প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ঢাকার একটি আদালত সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার এবং তার ভাই রিক হক সিকদারের স্বার্থসংশ্লিষ্ট আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মালিকানাধীন আটটি এয়ারক্রাফট জব্দ করার নির্দেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার এবং সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, জনগণের আমানতকৃত অর্থ লুটপাট, ঘুষের বিনিময়ে বিধি-বহির্ভূতভাবে ঋণ প্রদান এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এই অভিযোগের অনুসন্ধানের জন্য একটি ছয় সদস্য বিশিষ্ট যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ অনুসন্ধানকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন ব্যাংকে জনগণের আমানতকৃত হাজার হাজার কোটি টাকা বিধিবহির্ভূতভাবে ঋণ হিসেবে বিতরণ এবং পরবর্তীতে লেয়ারিংয়ের মাধ্যমে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে আত্মসাৎপূর্বক মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটনের তথ্য পাওয়া যায়।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সিকদার পরিবারের সদস্যরা জনগণের লুটকৃত অর্থের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায়, রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানাধীন আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটি এয়ারক্রাফট ও হেলিকপ্টার সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে উড়োজাহাজ পরিচালকের নিবন্ধন পেয়েছে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে তাদের চার্টার ফ্লাইট ও উড়োজাহাজ পরিচালনা কার্যক্রম পরিচালনা করে থাকে।
আবেদনে আরও বলা হয়েছে, গোপন সূত্রে জানা গেছে, সিকদার গ্রুপের অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মালিকানাধীন এয়ারক্রাফট বা হেলিকপ্টারগুলো গোপনে বিক্রয়ের চেষ্টা করছে। অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হওয়ার পূর্বে এয়ারক্রাফট বা হেলিকপ্টারগুলো বিক্রয়, স্থানান্তর বা হস্তান্তরিত হলে অনুসন্ধান কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রমাণ ও সম্পদ শনাক্তকরণ এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সুতরাং, অনুসন্ধানের স্বার্থে এবং সম্পদের স্থানান্তর বা অপসারণ রোধের জন্য এয়ারক্রাফট বা হেলিকপ্টারসমূহ অবিলম্বে আদালতের আদেশের মাধ্যমে জব্দ করার প্রয়োজনীয়তা রয়েছে।
এমতাবস্থায়, রন হক সিকদার ও রিক হক সিকদারের স্বার্থসংশ্লিষ্ট আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মালিকানাধীন এয়ারক্রাফট ও হেলিকপ্টারসমূহ দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা অনুসারে অপরাধলব্ধ স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ প্রদানে আদালতের সদয় মর্জি হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন