ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী


মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ২৭ আগস্ট ২০২৬ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ সম্প্রসারিত হলে অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। 

একই সঙ্গে তিনি এটিকে বৈশ্বিক মুসলিম সম্প্রদায়ের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেন।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এ চুক্তিতে যোগ দিলে দেশের সম্ভাব্য সুবিধাগুলো সম্পর্কে জানতে চান রুমিন ফারহানা।

আরও পড়ুন: বৃষ্টি বলয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ মুহূর্তে বাংলাদেশের চুক্তিতে যোগদানের বিষয়টি আলোচনার পর্যায়ে নেই। কারণ বিষয়টি মূলত চুক্তিতে বর্তমানে যুক্ত দেশগুলোর আগ্রহ ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

তিনি বলেন, ‘তারা যদি বাংলাদেশকে এই চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, তাহলে অবশ্যই আমাদের বিষয়টি বিবেচনা করতে হবে।’

ড. খলিলুর আরও বলেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর আগে চুক্তিতে যোগদানের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা সময়ের আগেই হয়ে যাবে। তবে এটি সব বিষয়ই সরকার বিবেচনায় রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট ২০২৬ ‘মক্কা চুক্তি’ স্বাক্ষর করেছে। বাংলাদেশের দৃষ্টিতে তিন দেশের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের পরিকল্পনা করছে ইসি: সিইসি

তবে বাংলাদেশের এ ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত নির্ভর করবে বর্তমান সদস্য দেশগুলো বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর ওপর।

চুক্তিটি সম্প্রসারিত হলে এটির উদ্দেশ্য মুসলিম দেশগুলোর পারস্পরিক আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে বিবেচনা করা উচিত বলেও উল্লেখ করেন করেন পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি এটিকে মুসলিম সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের ব্যবস্থায় অন্যদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন: বিএনপির ডাক, সরকার পতনের একদফা আন্দোলন: ২৮ অক্টোবর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাল থেকে শুরু নারী এশিয়া কাপের দশম আসর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


কাল থেকে শুরু নারী এশিয়া কাপের দশম আসর

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপের দশম আসর। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এখন পর্যন্ত নারী এশিয়া কাপ চারটি ওয়ানডে এবং ছয়টি টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছে। 

দুবাইয়ে দশম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। 

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কাল থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। আসন্ন টুর্নামেন্টে আট দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে। 

‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। সেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

আগামী ৩১ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এবারের নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল খেলার লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা বেশ কয়েকবার সেমিফাইনাল থেকে বাদ পড়েছি। এবার আমরা সেমির বাঁধা টপকাতে চাই।’

তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমাদের ব্যাটিং বেশ ভালো হচ্ছে। বিশেষ করে এই টুর্নামেন্টে টপ-অর্ডাররা যদি ভালো ব্যাট করতে পারে তবে আমার মনে হয়, আমাদের ফাইনালে খেলার ভালো সুযোগ থাকবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

এখন পর্যন্ত একবার এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ। এছাড়া ২০১২ ও ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় টাইগ্রেসরা।

এদিকে, ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং। গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। 

দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। আগামী ১০ (এ১-বি২) ও ১১ (এ২-বি১) সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের। 

এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশের সাথে একবার শিরোপা ঘরে তুলেছে শ্রীলংকা। 

এছাড়া শ্রীলংকা পাঁচবার, ভারত ও পাকিস্তান দু’বার করে রানার্স-আপ হয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণ: রানীনগর থানা পুলিশের অভিযানে দুই কিশোর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ ( বুলু) ​নওগাঁ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণ: রানীনগর থানা পুলিশের অভিযানে দুই কিশোর গ্রেপ্তার

নওগাঁর রানীনগর থানা এলাকায় ৬ বছরের এক শিশুকন্যাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ দুই বখাটে কিশোরকে গ্রেপ্তার করেছে।

২৬ আগস্ট বিকেল আনুমানিক ৪:০০ টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে রানীনগর থানার একটি চৌকস টিম দ্রুত অভিযান শুরু করে। ঘটনার সত্যতা যাচাইয়ের পর স্থানীয় জনগণের সহায়তায় ওই দিন মধ্যরাতে অপরাধের সাথে জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে— মোঃ ইফতিয়াক (১৫) এবং মোঃ মাৎরুফ (১৬)।

এ ঘটনায় রানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১২, তারিখ: ২৭/০৮/২০২৬ খ্রিঃ)।

গ্রেপ্তারকৃত দুই কিশোরকে রানীনগর থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ৬ বছরের শিশুকন্যাটিকে ধর্ষণের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

নওগাঁর পুলিশ সুপার এ বিষয়ে জানান, "নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত যেকোনো ধরনের অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবে। অপরাধী যে-ই হোক না কেন, আইন অনুযায়ী কঠোর হস্তে তা দমন করা হবে।"

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই : সংসদে পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই : সংসদে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব অর্জন সমগ্র বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অভূতপূর্ব গৌরবময় প্রাপ্তি হলেও এই পদটি একক কোনো দেশের স্বার্থ বা সুবিধার জন্য ব্যবহারের সুযোগ নেই বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতীয় সংসদ অধিবেশনে ঢাকার সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রধান হিসেবে সাধারণ পরিষদের সভাপতিকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্বসভার সবার জন্য কাজ করতে হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

জাতীয় সংসদ অধিবেশনে সম্প্রতি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক ক্ষতিপূরণ ও বৈদেশিক সাহায্য বৃদ্ধির বিষয়ে সরকার পরিচালিত কূটনৈতিক পদক্ষেপ নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ৮৬৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ৮৬৮ জন

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৮৬৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, খুলনা বিভাগে ২০৫ জন, রংপুর বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন এবং বরিশাল বিভাগে ১১০ জন রয়েছেন।

চলতি বছরের ২৬ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ যাবত মোট ৩০ হাজার ৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ২ হাজার ৮৩ জন চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%