০৪:১৭ পি.এম
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর কাফরুল থানার একটি হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশটি দেন।
আদালতে দাখিল করা গ্রেপ্তার দেখানোর আবেদনটিতে বলা হয়, মামলার ঘটনায় এন এম জিয়াউল আলমের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তদন্তে সাক্ষ্য–প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এছাড়া, তদন্তের প্রয়োজনে পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও সেই আবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সাক্ষাৎ আদালতের আলোচনায় এসেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেন মাহবুব হাসান মামুন (৩৪)।
বিকেল সাড়ে চারটার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মাহবুব হাসান মামুনের স্ত্রী রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন