ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ একজন গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ একজন গ্রেফতার

 

পুলিশ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি হেরোইন ও ৯'শ পিস ইয়াবাসহ রসুল মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রসুল মিয়া হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে জানান যে, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি প্রতিশ্রুতি দিয়েও একজনকে চাকরি দিতে পারেনি: হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


বিএনপি প্রতিশ্রুতি দিয়েও একজনকে চাকরি দিতে পারেনি: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (এমপি) বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে পাঁচ বছরে এক কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। তারা একজনকেও চাকরি দিতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার বিকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভয়নগর উপজেলা নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের তরুণ সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তবে যারা জনগণকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।

মাদক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ঈদের পর মাদকবিরোধী অভিযান শুরু হবে। কিন্তু সেই ঈদ আর আসেনি, কোনো অভিযানও পরিচালিত হয়নি। বরং উল্টো তার নিজের এলাকা দিয়েই বাংলাদেশে মাদক সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কর সারায়ার তুষার, যুগ্ন মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু (এমপি) এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তারা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ও দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দেন।

এ সময় যশোর জেলা ও স্থানীয় এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার সহযোগীর পদত্যাগসহ যে সব শিরোনাম করল আন্তর্জাতিক মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


হাসিনার সহযোগীর পদত্যাগসহ যে সব শিরোনাম করল আন্তর্জাতিক মিডিয়া

রয়টার্স, বিবিসি, আলজাজিরা, ব্লুমবার্গ, সাউথ চায়না মর্নিং পোস্ট, মানিকন্ট্রোল এবং ডব্লিউআইওএন-এর মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে কেন্দ্র করে বিস্তারিত আলোকপাত করেছে।

প্রতিবেদনগুলোতে মূলত স্থান পেয়েছে—মেয়াদ পূর্তির আগেই তার সরে দাঁড়ানোর খবর, শারীরিক অসুস্থতার তথ্য এবং ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতি।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ’ শিরোনামে প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায়, মো. সাহাবুদ্দিন নিজের অটোনমিক নিউরোপ্যাথিরোগ ধরা পড়েছে বলে জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছেন, ওই রোগে আক্রান্ত থাকার কারণে তিনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে বলেও জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে স্বাস্থ্যগত কারণে ৭৬ বছর বয়সী বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। সংস্থা স্মরণ করিয়ে দেয় যে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তী প্রশাসন হয়ে নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। বাংলাদেশে রাষ্ট্রপতির পদটি মূলত অলঙ্কারিক এবং নির্বাহী ক্ষমতার মূল চালিকাশক্তি হলেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা।

বিবিসি, ‘শেখ হাসিনা সহযোগী বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করার পর থেকেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সরানোর চাপ তৈরি হয়। বিবিসি বাংলার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ক্ষমতার মসনদে থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পক্ষ থেকে তাঁকে পদ ছাড়তে জোরালো চাপ দেওয়া হচ্ছিল। শারীরিক জটিলতা দেখানো হলেও এর নেপথ্যে মূল ভূমিকা রেখেছে রাজনৈতিক পরিস্থিতি। উল্লেখ্য, ২০২৪ সালের গণ-আন্দোলনে প্রায় ১৪০০ প্রাণহানির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা ঘোষণা করেন, যা রাষ্ট্রপতির পদকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

সাউথ চায়না মর্নিং পোস্ট শিরোনাম করেছে, নির্বাসন থেকে ফেরার আগে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ, কোণঠাসা হাসিনা। বঙ্গভবনের প্রেস সচিব সারওয়ার আলমের বক্তব্য তুলে ধরে জানায়, মূলত শারীরিক অসুস্থতা ও বিশ্রামের প্রয়োজনীয়তা থেকেই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয়েছে। তবে তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি দাবি করে, শেখ হাসিনার ফিরে আসা নিয়ে আলোচনা শুরু হওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরে দাঁড়াতে বলা হয়েছিল। ফলে সাবেক প্রধানমন্ত্রী তাঁর সর্বশেষ উচ্চপর্যায়ের সাংবিধানিক বিশ্বস্ততাকেও হারালেন।

ভারতীয় গণমাধ্যম মানিকন্ট্রোল তাদের বিশ্লেষণে প্রশ্ন তোলে—শেখ হাসিনার সাথে একটি ফোনালাপ কি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের রাজনীতির ইতি টেনে দিল? তাদের মতে, শেখ হাসিনার সাথে গোপন যোগাযোগ এবং সাম্প্রতিক কথোপকথন প্রকাশ আবিষ্কারের কারণে তাঁর পদত্যাগের বিষয়টি ত্বরান্বিত হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে কঠোর আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রদর্শনের বার্তা দিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

ব্লুমবার্গ এবং ডব্লিউআইওএন তুলে ধরে যে, ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ থাকা সত্ত্বেও ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির এই অসময়ে বিদায় বাংলাদেশে রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে। ২০২৪ সালের অভ্যুথান-পরবর্তী সময়ে তিনি ছিলেন পূর্ববর্তী শাসনব্যবস্থার সাংবিধানিক ধারাবাহিকতার সর্বশেষ ধারক।

সংবাদমাধ্যমগুলো বাংলাদেশে সংবিধানের নিয়ম উল্লেখ করে জানায়, স্পিকারের কাছে লিখিত পত্র জমা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হয়। থাইল্যান্ডে চিকিৎসা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফিরলে তার কাছে পদত্যাগপত্রটি জমা দেওয়া হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বাধ্যবাধকতা অনুযায়ী, পদটি খালি হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপ্রধান বেছে নিতে হবে। বর্তমানে সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত ব্যক্তিই পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


রূপগঞ্জে মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ১৫ শতাংশ জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এছাড়া সভাপতিত্ব করেন মহসিন ভূঁইয়া, এবং বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন।

এ সময় বক্তব্য রাখেন মো. সিরাজুল ইসলাম প্রধান, মো. ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, মো. কামরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান এবং হাজী মো. নুরুজ্জামান ভূঁইয়াসহ অন্যান্য বক্তা।

বক্তারা এ সময় জানান, দীর্ঘ ১৭ বছর ধরে মাদ্রাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর দখল করে রেখেছেন। তারা আরও বলেন, মামলা-হামলার ভয়ে এলাকাবাসী তার বিরুদ্ধে কথা বলতে পারেনি। এ বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকানা নিশ্চিত করতে এবং মাদ্রাসার জমি উদ্ধার করে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার জন্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শহিদুল ইসলাম মাস্টার ও আলাল খন্দকার। মানববন্ধনের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


চাঁদপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি

 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষক দলের পৃথক আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, বিএনপি নেতা মোহসীন পাটওয়ারী। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে গাছের চারা প্রদান করেন।

এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ও ফরিদগঞ্জ উপজেলার পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপি নেতা মহসীন পাটোয়ারী, এ এম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপির বাছির আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%