ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লাউতারো মার্টিনেজ মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হতে চান


লাউতারো মার্টিনেজ মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হতে চান

আর্জেন্টিনা জাতীয় দলে নতুন যুগের সূচনা ঘটেছে। লিওনেল মেসির বিদায়ের পর তিন তারকা জার্সির সম্মান রক্ষার দায়িত্ব এখন নতুন তারকাদের কাঁধে এসে পড়েছে। এই প্রেক্ষাপটে কিংবদন্তি মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন লাউতারো মার্টিনেজ।

জেনোয়ার বিপক্ষে নিজেদের মাঠে ৪-০ গোলের দাপুটে জয়লাভের পর ইন্টার মিলানের অধিনায়ক লাউতারোকে প্রশ্ন করা হয়, তিনি কি আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরতে চান।

জবাবে তিনি বলেন, “আমি জানি না... তবে এই নম্বরটি অবশ্যই বিশেষ, আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিয়েগো (ম্যারাডোনা) এটি পরেছেন, এরপর লিওর (মেসি) ছিল। আমার কাছে সে ফুটবল ইতিহাসের সেরা। তার সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ হয়েছে আমার।”

আরও পড়ুন: প্রথম ম্যাচে জয় পেতে তাসকিনের মনোযোগ সুখস্মৃতি ভুলে

লাউতারো আরও বলেন, “এখনো আমরা কিছু জানি না, কোনো সিদ্ধান্ত হয়নি। সম্ভবত মার্চে পরবর্তী দল ঘোষণার সময় দেখা যাবে কেউ এই জার্সি পরে কি না। এখন এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে আমি এটি পরতে চাই।”

বর্তমানে ইন্টার মিলানের হয়ে ১০ নম্বর জার্সি পরিধান করছেন লাউতারো। এবার তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সেই জার্সি পরার স্বপ্ন দেখছেন।

স্কালোনির অধীনে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির পর দ্বিতীয় স্থানে রয়েছেন লাউতারো। আলবিসেলেস্তেদের হয়ে তার গোলসংখ্যা ৪২। বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার দুইবার কোপা আমেরিকা জিতেছেন এবং ফিনালিসিমার শিরোপাও জিতেছেন। জাতীয় দলের হয়ে বেশ কিছু স্মরণীয় গোলও রয়েছে তার। ইংল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ে তার সবচেয়ে স্মরণীয় গোলটি করেন।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি হওয়ার দৌড়ে বেশ কয়েকজন তারকা রয়েছেন। জুলিয়ান আলভারেজ, নিকো পাজ ও লাউতারো মার্টিনেজকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে এই জার্সি কার হাতে উঠবে, সেই সিদ্ধান্ত ২০২৭ সালে নেবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আরও পড়ুন: ঢাকায় হতে যাচ্ছে ৪ ও ৫ ডিসেম্বর এম্বাসি ফুটবল ফেস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শাহীন।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।

এ সময় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, কামরুজ্জামান মিলন, নাজির হাসান, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, আকতারুল হাসান আপু, মাসুদুল হক মৃধা মোমিন, মজিবুল হক মিলন, সারোয়ার পারভেজ রকি, নাফিজ ইমতিয়াজ ড্যানি ও শাহিন আক্তার সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর যুবদলের সদস্য সুব্রত রায়, শাকিলুর রহমান রন, মোফাজ্জল ইসলাম শুভ, মোহন আলী, সুরাজ আলী, শফিকুল ইসলাম শ্যামল, রবিন হোসেন, আঁখলেসুর রহমান সাজিম, সাইদুল, বিপ্লব রহমান নাঈম, রুবেল শেখ মেরাজ ও নাজমুছ সাকিব নাঈমসহ মহানগর যুবদলের অধীনস্থ ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%