প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ভাণ্ডারিয়া শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাখা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার ব্যবস্থাপক মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জাফর আলী।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মো. মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমীর হোসেন খান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী এমদাদুল হক আরেফী এবং ভাণ্ডারিয়া কেন্দ্রীয় বাইতুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া আল ফরিদী, গ্রাহক আসমা আক্তার ইতি প্রমূখ।
আলোচনা সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, দ্রুত ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সমপ্রসারণ এবং গ্রাহকদের সার্বিক স্বার্থ সুরক্ষায় ইসলামী ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই কল্যাণমুখী ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আরও উন্নত, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, ব্যবসায়ী, গ্রাহক এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন