০৪:২১ পি.এম
রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিটি ‘প্রকল্প শিকড়’ নামে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে এবং রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় পরিচালিত হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় উদ্যান এবং চিড়িয়াখানায় কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগেও নগরীজুড়ে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম চলছে।
আরও পড়ুন: পাবনায় অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪
মাহফুজুর রহমান রিটন বলেন, সিটি করপোরেশনের সহযোগিতায় বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপণে অংশ নিচ্ছে। আগামী দুই বছরের মধ্যে রাজশাহী মহানগরী আরও সবুজ হয়ে উঠবে। সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর এবং নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে।
কর্মসূচিতে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহসভাপতি অমিত সরকারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন