ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান


দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান

জ্বালানি সাশ্রয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বিপণিকেন্দ্র ও অ্যাসোসিয়েশনের নেতারা।

বৃহস্পতিবার, আগ্রবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিচালকদের সাথে মতবিনিময়কালে, তারা এ অনুরোধ জানান।

চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, "চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী তথা চেম্বার সদস্যদের ভোটে নির্বাচিত এই পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের কল্যাণে সরকারের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সাথে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হবে। দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে ব্যবসায়ীদের অনুরোধের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করা হবে।"

আরও পড়ুন: বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী

অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বার পরিচালক আসাদ ইফতেখার। উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক আফসার হাসান চৌধুরী (জসিম), মো. জাহিদুল হাসান, এএসএম ইসমাইল খান ও মো. সেলিম নুর, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিলটন, সদস্য নজরুল ইসলাম মামুন, তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিপণি বিতান বণিক সমিতির সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, ফিনলে সাউথ সিটি দোকান মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান, সানমার ওশান সিটি দোকান মালিক সমিতির সভাপতি হাজি মো. সফি, সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম বেকারি মালিক সমিতির সভাপতি কেএম মামুন রাজা, ফিনলে স্কয়ার শপ ওনার্শ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিয়া মো. খালেদ (জুয়েল), কামাল বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, গোলাম রসুল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আকবর, আক্তারুজ্জামান সেন্টার দোকান মালিক সমিতির সহ-সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক মাহবুব কামাল এবং সেন্ট্রাল প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি আবদুল গফুর পাটওয়ারী প্রমুখ।

চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, "জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ব্যবসায়ীদের দেওয়া ট্যাক্স ও ভ্যাটের মাধ্যমে। সেই রাজস্ব দিয়ে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। যার সুফল ভোগ করে দেশের আপামর জনসাধারণ। তাই ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাদি সমাধানে সরকারকে সচেষ্ট হওয়ার আহবান জানিয়েছেন তিনি।"

মতবিনিময় সভায় বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা ট্যাক্স, ভ্যাট প্রদান ও নানা ধরনের হয়রানির কথা উল্লেখ করে অতীতের মতো চিটাগাং চেম্বারকে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান।

তারা বলেন, বর্তমানে জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্তে সন্ধ্যা ৭টায় শপিংমলগুলো বন্ধ করতে হচ্ছে বিধায় বেচাকেনা কমে গেছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ, কর্মচারীদের বেতন ও বোনাস ইত্যাদি পরিশোধ করার ফলে লোকসানের সম্মুখীন হচ্ছি। সাধারণত সন্ধ্যার পরে শপিংমলগুলো ক্রেতার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে।

আরও পড়ুন: পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র

সরকার নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলার রাখা এবং বর্তমান ভ্যাট প্রদান পদ্ধতি রহিত করে প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট প্রদান প্রথা চালু করতেও চেম্বার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তারা।

সূত্র জানায়, গত ১ জুন বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে রাত ১০টার পরিবর্তে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা

আদেশে বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:০০ এম


গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় নিহত হয়েছে এক স্কুলছাত্র, যার নাম সুলাইমান শিকদার (১১) বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে ছিল।

এ ঘটনার পর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাটির বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল সুলাইমান। এই সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা সুলাইমানকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর পাংশায় ৮ বছরের শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী ‎রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:০৪ এম


রাজবাড়ীর পাংশায় ৮ বছরের শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে

‎রাজবাড়ীর পাংশায় ৮ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোঃ জীবন মন্ডল (১৭) নামের এক বকাটের বিরুদ্ধে, (অভিযুক্ত) মোঃ জীবন মন্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মোঃ বেনু মন্ডল এর ছেলে । জীবন মন্ডল শিশুটির সম্পর্কে চাচা হতেন বলে জানাগেছে।

 

‎(ভুক্তভোগী) শিশুর নানি বলেন,আমার মেয়ে জামাই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। ঈদের ছুটিতে নাতিদের নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে। গত বুধবার দুপুর ২ টার দিকে জীবন মন্ডল, আমার নাতিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতর নিয়ে যায়।

 

‎পরে নাতিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে পুকুর থেকে গোসল করে যাওয়ার পথে এক নারী দেখলে জীবন মন্ডল দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারী আমার নাতিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতুব্বররা চেষ্টা চালায়।আমি আমার মেয়ে ও নাতিকে নিয়ে থানায় এসে অভিযোগ করেছি বলে জানান।

 

‎পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুল গণি বলেন, আম খাওয়ানোর কথা বলে জীবন মন্ডল নামে এক বকাটে শিশুকে ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তবে স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়।

 

‎তিনি আরও জানান, এ ঘটনার বিষয়ে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।আসামি জীবন মন্ডল কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ভৈরবে খেলা নিয়ে সংঘর্ষ

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:০৯ এম


ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় খেলাধুলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তার স্বার্থে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সোয়া নয়টার সময় সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও প্রশাসন কাজ করে যাচ্ছে বলে খবর এসেছে।

রেলওয়ে এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ভৈরব স্টেশন এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে খেলা নিয়ে বিরোধ দেখা দেয়। এর ফলস্বরূপ, রাত ৯টা ১০ মিনিটের দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে স্টেশন ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সহিংসতা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে, রেলওয়ে কর্তৃপক্ষ ভৈরব স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে দিচ্ছে না। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান কালের কণ্ঠকে এসব বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন।

একজন রেলওয়ে কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, আমরা বর্তমানে ভৈরব স্টেশনে কোনো ট্রেন নিচ্ছি না। স্টেশনের দুই পাশে আউটসাইডে ট্রেনগুলো আটকে রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই ট্রেন চলাচল আবার শুরু হবে।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটের বেশকিছু যাত্রীবাহী ও মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। রেলওয়ে সূত্রের তথ্য মতে, রাত সাড়ে ১১টা পর্যন্ত নিম্নলিখিত ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

মহানগর গোধূলি (৭০৩): রাত ৯টা ১৫ মিনিট থেকে ভৈরব স্টেশনের আউটসাইডে লাইনে দাঁড়িয়ে আছে।

পারাবত এক্সপ্রেস (৭১০): রাত ৯টা ৩৩ মিনিট থেকে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনে অবস্থান করছে।

এগারোসিন্ধুর গোধূলি (৭৪৯): রাত ৯টা ২২ মিনিট থেকে নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে আটকে আছে।

নরসিংদী কমিউটার: রাত ৯টা ৩৮ মিনিট থেকে খানাবাড়ী স্টেশনে দাঁড়িয়ে আছে।

কন্টেইনার ট্রেন (৬০)৬: রাত ৯টা ৩৫ মিনিট থেকে মেথিকান্দা স্টেশনে আটকা পড়ে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটকে ‘দেশপ্রেমবিরোধী’ আখ্যা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:১৪ এম


মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটকে ‘দেশপ্রেমবিরোধী’ আখ্যা দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়ায়, মার্কিন প্রেসিডেন্ট তার রিপাবলিকান পার্টির সদস্যসহ আইনপ্রণেতাদের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তিনি একে ‘দেশপ্রেমহীন’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং অভিযোগ করেছেন যে, এ কারণে তেহরানের সঙ্গে আলোচনা ব্যাহত হচ্ছে।

ট্রাম্প বৃহস্পতিবার (৪ জুন) তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য আমার চূড়ান্ত আলোচনার ঠিক মাঝেই এই প্রতীকী ভোটটি অনুষ্ঠিত হলো।’

তিনি প্রশ্ন করেছেন, কে এমন দেশদ্রোহী কাজ করতে পারে? কারণ তারা জানে আলোচনা কোন পর্যায়ে চলছিল।

স্থানীয় সময় বুধবার (৩ জুন) ২১৫–২০৮ ভোটে এ বিলটি পাস হয়েছে। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চার সদস্যও ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে এ বিলের পক্ষে ভোট দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর পর থেকে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে এটি মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টা।

অর্থাৎ, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প নিজ ক্ষমতাবলে যেন মধ্যপ্রাচ্যে কোনো সহিংসতা চালাতে না পারেন, এই উদ্দেশ্য নিয়ে কংগ্রেস সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাস হওয়া বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষে সিনেটে অনুমোদিত হতে হবে।

এদিকে, ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, কারণ তিনি ফেব্রুয়ারির শেষে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরাইলের পাশাপাশি ইরানের ওপর হামলা চালিয়েছেন।

যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী, যুদ্ধে মার্কিন বাহিনী মোতায়েনের পর কংগ্রেসের অনুমোদন নিতে রাষ্ট্রপতিদের ৬০ দিন সময় থাকে। সেই সময়সীমা কয়েক সপ্তাহ আগেই শেষ হয়েছে এবং ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প আবার আইন ভঙ্গ করছেন।

বৃহস্পতিবারের এই বিবৃতিটি এমন এক দিন পর এসেছে, যেদিন মার্কিন প্রতিনিধি পরিষদ ‘যুদ্ধ ক্ষমতা প্রস্তাব’ পাস করেছে, যা উদ্দেশ্য করছে কংগ্রেসের পরবর্তী অনুমোদন ছাড়াই ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করা।

প্রস্তাবটি, যা এর আগে সংসদে তিনবার ব্যর্থ হয়েছিল, অবশেষে ২১৫-২০৮ ভোটে পাস হয়, যেখানে চারজন রিপাবলিকান ডেমোক্রেটদের সাথে যোগ দিয়ে প্রস্তাবটিকে সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করতে সাহায্য করেছেন।

সূত্র: আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%