ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণহানি শূন্য, হাসপাতালে ৩৭৫ জন


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণহানি শূন্য, হাসপাতালে ৩৭৫ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও সংবাদ নেই। এক্ষণে ৩৭৫ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগ থেকে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ১৯ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৫১ জন, খুলনা বিভাগ থেকে ৫৪ জন, রাজশাহী বিভাগ থেকে ১৬ জন, রংপুর বিভাগ থেকে ৩৩ জন, বরিশাল বিভাগ থেকে ৬৮ জন এবং সিলেট বিভাগের একজন রোগী রয়েছেন।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

চলতি বছরের ২২ জুলাই পর্যন্ত মোট ১১ হাজার ৫৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনও মৃত্যুর সংবাদ নেই। তবে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া চলতি বছরে মোট ১০ হাজার ৪৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩৮ জন রোগী।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১০২,৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুর ফলে মোট ৪১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

জন্তর মন্তরের দেওয়ালগুলোতে আঁকা নানা গ্রাফিতির মাধ্যমে তরুণদের ক্ষোভ ও প্রতিবাদের ভাষা স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে।

ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো তরুণ-তরুণী রাজধানী দিল্লির রাজপথে নেমে এসেছেন। ব্যঙ্গাত্মক একটি অনলাইন উদ্যোগ থেকে শুরু হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এখন দেশজুড়ে অন্যতম আলোচিত আন্দোলনে পরিণত হয়েছে।

রাজধানীতে চলমান এই বিক্ষোভের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।

বুধবার (২২ জুলাই) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে অফিসগামী কর্মী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে—লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।

এর আগে সোমবার (২০ জুলাই) ও মঙ্গলবার (২১ জুলাই) ককরোচ জনতা পার্টির বিক্ষোভ এবং সংসদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সময়ে কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি) ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকেরা ভারত-যুক্তরাষ্ট্র কৃষি চুক্তিবিরোধী আন্দোলন এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে সীমানা এলাকায় বিক্ষোভ করছে।

রাজধানীর ভেতরের বিক্ষোভে বাইরের আন্দোলনকারীরা যেন যোগ দিতে না পারে এবং তাদের চলাচল নিয়ন্ত্রণ করা যায়, সে লক্ষ্যেই মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

ডিএমআরসি জানিয়েছে, বন্ধ স্টেশনগুলোতে আপাতত প্রবেশ ও বের হওয়ার সুযোগ নেই, তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল অব্যাহত থাকবে। তবে ট্রেনগুলো এসব স্টেশনে থামবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধাপে ধাপে স্টেশনগুলো আবার খুলে দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় অসামাজিক কার্যকলাপ ও পরকীয়ার অভিযোগে পুলিশের কাছে স্থানীয়রা এক যুবলীগ নেত্রী এবং তার ‘কথিত প্রেমিক’কে আটক করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য রাশু বেগম (৪০)। তিনি এলাকার একজন প্রবাসীর স্ত্রী। তার সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার মো. হাসেম (৪৫)।

জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে হাসেম যখন রাশু বেগমের বাড়িতে প্রবেশ করেন, তখন স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। এরপর অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের দুজনকেই আটক করে ভূজপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম গণমাধ্যমকে জানান, "আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।"

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি বলেন, "রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। সর্বশেষ একই ধরনের ঘটনার অভিযোগে স্থানীয়রা তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।"

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, "স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ডিবির অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদুর রহমান জামালপুর প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


জামালপুরে ডিবির অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জামালপুরের মেলান্দহে ৪০ গ্রাম হেরোইন সঙ্গে মোঃ আনোয়ার হোসেন (২২) এবং মোছাঃ শাপলা আক্তার (২১) নামের স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। আনোয়ার হোসেন ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে এবং মোছাঃ শাপলা আক্তার সেই এলাকার মোঃ আবু সাঈদ এর মেয়ে ও আনোয়ার হোসেনের স্ত্রী।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ৮(গ) ধারায় নিয়মিত মামলা দায়ের করার পর বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম।

তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন স্যারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) সদস্যরা জামালপুর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে আটটায় মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত এ অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ স্বামী-স্ত্রীকে আটক করে। স্থানীয় এলাকাবাসীর সম্মুখে তল্লাশি পরিচালনা করে আনোয়ার হোসেনের নিকট হতে ২০ গ্রাম এবং শাপলা আক্তারের নিকট হতে ২০ গ্রামসহ সর্বমোট ৪০ (চল্লিশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর স্বামী-স্ত্রী এবং তারা হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, জামালपुर জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের কাছে জানিয়ে জনসাধারণকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের জোয়ারীখোলা গ্রামের মোবারক মেম্বার বাড়িতে, পুকুরের পানিতে ডুবে নাদিম (২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।

নিহত নাদিম হলেন প্রবাসী আলম মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১০টার সময় বাড়ির উঠানে দুই ভাই খেলাধুলা করছিল। হঠাৎ সবার অগোচরে নাদিম বাড়ির পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। ছোট ভাইকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে বড় ভাই হামিম (৪)। কিন্তু হামিমও পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর পানিতে ছটফট করার আওয়াজ শুনে পরিবারের সদস্যরা এবং আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং দুই শিশুকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে হামিমকে দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকের সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে, ছোট শিশু নাদিমকে উদ্ধার করার আগেই তার মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%