ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সেসিপ ও সেসডিপি প্রকল্পের জনবল বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠন


সেসিপ ও সেসডিপি প্রকল্পের জনবল বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠন

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ : সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তর এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সেসডিপি) প্রকল্পের জনবল-সংক্রান্ত মামলার রায় বাস্তবায়নের উদ্দেশ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ মেহেদী হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন)-কে। সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (মাধ্যমিক-১ অনুবিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), যুগ্মসচিব (উন্নয়ন-১ অধিশাখা), আইন কর্মকর্তা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা)।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে বলা হয়েছে, সেসিপ প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তর এবং এ-সংক্রান্ত মামলার রায় বাস্তবায়নের বিষয়ে সমন্বিত মতামত শিক্ষা বিভাগের সচিবের কাছে উপস্থাপন করবে কমিটি। এই ছাড়া, প্রয়োজন হলে কমিটি সদস্য কো-অপ্ট করার সুবিধাও রয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


দীঘিনালায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত মো. হারুনুর রশিদ (২৬) নামে এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে দীঘিনালার বোয়ালখালী কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের সূত্র অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) রাজিব শেখ এবং এএসআই (নিঃ) সোহেল রানার নেতৃত্বে একটি পুলিশ টিম বোয়ালখালী কাঁচা বাজারে অভিযান পরিচালনা করে। এসময় দায়রা-১৯৯১/১৫, চান্দগাঁও-৩(৯)১৫ ও জিআর-২৯৭/১৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি হারুনুর রশিদকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া হারুনুর রশিদ মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার মমতাজ সওদাগরের বাড়ির বাসিন্দা। তিনি মোন্তাজ আলী, যিনি মো. মমতাজ আলী সওদাগরের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দীঘিনালা থানা পুলিশ জানিয়েছে, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিতভাবে অভিযান অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেডের কাণ্ডে অবাক গিলক্রিস্ট, ‘ক্যারিয়ারে এমন দেখিনি’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


হেডের কাণ্ডে অবাক গিলক্রিস্ট, ‘ক্যারিয়ারে এমন দেখিনি’

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেডের একটি বিরল কাণ্ডে অবাক হয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। হেড যা করেছেন, সেটি নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে কখনোই দেখেননি বলে জানালেন তিনি।

শনিবার, ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের বলে আউট হন হেড। গুড লেংথের বলটি অফ স্টাম্পের বাইরে থেকে বেরিয়ে যাচ্ছিল। কাট করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত করে স্টাম্পে। ১৭ রান করে বোল্ড হন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।

উইকেট হারানোর পর কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে ছিলেন হেড। এরপর ড্রেসিংরুমের পথে হাঁটার আগে মাটিতে পড়ে থাকা স্টাম্পের বেল নিজ হাতে তুলে আবার স্টাম্পের ওপর বসিয়ে দেন। ক্রিকেট মাঠে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না বললেই চলে।

এই বিষয়টি দেখে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা গিলক্রিস্ট বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার পুরো ক্রিকেট জীবনে এমনটা কখনো দেখিনি। একজন ব্যাটার এতটাই হতাশ, যে সে ঘুরে দাঁড়িয়ে আবার স্টাম্পগুলো ঠিক করে দিচ্ছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ রক্ষায় কুলিয়ারচরে ‘হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস’-এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


পরিবেশ রক্ষায় কুলিয়ারচরে ‘হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস’-এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচিটি শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ মোড় বাজারে পালিত হয়।

সামাজিক ও মানবিক সংগঠন ‘হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন’-এর কিশোরগঞ্জ জেলা শাখা এই উদ্যোগটি পরিচালনা করেছে। কর্মসূচিটি অত্যন্ত উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত এলাকার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণের পাশাপাশি স্থানীয় নানা সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর নিরসনে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শামসুল আলম তৌফিকের সভাপতিত্বে এবং হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিনিধি সাংবাদিক এম. এ বাতেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক নূরে আলম ভূইয়া (ফারুক), জাফরাবাদ বায়তুশ শরফ জামে মসজিদের সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক মো. ছমির উদ্দিন, গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. সজীব মিয়া ও মো. রতন মিয়া।

এছাড়া, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মোছা. নিলুফা আক্তার নীলা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জানান, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মানবাধিকার সুরক্ষার পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশ ও সমাজকে সুন্দর রাখা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।"

সভা শেষে উপস্থিত সকলের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয়। এছাড়া, এলাকার যেকোনো সামাজিক সমস্যা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


দীঘিনালায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় আদালতের সাজা পরোয়ানাভুক্ত সুব্রত ত্রিপুরা (৪৩) নামক এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপ্পাপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল চাপ্পাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় এসটি-১০৫/২২, সিআর-৩০৩/২২ মামলায় Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় সাজা পরোয়ানাভুক্ত সুব্রত ত্রিপুরাকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সুব্রত ত্রিপুরা চাপ্পাপাড়া এলাকার ধনীপূর্ন ত্রিপুরার ছেলে। তিনি দীঘিনালা উপজেলার ৩১ নম্বর বোয়ালখালী মৌজার স্থায়ী বাসিন্দা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, "আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে সুব্রত ত্রিপুরাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।" পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সুব্রত ত্রিপুরাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%