প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর পাংশায় ৮ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোঃ জীবন মন্ডল (১৭) নামের এক বকাটের বিরুদ্ধে, (অভিযুক্ত) মোঃ জীবন মন্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মোঃ বেনু মন্ডল এর ছেলে । জীবন মন্ডল শিশুটির সম্পর্কে চাচা হতেন বলে জানাগেছে।
(ভুক্তভোগী) শিশুর নানি বলেন,আমার মেয়ে জামাই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। ঈদের ছুটিতে নাতিদের নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে। গত বুধবার দুপুর ২ টার দিকে জীবন মন্ডল, আমার নাতিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতর নিয়ে যায়।
পরে নাতিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে পুকুর থেকে গোসল করে যাওয়ার পথে এক নারী দেখলে জীবন মন্ডল দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারী আমার নাতিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতুব্বররা চেষ্টা চালায়।আমি আমার মেয়ে ও নাতিকে নিয়ে থানায় এসে অভিযোগ করেছি বলে জানান।
পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুল গণি বলেন, আম খাওয়ানোর কথা বলে জীবন মন্ডল নামে এক বকাটে শিশুকে ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তবে স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়।
তিনি আরও জানান, এ ঘটনার বিষয়ে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।আসামি জীবন মন্ডল কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন