ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ সংকট সমাধানে নতুন শাসনব্যবস্থার প্রয়োজন: তেহরান


হরমুজ সংকট সমাধানে নতুন শাসনব্যবস্থার প্রয়োজন: তেহরান

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নতুন বাস্তবতার প্রতি ইরানকে মেনে নিতে হবে। এই বাস্তবতার বাইরে যুক্তরাষ্ট্রের জন্য আর কোনও বিকল্প নেই, এমনটাই জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

সংবাদমাধ্যম আলজাজিরা অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন আজিজি।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অভিযোগ করেছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রাথমিক জবাব’ হিসেবে এ অঞ্চলের ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি

আইআরজিসির ঘোষণার প্রতিক্রিয়ায় আজিজি আরও স্পষ্ট করে বলেছেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের নতুন বাস্তবতা যুক্তরাষ্ট্রকে অবশ্যই স্বীকার করতে হবে। এর বাইরে সত্যিই আর কোনও পথ নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


জ্বালানি মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তুরস্কের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি রামিস শেন।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হারুন ওরতাচ।

সাক্ষাৎকালে তুর্কি প্রতিনিধি দল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। সেই সঙ্গে বাংলাদেশের প্রতি তুরস্ক সরকারের অব্যাহত শুভেচ্ছা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেয়।

রাষ্ট্রদূত রামিস শেন বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা, বাংলাদেশে তুর্কি বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি দেশটির জ্বালানি খাতে, বিশেষ করে এলএনজি সরবরাহে আরো বেশি বিনিয়োগ ও অংশগ্রহণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ। পাশাপাশি জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকের শেষে রাষ্ট্রদূত রামিস শেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

জবাবে সুবিধাজনক সময়ে যত দ্রুত সম্ভব তুরস্ক সফরের আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দেহভাজন উগ্রবাদী সম্পৃক্ততায় গ্রেপ্তার দুইজন রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


সন্দেহভাজন উগ্রবাদী সম্পৃক্ততায় গ্রেপ্তার দুইজন রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার দুই আসামিকে, যাদের উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহ রয়েছে, আদালত ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে। একই মামলার অন্য চারজনকে কারাগারে পাঠানোর আদেশও দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। আদালতের নির্দেশে আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন শাহ আমানত সাবির এবং হোসাইন তানিম। অপরদিকে, কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়োজিত।

এদিন আদালতে ছয় আসামিকে হাজির করা হয়। এদের মধ্যে গত রোববার (৫ জুলাই) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক (ইন্সপেক্টর) এ বি সিদ্দিক দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে আইনজীবী মো. সাদ্দাম হোসেন রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, আসামিরা শিক্ষার্থী এবং তাদের বয়স কম। ইতিমধ্যে তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু তদন্তে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি।

এ সময় আদালত বলেন, এই মামলায় পুলিশের এপ্রোচ ভালো। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়নি। সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড চাওয়া হয়েছে। যদি জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া না যায়, তাহলে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিকভাবেই মুক্তি পাবেন।

পরে বিচারক আসামিদের উদ্দেশ্যে জানতে চান, রিমান্ডে তাদের কোনো নির্যাতন করা হয়েছে কি না। এ সময় আসামি শাহ আমানত সাবির মাথা নেড়ে ‘না’ সূচক জবাব দেন।

মামলার রিমান্ড আবেদনে দাবি করা হয়, গত রোববার ভোরে যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে একটি উগ্রবাদী সংগঠনের কিছু সদস্য প্রশিক্ষণের উদ্দেশ্যে জড়ো হয়েছে।

পুলিশের দাবি, খবর পেয়ে সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাস্থলে গেলে কিছু সদস্য পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেখানে জড়ো হওয়ার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদ

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (০৮ জুলাই ২০২৬) বিকেল ৩টার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার বা তার বেশি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তাটি আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান পরিচালকের পক্ষে বুধবার (০৮ জুলাই) বিকেল ৩টা (বিএসটি) প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি স্কুলছাত্রীকে (১৫) দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে আদিতমারী থানায় অপহরণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই কিশোরীর বাবা। এ ঘটনার বিষয়ে জানা গেছে, ধর্ষণের ঘটনা আড়াল করতে এ মামলাটি করা হয়েছে।

এই ঘটনার পর বুধবার (৮ জুলাই) পুলিশ ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালে পাঠিয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়িটারী গ্রামের হোসেন আলীর ছেলে মোখলেছার রহমান ফুলতলা (৪০) প্রথমে ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে ২৭ জুন সন্ধ্যায় বাড়ির পাশে লিচুবাগানে নিয়ে যান। সেখানে তিনি তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন এবং বাগানে ফেলে রেখে চলে যান। বিষয়টি প্রকাশ হলে মোখলেছার রহমান সহ তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেন। পরে স্কুলছাত্রী রক্তাক্ত অবস্থায় কোনো রকমে বাড়িতে ফিরে আসেন।

এরপর ১ জুলাই নতুন পোশাক কিনে দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সুমি বেগম ও নছিমন বেগমের সহায়তায় মোখলেছার রহমান আবারও ওই স্কুলছাত্রীকে ডেকে নেন। পেছনে প্রথমে তাকে রংপুর নিয়ে গিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে সেখান থেকে ঢাকায় নিয়ে যান। সেখানে এক বন্ধুর বাসায় রেখে আবারও ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় স্কুলছাত্রী চিৎকার করে ছুটে গিয়ে বাইরের লোকজনের সহায়তা নেয়। সেখানে উপস্থিত লোকজন মোখলেছার রহমানকে মারধর করে ছেড়ে দেয় এবং স্কুলছাত্রীর কাছ থেকে বাড়ির মোবাইল নম্বর নিয়ে তাকে ঢাকার গাজীপুর থেকে বাড়িতে পাঠিয়ে দেন।

পরে অসুস্থ অবস্থায় স্কুলছাত্রীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে মঙ্গলবার রাতে মোখলেছার রহমান ফুলতলা ও তার সহযোগী দুই নারীর বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেছেন ওই স্কুলছাত্রীর বাবা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী জানিয়েছেন, মোখলেছার রহমান ফুলতলা খুবই খারাপ প্রকৃতির মানুষ। তার ভাই মহুবর রহমান এই ওয়ার্ডের গ্রাম পুলিশ। মামলাটি নষ্ট করার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন তিনি।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করতে ঢাকায় নিয়েছিল। আমি গরিব মানুষ। টাকাপয়সা নেই। থানায় মামলা করেছি। আমি আমার মেয়ের ওপর অন্যায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, ‘অভিযোগ পাওয়ামাত্র আমরা ঘটনা তদন্ত করে রাতেই মামলা নথিভুক্ত করেছি। বুধবার ভিকটিমকে (স্কুলছাত্রী) ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%