১২:৩৬ পি.এম
বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে তার পোশাক নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের ভূমিকায় ছিলেন উর্বশী। এই সময় তিনি ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীকের আদলে তৈরি একটি পোশাক পরিধান করেছিলেন। পোশাকটিতে গেরুয়া, সাদা ও সবুজ—এই তিনটি প্রধান রঙের ব্যবহার ছিল, যা ভারতের জাতীয় পতাকার প্রতিনিধিত্ব করে। পোশাকের মাঝখানে নীল রঙের অশোকচক্র এবং সোনালি ঝালরের সংযোজন ছিল।
অব-শোল্ডার ডিজাইনের পোশাকের সঙ্গে উর্বশী পরেছিলেন বড় হীরের কানের দুল, হাতে রুপালি চুড়ি এবং আঙুলে ভারী একটি আংটি। পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিতর্ক শুরু হয়। একদল দাবি করে যে, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মান। অন্যদিকে, কিছু মানুষ উর্বশীর প্রশংসা করে বলেন, তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে তুলে ধরার চেষ্টা করেছেন।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
এই বিতর্কের মাঝে উর্বশী তার পোশাকের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, "আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে।" অভিনেত্রী আরও জানান, তার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত।
উর্বশী রাউতেলার জন্য এবারের আয়োজনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। ২০১৫ সালে তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জয় করেছিলেন। সেবার তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন সুস্মিতা সেন। এবারের প্রতিযোগিতায় সুস্মিতা সেনও নির্বাচক কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
মঞ্চে দাঁড়িয়ে উর্বশী সেই স্মৃতির কথাও বিশেষভাবে স্মরণ করেন। তবে এবারের আয়োজনের স্মৃতির চেয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে উর্বশীর জাতীয় পতাকা-অনুপ্রাণিত পোশাক এবং তার সঙ্গে জড়িত বিতর্ক।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন