ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ রোমানীয় পপ তারকা ওটিলিয়া


বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ রোমানীয় পপ তারকা ওটিলিয়া

ঢাকার মঞ্চে গান গেয়ে দর্শকদের আনন্দিত করার পর, রোমানীয় পপ তারকা ওটিলিয়া ব্রুমা এবার বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন। রাজধানীতে ফুল বিক্রেতার সঙ্গে নাচ, স্ট্রিটফুডের স্বাদ নেওয়া এবং শপিং মলে ঘোরাঘুরি করে, এই আন্তর্জাতিক সংগীতশিল্পী বাংলাদেশ সফরে নানা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হচ্ছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর সীমান্ত স্কয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের শাখা পরিদর্শন করার সময়, প্রতিষ্ঠানটির নান্দনিক পরিবেশ এবং আকর্ষণীয় গহনার সংগ্রহ দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। এ সময়, নিজের পছন্দ অনুযায়ী কিছু গহনা কেনাকাটা করেন এই আন্তর্জাতিক সংগীতশিল্পী।

তিনি সেখানে প্রতিষ্ঠানটির ইন্টেরিয়র, আকর্ষণীয় ডেকোরেশন এবং বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন ঘুরে দেখেন। বিশেষ করে, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আভিজাত্যের সঙ্গে সম্পৃক্ত গহনার নকশা ও বৈচিত্র্য তার দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন: হাফ বয়েল নাকি ফুল বয়েল: কোন ডিম স্বাস্থ্যের জন্য ভালো?

পরিদর্শনকালে, বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উৎসব-পার্বণ এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান অলংকারশিল্পের সৌন্দর্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন ওটিলিয়া। আপন জুয়েলার্সের সংগ্রহে আধুনিক ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যবাহী নকশার সমন্বয় দেখে, প্রতিষ্ঠানটির প্রশংসাও করেন তিনি।

নিজের পছন্দ অনুযায়ী গহনা কেনাকাটার পাশাপাশি, আপন জুয়েলার্সের আতিথেয়তা ও নান্দনিক পরিবেশ উপভোগ করেন এই সংগীতশিল্পী। পুরো আয়োজন নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

বাংলাদেশের স্বর্ণশিল্প ও অলংকারের ঐতিহ্য দেশের সংস্কৃতি ও আভিজাত্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক নকশার পাশাপাশি ঐতিহ্যবাহী গহনার সৌন্দর্য তুলে ধরে, আপন জুয়েলার্স দেশীয় অলংকারশিল্পের বৈচিত্র্য ও ঐতিহ্যকে সামনে রাখছে।

ওটিলিয়ার এই পরিদর্শন আন্তর্জাতিক সংগীতাঙ্গনের একজন শিল্পীর কাছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনার সৌন্দর্য তুলে ধরার একটি উপলক্ষ হয়ে উঠেছে।

আরও পড়ুন: ময়মনসিংহে ফ্যাশন ও লাইফস্টাইলের কালেকশন নিয়ে ইল্লিয়ীনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে যমুনা ইলেকট্রনিক্সের রিটেলার্স বিজনেস মিট-২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


সিরাজগঞ্জে যমুনা ইলেকট্রনিক্সের রিটেলার্স বিজনেস মিট-২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যমুনা ইলেকট্রনিক্সের শোরুম টুডে’স ইলেকট্রনিক্স মার্টের উদ্যোগে ‘রিটেলার্স বিজনেস মিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে শহরের মুজিব সড়কের বড়গোলাপট্টির খেয়া কমপ্লেক্সের দোতলায় শোরুম প্রাঙ্গণে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সাব ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম মনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের ডিজিএম (সেলস) মো. মাকসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের এজিএম তারেক চৌধুরী এবং ডিএসএম একরামুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুডে’স ইলেকট্রনিক্স মার্টের পরিচালক এস এম জুবায়ের হোসেন রেজা, সিরাজগঞ্জ জোনের জোনাল ম্যানেজার সাদ্দাম খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুডে’স ইলেকট্রনিক্স মার্টের ম্যানেজার রাব্বি সরকার। আলোচনা সভার পর সাব ডিলারদের মধ্যে ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আদালতের নির্দেশে সিকদার পরিবারের ৮ এয়ারক্রাফট জব্দের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


ঢাকার আদালতের নির্দেশে সিকদার পরিবারের ৮ এয়ারক্রাফট জব্দের আদেশ

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ঢাকার একটি আদালত সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার এবং তার ভাই রিক হক সিকদারের স্বার্থসংশ্লিষ্ট আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মালিকানাধীন আটটি এয়ারক্রাফট জব্দ করার নির্দেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার এবং সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, জনগণের আমানতকৃত অর্থ লুটপাট, ঘুষের বিনিময়ে বিধি-বহির্ভূতভাবে ঋণ প্রদান এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এই অভিযোগের অনুসন্ধানের জন্য একটি ছয় সদস্য বিশিষ্ট যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ অনুসন্ধানকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন ব্যাংকে জনগণের আমানতকৃত হাজার হাজার কোটি টাকা বিধিবহির্ভূতভাবে ঋণ হিসেবে বিতরণ এবং পরবর্তীতে লেয়ারিংয়ের মাধ্যমে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে আত্মসাৎপূর্বক মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটনের তথ্য পাওয়া যায়।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সিকদার পরিবারের সদস্যরা জনগণের লুটকৃত অর্থের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায়, রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানাধীন আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটি এয়ারক্রাফট ও হেলিকপ্টার সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে উড়োজাহাজ পরিচালকের নিবন্ধন পেয়েছে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে তাদের চার্টার ফ্লাইট ও উড়োজাহাজ পরিচালনা কার্যক্রম পরিচালনা করে থাকে।

আবেদনে আরও বলা হয়েছে, গোপন সূত্রে জানা গেছে, সিকদার গ্রুপের অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মালিকানাধীন এয়ারক্রাফট বা হেলিকপ্টারগুলো গোপনে বিক্রয়ের চেষ্টা করছে। অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হওয়ার পূর্বে এয়ারক্রাফট বা হেলিকপ্টারগুলো বিক্রয়, স্থানান্তর বা হস্তান্তরিত হলে অনুসন্ধান কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রমাণ ও সম্পদ শনাক্তকরণ এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সুতরাং, অনুসন্ধানের স্বার্থে এবং সম্পদের স্থানান্তর বা অপসারণ রোধের জন্য এয়ারক্রাফট বা হেলিকপ্টারসমূহ অবিলম্বে আদালতের আদেশের মাধ্যমে জব্দ করার প্রয়োজনীয়তা রয়েছে।

এমতাবস্থায়, রন হক সিকদার ও রিক হক সিকদারের স্বার্থসংশ্লিষ্ট আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মালিকানাধীন এয়ারক্রাফট ও হেলিকপ্টারসমূহ দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা অনুসারে অপরাধলব্ধ স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ প্রদানে আদালতের সদয় মর্জি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের যেসব এলাকায় সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


দেশের যেসব এলাকায় সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সোমবার (৩০ নভেম্বর) সকাল থেকে দেশের কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিলেটের লালাবাজার ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সোমবার বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকৃপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেষেরগাঁও, বনগাঁও ও সালামপুর। এই এলাকাগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্ধারিত সময়েও সংশ্লিষ্ট লাইন চালু বলে গণ্য হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে নগর ভবন ও ভূমি অফিসে ককটেল-পেট্রলবোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


রাজশাহীতে নগর ভবন ও ভূমি অফিসে ককটেল-পেট্রলবোমা হামলা

রাজশাহী নগর ভবনের ওপর ককটেল নিক্ষেপ এবং পবা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) অফিসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে দুর্বৃত্তদের দ্বারা। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এই হামলাগুলি সংঘটিত হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার দিবাগত রাতে দুজন মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে উপস্থিত হয়। এরপর তারা মোটরসাইকেল থেকে নেমে নগর ভবনের দিকে দুটি ককটেল নিক্ষেপ করে এবং দ্রুত পালিয়ে যায়।

অন্যদিকে রাত ১টার দিকে পবা উপজেলার ভূগরইল মোড় এলাকায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, কিন্তু বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের ফলে আগুনের সৃষ্টি হলে ভূমি অফিসের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুপুরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সেখান থেকে খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র পরিদর্শন করেন, যেখানে আগের রাতে পেট্রলবোমা হামলা হয়েছিল।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন জানান, ‘উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাতভর টহল দিচ্ছেন।’

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানিয়েছেন, এসব হামলার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%