০৬:০৪ পি.এম
সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে গ্রেপ্তারদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ, এছাড়া সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাগর।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ‘সোমবার রাতে নিজ নিজ এলাকা থেকে আব্দুল মোন্নাফ ও মো. সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ৫ আগস্টের পরবর্তী সময়ে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা
এদিকে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান বলেন, ‘সোমবার রাতে উধুনিয়া এলাকা থেকে রেজাউল করিম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও ৫ আগস্টের পরবর্তী সময়ে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন