প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় আদালতের সাজা পরোয়ানাভুক্ত সুব্রত ত্রিপুরা (৪৩) নামক এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপ্পাপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল চাপ্পাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় এসটি-১০৫/২২, সিআর-৩০৩/২২ মামলায় Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় সাজা পরোয়ানাভুক্ত সুব্রত ত্রিপুরাকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সুব্রত ত্রিপুরা চাপ্পাপাড়া এলাকার ধনীপূর্ন ত্রিপুরার ছেলে। তিনি দীঘিনালা উপজেলার ৩১ নম্বর বোয়ালখালী মৌজার স্থায়ী বাসিন্দা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, "আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে সুব্রত ত্রিপুরাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।" পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সুব্রত ত্রিপুরাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন