প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাস প্রবাসীদের জানায় যে, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দেশব্যাপী অনথিভুক্ত অভিবাসীদের আটক করার জন্য চলমান অভিযানের প্রেক্ষাপটে, ইমিগ্রেশনের কর্মকর্তারা সোমবার কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের পাশে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন।
এই পরিস্থিতি বাংলাদেশ হাইকমিশনের নজরে আসার পর, তারা তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। এরপর ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখার পর তাদের মুক্তি দেয়।
এছাড়া, হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে, মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে ইমিগ্রেশন বিভাগ দেশজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে বিপুলসংখ্যক বাংলাদেশি আটক হয়েছে। অন্যদিকে, আটক হওয়া বাংলাদেশিদের দ্রুত নিরাপদে দেশে ফেরাতে নিয়মিতভাবে বিভিন্ন আটক কেন্দ্র পরিদর্শন অব্যাহত রেখেছে দূতাবাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন