ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লা-২ আসনের দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী এমপি রাশেদা বেগম হীরা


কুমিল্লা-২ আসনের দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী এমপি রাশেদা বেগম হীরা

রাশেদা বেগম হীরা, যিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস‍্য, কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিনাঞ্চলের মূখ‍্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)’র আসন এবং কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস‍্য এ জামায়েত ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এর আসনে দায়িত্ব গ্রহণ করেছেন। এই বিষয়টি বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগ মাধ‍্যমে সারা দিন বিষয়টি নিয়ে আলোচনা চলে। কুমিল্লার ১৭ টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের জন্য আবেদন করলেও একজনও মনোনীত হতে পারেননি। অন্য জেলা থেকে ধারকরা এমপি দিয়ে কাজ চালাতে হচ্ছে, এ কারণে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে প্রার্থীদের যোগ‍্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা উত্তর জেলার সভাপতি সুফিয়া বেগম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, কুমিল্লা জেলার ১১টি আসনে ৩০ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে ফরম পূরণ করলেও ইন্টারভিউ বোর্ডে ২৯ জন অংশ নিলেও তিনি (সুফিয়া বেগম) সহ কেউই মনোনয়ন পাননি। এর আগে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা চাঁদপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে তৃতীয়বারের মতো মনোনীত হন। গত ২০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় আবারও স্থান পেয়েছেন দুইবারের সাবেক মহিলা সাংসদ রাশেদা বেগম হীরা। এমপি রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায় সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তার স্বামী মরহুম মো. রফিকুল ইসলাম মজুমদার চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তা ছিলেন। তার পিতার নাম অলিউল্লাহ। রাশেদা বেগম হীরা বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তাছাড়া তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভানেত্রী ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে কারা নির্যাতিত নেত্রী ছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ১৯৭৯ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের ভি.পি. ও জি.এস. পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রনেত্রী হিসেবে, ১৯৮১ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সাথে রাষ্ট্রীয় সফরে নেপাল যান এবং টেলেন্ট স্টুডেন্ট হিসেবে তিনি হিজবুল বাহার সফর ও বঙ্গভবনে আমন্ত্রিত হন। ১৯৮৪ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যেমন অল্ফাম, সেভ-দি-চিলড্রেন, ভিএসওতে জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন, পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ আজ পর্যন্ত দলের সকল রাজনৈতিক কর্মসূচিতে তিনি ছিলেন একজন লড়াকু সৈনিক। তিনি (২০০১ সালের) ৮ম এবং (২০০৮ সালের) ৯ম জাতীয় সংসদে দলের মনোনয়নে সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাঙ্গা না করার অঙ্গীকারে দেশীয় অস্ত্র জমা দিলেন ৬ গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:১৩ এম


দাঙ্গা না করার অঙ্গীকারে দেশীয় অস্ত্র জমা দিলেন ৬ গ্রামবাসী

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের ৬টি গ্রামবাসী সহিংসতায় না জড়ানোর অঙ্গীকার করে দেশীয় অস্ত্রশস্ত্র জমা দেওয়ার উদ্যোক্তা হন। উক্ত ৬ গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১০ জুন) বিকেলে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় পুলিশ ও প্রশাসন।

তবে, সম্পূর্ণ খবর অনুযায়ী দেখা যাচ্ছে যে, ৬ গ্রামবাসী মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১২টি ঢাল এবং ১১টি সরকি-টেটা রয়েছে।

তথ্যটি নিয়ে সমালোচনার ঝড় বইছে। স্থানীয়দের মধ্যে অনেকে বলছেন যে, গ্রামবাসী অস্ত্র জমা দেওয়ার নামে পুলিশ ও প্রশাসনের সঙ্গে একটি ধরনের প্রতারণা করেছেন। কারণ, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া, খলিশপট্টি, মুরাটিয়া, নওপাড়া, কাগদী ও বাতাগ্রাম গ্রামে হাজারো দেশীয় অস্ত্র মজুদ আছে। অথচ তারা মাত্র ২৩টি অস্ত্র জমা দিয়েছেন। তবে অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ ও প্রশাসন এবং তারা গ্রামবাসীর এ উদ্যোগকে স্বাগত জানান।

অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, পুলিশ পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক এবং সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, মাঝারদিয়া ইউনিয়নের ৬টি গ্রামের মানুষ স্বেচ্ছায় ২৩টি দেশীয় অস্ত্র জমা দিয়েছেন। যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করেছেন। তাদের এই পদক্ষেপ অন্যদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ফের মার্কিন হামলা, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:১৯ এম


ইরানে ফের মার্কিন হামলা, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা

মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ‘কঠোর’ বিমান হামলা শুরু করেছে। এই হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারির কয়েক ঘণ্টার ব্যবধানে চালানো হয়েছে।

বুধবার এ তথ্য মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে। সেন্টকম জানিয়েছে, সামাজিকমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে এবং ইরানের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর এসব হামলা শুরু হয়।

সেন্টকমের মতে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে এই হামলাগুলো পরিচালনা করা হচ্ছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।’

সংবাদ মাধ্যম ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে পশ্চিম তেহরান, কিশ দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, কেশম ও মিনাবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি ফার্স প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, শান্তি আলোচনা নিয়ে তেহরানের প্রতিনিধিরা ‘আমাদেরকে বোকা বানাচ্ছে’। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ইরানের ওপর চাপ অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্ত পরীক্ষায় ৫ বছর আগেই মিলতে পারে ক্যানসারের আভাস: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:২৭ এম


রক্ত পরীক্ষায় ৫ বছর আগেই মিলতে পারে ক্যানসারের আভাস: গবেষণা

গবেষণা বলছে, রক্ত পরীক্ষায় ৫ বছর আগেই মিলতে পারে ক্যানসারের ইঙ্গিত।

ফুসফুসের ক্যানসার বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বেশিরভাগ ক্ষেত্রেই রোগটি দেরিতে শনাক্ত হওয়ায় চিকিৎসার সুযোগ সীমিত হয়ে পড়ে। তবে নতুন এক আন্তর্জাতিক গবেষণা আশা জাগিয়েছে যে, ভবিষ্যতে উপসর্গ দেখা দেওয়ার অনেক আগেই এ রোগের ঝুঁকি শনাক্ত করা সম্ভব হতে পারে।

গবেষণায় বিজ্ঞানীরা রক্তে থাকা ১৪ ধরনের বিশেষ প্রোটিনের একটি স্বতন্ত্র ‘ব্লাড সিগনেচার’ শনাক্ত করেছেন, যা ফুসফুস ক্যানসার ধরা পড়ার পাঁচ বছরেরও বেশি সময় আগে একজন ব্যক্তির ঝুঁকি সম্পর্কে ধারণা দিতে পারে। গবেষণার ফলাফল সম্প্রতি বৈজ্ঞানিক সাময়িকী সেল-এ প্রকাশিত হয়েছে।

গবেষকদের মতে, ক্যানসার ও প্রদাহের সঙ্গে সম্পর্কিত সূক্ষ্ম জৈবিক পরিবর্তন টিউমার দৃশ্যমান হওয়ার বা কোনো উপসর্গ দেখা দেওয়ার বহু আগেই রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ফুসফুস ক্যানসার বিশ্বের সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর একটি এবং ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসায় সফলতার সম্ভাবনা অনেক বেশি থাকে। গবেষণায় দেখা গেছে, প্রাথমিক পর্যায়ের ফুসফুস ক্যানসারে পাঁচ বছর বেঁচে থাকার হার ৬০ শতাংশের বেশি হতে পারে। কিন্তু ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে এই হার নেমে আসতে পারে মাত্র ৬ শতাংশে।

অস্ট্রেলিয়ার ওয়াল্টার অ্যান্ড এলাইজা হল ইনস্টিটিউট অব মেডিক্যাল রিসার্চ-এর নেতৃত্বে পরিচালিত গবেষণায় বিভিন্ন দেশের প্রায় ৪৮ হাজার রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে দেখা যায়, ১৪টি নির্দিষ্ট প্রোটিনের একটি ধরণ দীর্ঘ সময় আগে থেকেই ফুসফুস ক্যানসারের বাড়তি ঝুঁকির ইঙ্গিত দেয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রোটিনগুলো বিদ্যমান কোনো টিউমারের উপস্থিতি নয়, বরং ক্যানসার সৃষ্টির প্রাথমিক জৈবিক প্রক্রিয়ার প্রতিফলন বলে মনে করছেন গবেষকরা।

দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা মনে করেন, দীর্ঘস্থায়ী প্রদাহ ক্যানসার সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রদাহ কাজ করলেও তা দীর্ঘস্থায়ী হলে কোষের ক্ষতি, অস্বাভাবিক কোষ বৃদ্ধি এবং ক্যানসারবান্ধব পরিবেশ তৈরি করতে পারে। গবেষণায় পাওয়া নতুন প্রোটিন সিগনেচারের সঙ্গে ইন্টারলিউকিন-১ বিটা নামের একটি প্রদাহ সম্পর্কিত অণুর যোগসূত্র পাওয়া গেছে, যা আগে থেকেই ক্যানসার বিকাশের সঙ্গে সম্পর্কিত বলে জানা ছিল।

বর্তমানে ফুসফুস ক্যানসার শনাক্তে প্রধানত দীর্ঘদিন ধূমপান করেছেন এমন ব্যক্তিদের জন্য লো-ডোজ সিটি স্ক্যান ব্যবহার করা হয়। তবে অনেক রোগীই বর্তমান স্ক্রিনিংয়ের আওতার বাইরে থেকে যান। গবেষকদের ধারণা, রক্তভিত্তিক ঝুঁকি নির্ধারণকারী পরীক্ষা চালু হলে কারা অতিরিক্ত স্ক্রিনিংয়ের প্রয়োজন তা আরও নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব হবে। এতে ক্যানসার আরও আগে শনাক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্যানসার প্রতিরোধের সম্ভাবনা। গবেষকরা ‘কানাকিনুম্যাব’ নামের একটি ব্যাথানাশক ওষুধের আগের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, যাদের মধ্যে এই প্রোটিন সিগনেচার বেশি ছিল, তাদের ফুসফুস ক্যানসারের ঝুঁকি তুলনামূলকভাবে কম দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি এখনই ক্যানসার প্রতিরোধের কার্যকর পদ্ধতি প্রমাণ করে না। এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

গবেষকরা জানিয়েছেন, পরীক্ষাটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য বাণিজ্যিকভাবে উপলব্ধ নয়। পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীতে এর কার্যকারিতা যাচাই, ভুল ফলাফলের হার নির্ধারণ এবং বিদ্যমান স্ক্রিনিং ব্যবস্থার সঙ্গে কীভাবে এটি যুক্ত করা হবে—এসব বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, এই রক্ত পরীক্ষা ক্যানসার আছে কি না তা নিশ্চিত করবে না; বরং কারও ঝুঁকি বেশি কি না সে বিষয়ে আগাম সতর্কবার্তা দিতে পারে।

গবেষকদের ভাষ্য, রোগ নির্ণয়ের পাঁচ বছরেরও বেশি সময় আগে ফুসফুস ক্যানসারের ঝুঁকি শনাক্ত করতে সক্ষম ১৪ প্রোটিনের এই ‘ব্লাড সিগনেচার’ ক্যানসার গবেষণায় একটি বড় অগ্রগতি। প্রযুক্তিটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে এটি ফুসফুস ক্যানসার স্ক্রিনিং, ঝুঁকি মূল্যায়ন এবং প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈশবে ডিম খেলে কমতে পারে অ্যালার্জির ঝুঁকি: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:৩৭ এম


শৈশবে ডিম খেলে কমতে পারে অ্যালার্জির ঝুঁকি: গবেষণা

শিশুদের ডিম খাওয়ানোর বিষয়ে নতুন গবেষণার তথ্য অনুযায়ী, জীবনের শুরুতেই ডিম খাওয়ানো শুরু করলে ডিমে অ্যালার্জি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। গবেষণায় হারানো অ্যালার্জির ঝুঁকির সঙ্গে শিশুদের খাদ্য অভ্যাসের পরিবর্তনের একটি দিক হিসেবে অস্ট্রেলিয়া থেকে পাওয়া নতুন তথ্য কার্যকর হতে পারে। ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড এবং মুরডক চিলড্রেনস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা এ গবেষণা পরিচালনা করেছেন। তাদের মতে, শিশুকে দেরিতে অ্যালার্জি সৃষ্টিকারী খাবার না দিয়ে, বরং নিয়ন্ত্রিতভাবে আগেভাগে এসব খাবার দেওয়া বেশি কার্যকর হতে পারে। প্রায় ৭ হাজার ২০০ অস্ট্রেলিয়ান শিশুর তথ্য বিশ্লেষণ করে গবেষকরা শিশুর খাদ্য নির্দেশিকা বাস্তবায়নের প্রভাব নিয়ে তুলনা করেন। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, শিশুকে প্রথম এক বছরের মধ্যে ডিম খাওয়ানো উচিত। গবেষকদের গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালের জাতীয় শিশু খাদ্য নির্দেশিকার পরিবর্তনের পর ডিমে অ্যালার্জির হার ১৭ শতাংশ কমে গেছে। গবেষণায় গবেষকরা বলেন, আগে ধারণা ছিল যে, অ্যালার্জি সৃষ্টিকারী খাবার দেরিতে দিলে ঝুঁকি কমে যায়, কিন্তু এখন তারা বলছেন, জীবনের শুরুতেই এসব খাবার শরীরে প্রবেশ করলে ইমিউন সিস্টেম সহজেই সেগুলোকে ‘নিরাপদ’ হিসেবে চিনতে পারে। নিয়মিত অল্প পরিমাণে ডিম খেলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শত্রু হিসেবে না দেখে সহনশীলতা তৈরি করতে পারে, যা ভবিষ্যতে অ্যালার্জির ঝুঁকিকে কমাতে সক্ষম। একজিমা আক্রান্ত শিশুদের ক্ষেত্রেও গবেষণায় দেখা গেছে, এই গোষ্ঠীতে ডিমের অ্যালার্জির হার ৩৫ শতাংশ থেকে কমে ২২ শতাংশে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলেন, একজিমা থাকা শিশুদের ত্বকের মাধ্যমে অ্যালার্জেন প্রবেশের ঝুঁকি বেশি থাকে। দক্ষিণ অস্ট্রেলিয়ান স্বাস্থ্য নির্দেশিকায় বলা হয়েছে, শিশুদের প্রায় ছয় মাস বয়স থেকে রান্না করা ডিমসহ অন্যান্য অ্যালার্জি-সৃষ্টিকারী খাবার ধীরে ধীরে খাওয়ানো যেতে পারে। তবে গবেষণায় শিশুদের স্বাভাবিক খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এক বছরের আগেই এসব খাবার পরিচয় করানোই মূল লক্ষ্য। গবেষকরা বলছেন, এই ফলাফল অভিভাবকদের জন্য ইতিবাচক বার্তা প্রদান করে। যদিও আগেভাগে ডিম খাওয়া অ্যালার্জি পুরোপুরি প্রতিরোধ করতে পারে না, তবে ঝুঁকি কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, সব শিশুর ক্ষেত্রে ফলাফল একই নাও হতে পারে, তবে সঠিক সময়ে খাদ্য পরিচয় করানো শিশুর খাদ্য অ্যালার্জি কমাতে সহায়ক হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%