ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীর পাংশায় ৮ বছরের শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে


রাজবাড়ীর পাংশায় ৮ বছরের শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে

‎রাজবাড়ীর পাংশায় ৮ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোঃ জীবন মন্ডল (১৭) নামের এক বকাটের বিরুদ্ধে, (অভিযুক্ত) মোঃ জীবন মন্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মোঃ বেনু মন্ডল এর ছেলে । জীবন মন্ডল শিশুটির সম্পর্কে চাচা হতেন বলে জানাগেছে।

 

‎(ভুক্তভোগী) শিশুর নানি বলেন,আমার মেয়ে জামাই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। ঈদের ছুটিতে নাতিদের নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে। গত বুধবার দুপুর ২ টার দিকে জীবন মন্ডল, আমার নাতিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতর নিয়ে যায়।

 

‎পরে নাতিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে পুকুর থেকে গোসল করে যাওয়ার পথে এক নারী দেখলে জীবন মন্ডল দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারী আমার নাতিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতুব্বররা চেষ্টা চালায়।আমি আমার মেয়ে ও নাতিকে নিয়ে থানায় এসে অভিযোগ করেছি বলে জানান।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে খড়বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড
 

‎পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুল গণি বলেন, আম খাওয়ানোর কথা বলে জীবন মন্ডল নামে এক বকাটে শিশুকে ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তবে স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়।

 

‎তিনি আরও জানান, এ ঘটনার বিষয়ে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।আসামি জীবন মন্ডল কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ভৈরবে খেলা নিয়ে সংঘর্ষ

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:০৯ এম


ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় খেলাধুলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তার স্বার্থে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সোয়া নয়টার সময় সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও প্রশাসন কাজ করে যাচ্ছে বলে খবর এসেছে।

রেলওয়ে এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ভৈরব স্টেশন এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে খেলা নিয়ে বিরোধ দেখা দেয়। এর ফলস্বরূপ, রাত ৯টা ১০ মিনিটের দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে স্টেশন ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সহিংসতা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে, রেলওয়ে কর্তৃপক্ষ ভৈরব স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে দিচ্ছে না। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান কালের কণ্ঠকে এসব বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন।

একজন রেলওয়ে কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, আমরা বর্তমানে ভৈরব স্টেশনে কোনো ট্রেন নিচ্ছি না। স্টেশনের দুই পাশে আউটসাইডে ট্রেনগুলো আটকে রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই ট্রেন চলাচল আবার শুরু হবে।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটের বেশকিছু যাত্রীবাহী ও মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। রেলওয়ে সূত্রের তথ্য মতে, রাত সাড়ে ১১টা পর্যন্ত নিম্নলিখিত ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

মহানগর গোধূলি (৭০৩): রাত ৯টা ১৫ মিনিট থেকে ভৈরব স্টেশনের আউটসাইডে লাইনে দাঁড়িয়ে আছে।

পারাবত এক্সপ্রেস (৭১০): রাত ৯টা ৩৩ মিনিট থেকে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনে অবস্থান করছে।

এগারোসিন্ধুর গোধূলি (৭৪৯): রাত ৯টা ২২ মিনিট থেকে নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে আটকে আছে।

নরসিংদী কমিউটার: রাত ৯টা ৩৮ মিনিট থেকে খানাবাড়ী স্টেশনে দাঁড়িয়ে আছে।

কন্টেইনার ট্রেন (৬০)৬: রাত ৯টা ৩৫ মিনিট থেকে মেথিকান্দা স্টেশনে আটকা পড়ে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটকে ‘দেশপ্রেমবিরোধী’ আখ্যা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:১৪ এম


মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটকে ‘দেশপ্রেমবিরোধী’ আখ্যা দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়ায়, মার্কিন প্রেসিডেন্ট তার রিপাবলিকান পার্টির সদস্যসহ আইনপ্রণেতাদের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তিনি একে ‘দেশপ্রেমহীন’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং অভিযোগ করেছেন যে, এ কারণে তেহরানের সঙ্গে আলোচনা ব্যাহত হচ্ছে।

ট্রাম্প বৃহস্পতিবার (৪ জুন) তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য আমার চূড়ান্ত আলোচনার ঠিক মাঝেই এই প্রতীকী ভোটটি অনুষ্ঠিত হলো।’

তিনি প্রশ্ন করেছেন, কে এমন দেশদ্রোহী কাজ করতে পারে? কারণ তারা জানে আলোচনা কোন পর্যায়ে চলছিল।

স্থানীয় সময় বুধবার (৩ জুন) ২১৫–২০৮ ভোটে এ বিলটি পাস হয়েছে। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চার সদস্যও ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে এ বিলের পক্ষে ভোট দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর পর থেকে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে এটি মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টা।

অর্থাৎ, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প নিজ ক্ষমতাবলে যেন মধ্যপ্রাচ্যে কোনো সহিংসতা চালাতে না পারেন, এই উদ্দেশ্য নিয়ে কংগ্রেস সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাস হওয়া বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষে সিনেটে অনুমোদিত হতে হবে।

এদিকে, ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, কারণ তিনি ফেব্রুয়ারির শেষে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরাইলের পাশাপাশি ইরানের ওপর হামলা চালিয়েছেন।

যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী, যুদ্ধে মার্কিন বাহিনী মোতায়েনের পর কংগ্রেসের অনুমোদন নিতে রাষ্ট্রপতিদের ৬০ দিন সময় থাকে। সেই সময়সীমা কয়েক সপ্তাহ আগেই শেষ হয়েছে এবং ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প আবার আইন ভঙ্গ করছেন।

বৃহস্পতিবারের এই বিবৃতিটি এমন এক দিন পর এসেছে, যেদিন মার্কিন প্রতিনিধি পরিষদ ‘যুদ্ধ ক্ষমতা প্রস্তাব’ পাস করেছে, যা উদ্দেশ্য করছে কংগ্রেসের পরবর্তী অনুমোদন ছাড়াই ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করা।

প্রস্তাবটি, যা এর আগে সংসদে তিনবার ব্যর্থ হয়েছিল, অবশেষে ২১৫-২০৮ ভোটে পাস হয়, যেখানে চারজন রিপাবলিকান ডেমোক্রেটদের সাথে যোগ দিয়ে প্রস্তাবটিকে সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করতে সাহায্য করেছেন।

সূত্র: আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:২৩ এম


গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালিকা) শুভ সূচনার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উজ্জ্বল ছাপ ফেলেছে। আজ ঢাকার মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পেকুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।

নান্দাইলের বালিকাদের গৌরবোজ্জ্বল এই জয়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই খুদে ফুটবলাররা ভবিষ্যতে দেশের ফুটবলের মুখ উজ্জ্বল করবে।

প্রতিমন্ত্রী জানান, জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে লালমনিরহাট জেলা দলকে হারানোর মাধ্যমে নান্দাইল উপজেলায় থাকা দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। এটিকে কেবল একটি দলের নয়, বরং পুরো নান্দাইলবাসীর গর্ব ও আনন্দের বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, মাঠে নান্দাইল দলের ফুটবলাররা যে অদম্য সাহস, দক্ষতা এবং লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছে, সেটিও সত্যিই প্রশংসনীয়। তাদের অসাধারণ নৈপুণ্য এবং দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। নান্দাইলের ক্রীড়াঙ্গনের এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

তিনি আশা ব্যক্ত করেছেন যে, বিজয়ের এই ধারা অব্যাহত রেখে নান্দাইল উপজেলা দল আগামী ম্যাচগুলোতেও সাফল্যের স্বাক্ষর রাখবে এবং জাতীয় পর্যায়ে আরও গৌরব অর্জন করবে।

আজকের টানটান উত্তেজনার ম্যাচটিতে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেয়। তবে শেষ পর্যন্ত নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা একমাত্র গোলটি করে দলের জয় নিশ্চিত করে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে ও গ্যালারিতে নান্দাইল থেকে আগত সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মাঠে উপস্থিত থেকে নান্দাইলের বালিকাদের এই রোমাঞ্চকর খেলা উপভোগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে প্রতিনিধি মো. ফরিদুর রেজা সাগর। খেলা শেষে তিনি বিজয়ী দলকে মাঠে অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিভিড সিডনির আলোয় প্রবাসীদের বর্ণিল নৌবিহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৩১ এম


ভিভিড সিডনির আলোয় প্রবাসীদের বর্ণিল নৌবিহার

অস্ট্রেলিয়ার সিডনিতে অত্যন্ত চিত্তাকর্ষক আলোক উৎসব ‘ভিভিড সিডনি’র মনোরম আবহে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দোজ্জ্বল নৌবিহার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ) ও বিডি হাব সিডনি এই ব্যতিক্রমী মিলনমেলার আয়োজন করে।

সিডনি হারবারে চার ঘণ্টা ব্যাপী এই আয়োজনে দুই সংগঠনের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সন্ধ্যা সোয়া ৬টায় কিং স্ট্রিট ওয়ার্ফ-৩ থেকে ‘জেরি বেইলি’ নামের নৌযানে যাত্রা শুরু করা হয়।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম এবং বিডি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন জানান, দুই প্রতিষ্ঠানের সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে এই নৌবিহারের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের সদস্যদের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে পরিচিতি ও বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পরিবারকেন্দ্রিক এমন মিলনমেলা কমিউনিটির বন্ধনকে আরও সুদৃঢ় করে।’

নৌবিহারে অংশগ্রহণকারীরা সিডনি হারবারে ভিভিড সিডনির বর্ণিল আলোকসজ্জা উপভোগ করেন। এ সময় সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে প্রাণবন্ত আড্ডা, মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান থাকে।

নৌবিহারে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সহ-সভাপতি সোহেল খান বিডি হাব সিডনি’র আগামী বছরের চাঁদ রাত মেলায় অংশগ্রহণের জন্য উপহারের ঘোষণা দেন।

আয়োজনে অতিথিদের জন্য স্ন্যাকস, রাতের খাবার, এবং বিভিন্ন ধরনের জুসের ব্যবস্থা ছিল। অংশগ্রহণকারীরা এই ধরনের আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও একই ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রতিবছর অস্ট্রেলিয়ার শীত মৌসুমের শুরুতে সিডনি শহরজুড়ে ‘ভিভিড সিডনি’ উৎসব অনুষ্ঠিত হয়। আলো, সংগীত, শিল্পকলা এবং সৃজনশীল ভাবনার সমন্বয়ে আয়োজিত এই উৎসবকে বিশ্বের অন্যতম বৃহৎ আলোক উৎসব হিসেবে বিবেচনা করাহয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো দর্শনার্থী এই উৎসব উপভোগ করার জন্য সিডনিতে আসেন। বিশেষ করে সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজ এবং শহরের অন্যান্য স্থাপনা রঙিন আলোকসজ্জায় সজ্জিত হওয়ায় পুরো শহর একটি অনন্য সৌন্দর্যে রূপ নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%