেশজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে বিপুলসংখ্যক বাংলাদেশি আটক হয়েছে। অন্যদিকে, আটক হওয়া বাংলাদেশিদের দ্রুত নিরাপদে দেশে ফেরাতে নিয়মিতভাবে বিভিন্ন আটক কেন্দ্র পরিদর্শন অব্যাহত রেখেছে দূতাবাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকে ৩০ দিনের সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


দুদকে ৩০ দিনের সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য ৩০ দিনের সময় চেয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, যিনি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে রয়েছেন।

আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তিনি সময় চাওয়ায় দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন যে, এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, "আজ তার দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তিনি ৩০ দিনের সময় চেয়েছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"

এর আগে, অভিযোগের অনুসন্ধানের জন্য জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে নোটিশ পাঠায় দুদক। কমিশনের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত ওই নোটিশে আজ দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে তাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছিল।

নোটিশে উল্লেখ করা হয়েছিল, অভিযোগের বিষয়ে তার বক্তব্য শোনা ও রেকর্ড করা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ‘অপরিহার্য’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাবিননামায় পূর্বের ও বিদ্যমান বিয়ের তথ্য সংযুক্তির জন্য হাইকোর্টের রুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


কাবিননামায় পূর্বের ও বিদ্যমান বিয়ের তথ্য সংযুক্তির জন্য হাইকোর্টের রুল

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : হাইকোর্ট বিয়ের কাবিননামায় পূর্বের ও বিদ্যমান বিয়ে এবং সন্তানের তথ্য সংযুক্ত করার বিষয়ে একটি রুল জারি করেছেন।

বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ প্রদান করেন, যা রিটের শুনানির পর কার্যকর হয়।

আইনজীবী শেখ ওমর এবং আইনজীবী তানজিলা রহমান জুঁই আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গত ২৫ আগস্ট জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন। উক্ত রিটে উল্লেখ করা হয়, বর্তমান কাবিননামায় পূর্বের বিয়ে, তালাক এবং সন্তানদের পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ করার বাধ্যবাধকতা নেই। এর ফলে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে প্রতারণা করছেন এবং পারিবারিক বিরোধ সৃষ্টি হচ্ছে। তাই কাবিননামা সংশোধন করে বর-কনে উভয়ের আগের ও বিদ্যমান সব বিয়ের তথ্য, সন্তানদের তথ্য, চলমান ভরণপোষণ, অভিভাবকত্ব ও অন্যান্য আইনগত দায় এবং জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও যাচাইযোগ্য করার নির্দেশনা চাওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: ২৮ জন গ্রেফতার, ২০ পিস ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


বিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: ২৮ জন গ্রেফতার, ২০ পিস ইয়াবা উদ্ধার

বিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: ২৮ জন গ্রেফতার, ২০ পিস ইয়াবা উদ্ধার ;গ্রেফতারি পরোয়ানায় ২ জন, নিয়মিত মামলায় ২১ ও অন্যান্য আইনে গ্রেফতার ৪ জন

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

বিএমপি মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে মহানগরীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলায় ও আইনি প্রক্রিয়ায় মোট *২৮ জন অভিযুক্তকে গ্রেফতার* করা হয়েছে।

অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে *২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে* গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আদালতের *গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজনকে* আটক করা হয়েছে।

একই অভিযানে নিয়মিত মামলায় *২১ জন* এবং *অন্যান্য আইনে চারজনকে* গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের অভিযানে মোট ২৮ জন অভিযুক্ত গ্রেফতার হয়েছেন।

বিএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং মাদকদ্রব্যের বিস্তার নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর মহানগর পুলিশের সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা শাখার সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে অভিবাসীবাহী নৌকাডুবিতে ১ জনের মৃত্যু, ২৫ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


গ্রিসে অভিবাসীবাহী নৌকাডুবিতে ১ জনের মৃত্যু, ২৫ জন নিখোঁজ

গ্রিসের ক্রিট দ্বীপের নিকটবর্তী গাভদোস (Gavdos) দ্বীপের উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন নিখোঁজ রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রিক কোস্টগার্ডের মুখপাত্র জানিয়েছেন, সমুদ্র থেকে ৫১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীরা জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ৭৭ জন যাত্রী ছিলেন।

উদ্ধার অভিযান ও বর্তমান পরিস্থিতি

গ্রিসের বার্তা সংস্থা ইআরটি নিউজ (ERT News) জানাচ্ছে, নিখোঁজদের সন্ধানে ওই এলাকায় একটি বৃহৎ উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকাজে চারটি বাণিজ্যিক জাহাজ, ছোট নৌকা, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের (Frontex) বিশেষ বিমান এবং গ্রিক কোস্টগার্ডের একটি হেলিকপ্টার অংশগ্রহণ করেছে।

উদ্ধার করা ৫১ জন অভিবাসীকে চিকিৎসার জন্য ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, বৈরী আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে সমুদ্রে উদ্ধারকাজ চালাতে বেশ সমস্যা হচ্ছে।

অভিবাসন রুটের নতুন কেন্দ্র

লিবিয়া উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত ক্রিট এবং গাভদোস দ্বীপ সম্প্রতি উত্তর আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশ্যে অভিবাসীদের জন্য একটি প্রধান রুটে পরিণত হয়েছে।

গ্রিস সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে, সম্প্রতি উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে আসা অভিবাসীদের আশ্রয় আবেদন (Asylum Claims) প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আইন লঙ্ঘন করে প্রবেশের চেষ্টা করার বিরুদ্ধে সরকার দ্রুত বহিষ্কার এবং নতুন কড়াকড়ি নীতি প্রয়োগ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%