০৫:৪৩ পি.এম
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় অসামাজিক কার্যকলাপ ও পরকীয়ার অভিযোগে পুলিশের কাছে স্থানীয়রা এক যুবলীগ নেত্রী এবং তার ‘কথিত প্রেমিক’কে আটক করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য রাশু বেগম (৪০)। তিনি এলাকার একজন প্রবাসীর স্ত্রী। তার সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার মো. হাসেম (৪৫)।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে হাসেম যখন রাশু বেগমের বাড়িতে প্রবেশ করেন, তখন স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। এরপর অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের দুজনকেই আটক করে ভূজপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম গণমাধ্যমকে জানান, "আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।"
স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি বলেন, "রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। সর্বশেষ একই ধরনের ঘটনার অভিযোগে স্থানীয়রা তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।"
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, "স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।"
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন