ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লির আন্দোলনে চাপের মুখে মোদি সরকার


দিল্লির আন্দোলনে চাপের মুখে মোদি সরকার

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন আরো জোরদারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকাল মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির নেতা অভিজিৎ দিপক উপস্থিত হয়ে এসব কথা বলেন। অভিজিৎ দীপক বলেন, পুলিশের বাধা সত্ত্বেও যন্তর মন্তরেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে আপাতত সংসদ ভবন অভিমুখে নতুন কোনো কর্মসূচি দেওয়া হবে না। খবর আলজাজিরা ও এনডিটিভির। এর আগে সোমবার ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তরে তৈরি করা আন্দোলনের মঞ্চ ভেঙে দেয় দিল্লি পুলিশ। একই দিন সংসদ অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে বহু আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তাকে দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। ওই সংঘর্ষে ১০০ জনের বেশি আহত হন। এদিকে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন দলটির নেতারা প্রথমে সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে জড়ো হয়। সেখান থেকে হেঁটে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যান। সেখানে অবস্থান কর্মসূচি পালন করার সময় কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। কর্মসূচির আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গেছেন। তিনি প্রশ্নফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একই দিন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী হাসপাতালে গিয়ে আহত আন্দোলনকারীদের খোঁজ নেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও আরএমএল ও লেডি হার্ডিঞ্জ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের পথ খোলা রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়নি। এদিকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তাদের তিনটি প্রধান দাবি হলো—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিহত পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং হাসপাতালে ভর্তি সমাজকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রশ্নফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব এবং দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তবে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিচার চাওয়া শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ চালিয়ে সরকার তরুণ সমাজের কণ্ঠরোধের চেষ্টা করছে। তার ভাষায়, নরেন্দ্র মোদি ভারতের ইতিহাসের সবচেয়ে ‘তরুণবিরোধী’ প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, শিক্ষার্থীদের প্রতি ব্যাপক জনসমর্থন এবং বিরোধী দলের সরাসরি অংশগ্রহণ আন্দোলনে নতুন মাত্রা এনেছে। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর চাপ বাড়াবে। অভিজিৎ বলেন, সরকারের মুখ পুড়েছে। তারা চাইলে এমন ঘটনা ঘটত না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করলে এই আন্দোলনের প্রয়োজনই হতো না। কিন্তু সরকার নির্লজ্জ। বিজেপির নেতারা উদ্যত।এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, পুলিশি বর্বরতায় আপনারা আহত হয়েছেন। আমি ক্ষমাপ্রার্থী। অমানবিক দিল্লি পুলিশের নৃশংসতা থেকে আপনাদের রক্ষা করতে পারিনি। অভিজিৎ লেখেন, একজন ধর্মেন্দ্র প্রধান, যিনি ২০ জনের বেশি শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী, তাকে রক্ষা করতে গিয়ে সরকার নিরীহ ছাত্রছাত্রীদের রক্তাক্ত করল। আপনাদের সবার স্বার্থে এই লড়াই জারি থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফজরের নামাজ শেষে বের হওয়া তারিফের সঙ্গে যা ঘটল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ এম


ফজরের নামাজ শেষে বের হওয়া তারিফের সঙ্গে যা ঘটল

ঝিনাইদহে একটি ট্রাকচাপায় মৃত্যু হয়েছে তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারীর।

বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার কিছু সময় পরে শৈলকূপা উপজেলার চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। হাঁটতে হাঁটতে যখন তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছান, তখন ঝিনাইদহের দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ডারে ধাক্কা দেয়।

পরে ট্রাকটি রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই ট্রাকটি ঘটনার স্থান থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী আবু বক্কর মোল্লা জানিয়েছেন, আমি ঘুম থেকে উঠে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডারে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে চাপা দিয়ে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ সম্পর্কে আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী গণমাধ্যমকে জানিয়েছেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্ত ও আটক করার প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, এ ঘটনার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ এম


ঢাবিতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আজ

আজ (২২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এও উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

এরই অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে জুলাই-আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে আবারও মার্কিন হামলা, তেহরানজুড়ে দফায় দফায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ এম


ইরানে আবারও মার্কিন হামলা, তেহরানজুড়ে দফায় দফায় বিস্ফোরণ

টানা ১১তম রাতের মতো ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার সময় রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে শহরের বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সময়ে দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান যে হুমকি তৈরি করছে, তা দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে তেহরানের বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ফার্স সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের সিরিক শহরের আশপাশেও একাধিক বিস্ফোরণ হয়েছে।

ফার্স আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়েহ শহরের কাছে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনাতেও হামলা হয়েছে। স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে এই হামলা চালানো হয়। তবে শহরের ভেতরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলাগুলোতে যুক্তরাষ্ট্র মূলত দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালির আশপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করলেও এবার তেহরান ও তাবরিজে হামলা নতুন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের হামলা পুনরায় শুরু হওয়ার পর ইরান একাধিকবার কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তিনি আরও ৯০ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন রয়েছে বলে জানান। এ নিয়ে কংগ্রেসে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন একটি ইরানি পারমাণবিক স্থাপনায় খুব শিগগিরই এবং অত্যন্ত জোরালোভাবে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলে সংঘাতের পরিধি আরও বাড়ানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের জন্য ৬ বছর বয়স থেকে এনআইডির পরিকল্পনা, ১৮ হলেই ভোটার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:০০ এম


শিশুদের জন্য ৬ বছর বয়স থেকে এনআইডির পরিকল্পনা, ১৮ হলেই ভোটার

এনআইডি দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি), শিশুদের নিবন্ধনের আওতায় এনে। ৬ বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। যখন তারা ১৮ বছর হবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।

এ বিষয়ে ঢাকা মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইসি সূত্র বলছে, ৬ বছর বয়সী শিশুদের নিবন্ধনের আওতায় এনে জাতীয় পরিচয়পত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে। এতে করে বয়স বা তথ্য গোপন করণের প্রবণতা কমে যাবে, ঠিক এর সঙ্গে এনআইডি সংশোধনের হারও কম হবে। কারণ, যদি শুরু থেকেই কেউ এনআইডির তথ্য ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।

বড় হওয়ার সাথে সাথে শিশুদের চেহারায় পরিবর্তন আসবে, এই বিষয়টি জানলে সূত্র জানায় আইনে প্রতি ১৫ বছর পর এনআইডির ছবি ও বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করার বিধান রয়েছে। এটি নিশ্চিত করা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, এটি এখনও প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে সারাদেশকে একটি পরিচয়ের আওতায় আনতে হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ও ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলছেন, ৬ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্দেশ্যটিকে ইতিবাচক মনে করেন তিনি।

তিনি বলেন, “জন্মের পর থেকেই একজন মানুষের জন্য একটি স্থায়ী পরিচয় (লাইফলং আইডেন্টিটি) নিশ্চিত করার ধারণা একটি ইতিবাচক বিষয়। ছোট থেকেই পরিচয় নম্বর থাকলে নাগরিক সেবা পাওয়া সহজ হবে।”

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৬ বছর বয়সী শিশুদের এই ব্যবস্থায় আনার জন্য কিছু চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করা সম্ভব। বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষের জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে শিক্ষার্থীদের তথ্যভান্ডার রয়েছে। ফলে স্কুলভিত্তিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

তবে সকল শিশুদের পূর্ণাঙ্গ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা সম্ভব নয়, বলছেন তিনি। একজন মানুষের বায়োমেট্রিক বৈশিষ্ট্য পরিপক্ব হতে প্রায় ১৫ থেকে ১৬ বছর সময় লাগে। তাই প্রাথমিকভাবে মৌলিক তথ্য সংরক্ষণ করে পরে উপযুক্ত বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা যেতে পারে।

জেসমিন টুলী আরও জানান, পরিকল্পনা বাস্তবায়নের আগে পর্যাপ্ত প্রস্তুতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন হবে। তাড়াহুড়ো করে শুরু করলে ভালো ফল আসবে না। ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে পরিকল্পনাটি বাস্তবায়ন করা গেলে এটি নির্বাচনে কমিশনের জন্য একটি সফল উদ্যোগ হতে পারে।

গত ২২ ফেব্রুয়ারি, ১৬ বছর বয়স থেকে এনআইডি দেওয়ার লক্ষ্যে এক পরিপত্র জারি করে ইসি জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী আবেদনের তারিখে যে সকল নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে, তাদের নিবন্ধন করা হবে।

এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, ১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। এ থেকে আমরা আগাম তথ্য রাখতে পারব।

এছাড়া, ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কার তথ্যও রয়েছে। জনগণের ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%