ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইউনিভার্সিটি কলেজ লন্ডন দিচ্ছে ৫৫টি কোর্স ফ্রিতে, আবেদন পদ্ধতি জানুন


ইউনিভার্সিটি কলেজ লন্ডন দিচ্ছে ৫৫টি কোর্স ফ্রিতে, আবেদন পদ্ধতি জানুন

বিশ্ববিখ্যাত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ‘ফিউচার লার্ন’ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপর অনলাইনে কোর্স করার সুযোগ প্রদান করে। এই কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে করা সম্ভব। শিক্ষার্থীরা সরাসরি পূর্ণকালীন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি না হলেও, কোর্সগুলোর মাধ্যমে একাডেমিক ও পেশাগত বিষয়ের ওপর জ্ঞান এবং দক্ষতা অর্জনের সুযোগ পান।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্ল্যাটফর্মে প্রায় ৫৫টি অনলাইন কোর্স উপলব্ধ রয়েছে। সাধারণত, এই কোর্সগুলোর মেয়াদ দুই থেকে আট সপ্তাহের মধ্যে হয়ে থাকে। শিক্ষার্থীরা সপ্তাহে প্রায় দুই থেকে পাঁচ ঘণ্টা সময় ব্যয় করে কোর্সগুলো সম্পন্ন করতে পারেন। তাদের সুবিধা অনুযায়ী, বিভিন্ন কোর্সে শিক্ষানবিশ ও পেশাজীবীদের জন্য পৃথক ধরনের শেখার সুযোগ রয়েছে।

অনলাইন কোর্সগুলো

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বৈষম্য কমাতে স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

কোর্সগুলোর মধ্যে রয়েছে ইংলিশ গ্রামার ফর টিচার্স, গ্লোবাল এডুকেশন ফর টিচার্চ এবং ইনট্রোডাকশন টু ব্লকচেইন টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন্স। বিশেষায়িত দক্ষতা অর্জনের জন্য ‘এক্সপার্ট ট্র্যাক’ও রয়েছে। এর মধ্যে ‘লাইফ অন মার্স, আর্থ অ্যান্ড বেয়োন্ড’ এক্সপার্ট ট্র্যাক-এ পাঁচটি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে।

ভর্তির প্রক্রিয়া

প্রার্থীকে প্রথমে FutureLearn প্ল্যাটফর্মে ইউসিএলের কোর্সগুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে। এরপর পছন্দ অনুযায়ী কোর্স নির্বাচন করে বিষয়বস্তু, মেয়াদ, সাপ্তাহিক পড়ালেখার সময় এবং বিনামূল্যে বা পেইড―কেমন অ্যাকসেস দেয়া হচ্ছে, সেটি যাচাই করতে হবে। প্রয়োজনে FutureLearn-এ একটি অ্যাকাউন্ট তৈরি করে কোর্সে এনরোল করা যাবে।

আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া

আরও পড়ুন: ইবিতে ‘সান্ধ্য আইন’ জারির খবর গুজব: উপাচার্য সতর্কতা

সাধারণত এসব কোর্সে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট সামগ্রিক সময়সীমা নেই। তবে কোর্সভেদে ভর্তি ও শুরুর তারিখ পরিবর্তিত হতে পারে। তাই নিবন্ধনের আগে প্ল্যাটফর্মের সংশ্লিষ্ট কোর্স পেজ থেকে হালনাগাদ তথ্য দেখে নেয়া উচিত। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাটলার: উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের হারের দায় আমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


বাটলার: উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের হারের দায় আমার

এশিয়ান গেমসের শুরুতে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য একটি বড় পরাজয়ের ঘটনা ঘটেছে। উত্তর কোরিয়ার কাছে ১০-০ ব্যবধানের পরাজয়টি তাদের ইতিহাসের সর্বোচ্চ পরাজয় হিসেবে চিহ্নিত হয়েছে। কোচ পিটার বাটলারের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে এই পরাজয়ের পর।

বাটলার কেন অভিজ্ঞ ফুটবলারদের বেঞ্চে বসিয়ে তরুণদের নিয়ে একাদশ সাজিয়েছেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ইংলিশ কোচ হারের ব্যাখ্যা দিয়েছেন এবং এই পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। আমাদের এমন একজন মেয়ে রয়েছে, যার বয়স ১৫ বছর। তরুণদের বিকাশের নীতি বাস্তবায়ন করা সঠিক নাকি ভুল—হয়তো অনেকেই আমাদের কাজের এই উন্নয়নমূলক দিকটি পছন্দ করছেন না। তবে আপনাকে বুঝতে হবে আমাদের নিজস্ব কোনো স্বীকৃত লিগ নেই। আমি কোনো অজুহাত দিচ্ছি না, কারণ আজকের এই ফলাফলের পুরো দায় আমি নিচ্ছি; যেহেতু তারা আমার খেলোয়াড়।’

এমনকি হারের দায় নিজের কাঁধে নিলেও বাটলার জানিয়েছেন যে, বাংলাদেশের মেয়েরা উত্তর কোরিয়ার মতো দলের সঙ্গে গতি ও মানে অভ্যস্ত নয়। তিনি বলেছেন, ‘তাদের গতির সঙ্গে আমাদের মেয়েরা অভ্যস্ত নয়। এই মানের দলের বিপক্ষে খেলার মতো আমরা এখনো প্রস্তুত নই।’

বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তবে শক্তি ও সামর্থ্যে অনেক এগিয়ে থাকা দলটির বিরুদ্ধে না ভেবে, নিজেদের শক্তি বিবেচনায় মিয়ানমারকে মূল প্রতিপক্ষ হিসেবে দেখছেন বাটলার। তিনি বলেছেন, ‘আমাদের মূল প্রতিপক্ষ মিয়ানমার। এই ম্যাচে এক গোলে হারাও যা, দশ গোলে হারাও তাই। এমনকি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও এমন হতে পারে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ত্বরান্বিত করার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ত্বরান্বিত করার তাগিদ

বাংলাদেশ এবং রাশিয়া একমত হয়েছে যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ত্বরান্বিত করে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই বিষয়ে আলোচনা হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয় পক্ষ নিশ্চিত করেছে যে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রকল্পের নির্মাণকাজ ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে তারা একমত।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার জন্য আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড এবং সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। রোসাটমের মহাপরিচালকও প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে, বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় হয়।

দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল বাস্তবায়ন দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী শিল্পী বেগম স্বামীসহ ইয়াবা নিয়ে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


নেছারাবাদে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী শিল্পী বেগম স্বামীসহ ইয়াবা নিয়ে গ্রেফতার

 

 
পিরোজপুরের নেছারাবাদে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম ওরফে ফাতেমা (৩৮) ও তার স্বামী মো. সাখাওয়াত হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইদেলকাঠি গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিল্পী বেগম নেছারাবাদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর স্বরূপকাঠি এলাকার মৃত ফারুক মোল্লার মেয়ে। তার স্বামী সাখাওয়াত হোসেন উপজেলার আউরিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে।
 
পুলিশসূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ইদেলকাঠি গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম ও তার স্বামী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
 
স্থানীয়দের দাবি, শিল্পী বেগম নেছারাবাদ থানা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, শিল্পী দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত। তারা দাবি করেন, বিভিন্ন এলাকা থেকে মাদক এনে নেছারাবাদ ও পার্শ্ববর্তী এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে তা বিক্রি করা হয়।
 
স্থানীয়দের আরও অভিযোগ, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থে শিল্পী জমি ও বাড়ি করেছেন এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অর্থ রেখেছেন। মাদক মামলায় গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ায় জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
 
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, শিল্পী একজন বড় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। গতকাল ৩০ পিস ইয়াবাসহ শিল্পী ও তার স্বামী সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রে-প্তা-র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


চুয়াডাঙ্গায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রে-প্তা-র

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশ মো. মিল্লাদ হোসেন (৩৬) নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে দর্শনা থানার দক্ষিণচাঁদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মিল্লাদ হোসেন, মো. জিয়াউল হকের পুত্র। তিনি দর্শনা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর দর্শনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে মিল্লাদ হোসেনকে আসামি করা হয়। সোমবার ভোরে অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%