ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার


কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেন্সিডিল (উইনসিরাপ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে কালীগঞ্জ-কোটচাঁদপুর আঞ্চলিক সড়কের বিহারী মোড় এলাকার তালুকদার হোটেল অ্যান্ড সুইটস থেকে দক্ষিণ আড়পাড়া (মাঠপাড়া) গ্রামের মো. রবিউল ইসলাম ওরফে বাবু (২১) এবং সানবান্দা (উত্তরপাড়া) গ্রামের মো. রিমন (১৮)-কে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

এদিকে একই দিনে কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন কালীগঞ্জ ড্রাগ হাউসের সামনে একটি হিজল গাছের নিচ থেকে ফুলবাড়ী (মধ্যপাড়া) গ্রামের ইমন হোসেন (২৫)-কে ৪ বোতল উইনসিরাপ (ফেন্সিডিল)সহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার টাকা।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মভূমির বিপক্ষে মাঠে নামছেন মরক্কোর ৬ ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৭ এম


জন্মভূমির বিপক্ষে মাঠে নামছেন মরক্কোর ৬ ফুটবলার

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি ঘিরে আলোচনা কেন্দ্রবিন্দুতে কেবল দুই বন্ধু কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির দ্বৈরথই নয়, রয়েছে আরও একটি বিশেষ দিক। মরক্কো দলে থাকা ছয় ফুটবলার খেলতে নামছেন তাঁদের জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে।

মরক্কোর ২৬ সদস্যের স্কোয়াডে থাকা ছয় ফুটবলার হলেন রেদুয়ান হালহাল, গেসিম ইয়াসিন, সামির এল মুরাবেত, নিল এল আয়নাউয়ি, ইসা দিওপ ও আইয়ুব বুয়াদ্দি। তাঁদের মধ্যে সকলের জন্ম ফ্রান্সে, তবে তাঁরা পরিবার থেকে মরক্কোর শিকড় ধরে এসেছেন। জন্মসূত্রে তাঁরা ফ্রান্সের নাগরিক, আর বংশসূত্রে মরক্কোর। দুই দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দাঁড়িয়েছিল তাঁদের সামনে, কিন্তু তাঁরা শেষ পর্যন্ত মরক্কোকেই বেছে নিয়েছেন।

এবারের বিশ্বকাপে নিজেদের জন্মদেশের বিপক্ষে খেলতে নামা ফুটবলারদের নিয়ে এটি মরক্কোর প্রথম ম্যাচ নয়। এর আগে শেষ ষোলোতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল ডাচ-জন্ম তিন ফুটবলার। এখন ফ্রান্সের বিপক্ষে সেই সংখ্যা বেড়ে হচ্ছে ছয়।

এই ছয়জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। চলতি বছরের শুরুতে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন। তবে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য মরক্কোকেই বেছে নেন।

দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকা প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার কৌশলটি কয়েক বছর ধরে অনুসরণ করছে মরক্কো। এর আগে ফ্রান্সে জন্ম নেওয়া সোফিয়ান বৌফাল, রোমাঁ সাইস, মারুয়ান শামাখ, মেহদি বেনাতিয়া ও মুস্তাফা হাজ্জির মতো ফুটবলাররাও মরক্কোর জার্সি পরেছেন।

আজকের ম্যাচে তাই কেবল ফ্রান্স ও মরক্কোর লড়াই নয়, এটি অনেকের জন্য জন্মভূমির বিপক্ষে আবেগের এক বিশেষ পরীক্ষা হয়ে উঠেছে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:৪১ এম


চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত

পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট পরিস্থিতির মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা, নিরাপদ স্থানে স্থানান্তর এবং যোগাযোগ স্থাপনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

বৃহষ্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, দুর্যোগের ফলে পার্বত্য অঞ্চলে বিভিন্ন স্থানে পাহাড়ধস ও জলাবদ্ধতার কারণে সড়ক যোগাযোগ বিঘ্নিত হলে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা প্রয়োজনীয় প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সাহায্যে মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করার চেষ্টা করছে। এক্ষেত্রে ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকা থেকে প্রায় ২২১ টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া, দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। এ পর্যন্ত বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেকে আটকে পড়া প্রায় ৬০০ জন পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট পর্যটকদের পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের কাজ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্ধার, ত্রাণ সহায়তা, যোগাযোগ পুনরুদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো দুর্যোগ ও জাতীয় সংকটে জনগণের জীবন, সম্পদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সর্বদা সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কোর বিপক্ষে চুয়ামেনিকে ছাড়াই ফ্রান্সের একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৫ এম


মরক্কোর বিপক্ষে চুয়ামেনিকে ছাড়াই ফ্রান্সের একাদশ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আফ্রিকার একটি মাত্র প্রতিনিধি মরক্কোর বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্স তাদের নির্ভরযোগ্য মিডফিল্ডার অরলিঁয়ে চুয়ামেনিকে পাচ্ছে না। কুঁচকির চোট পুরোপুরি সারেনি তাই প্রধান কোচ দিদিয়ের দেশম তাকে শুরুর একাদশে রাখেননি। ফলে মানু কোনো আবারও মাঝমাঠে আদ্রিয়েন রাবিওর সঙ্গে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ২টায় বোস্টনে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে শেষ ষোলোতে পৌঁছানোর পর ফ্রান্স এবার মরক্কোকে হারিয়ে শেষ চারে জায়গা পেতে চায়।

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার চুয়ামেনি সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের সময় অনুশীলনে কুঁচকিতে গুরুতর চোট পেয়েছিলেন। সেই কারণে তিনি শেষ ষোলোতেও খেলতে পারেননি। কোয়ার্টার ফাইনালের আগে তাঁকে খেলানোর চেষ্টা করা হলেও শুরুর একাদশে রাখা হয়নি।

ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে দেশম বলেছিলেন, “অরলিঁয়ে আগের চেয়ে একটু ভালো আছে। তবে আমরা এখনও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। দলের অন্যান্য সদস্যরা সকলেই প্রস্তুত।”

চুয়ামেনির অনুপস্থিতিতে রাবিওর সঙ্গে মাঝমাঠে আবারও মানু কোনো জুটি গড়েছেন। রোমার মিডফিল্ডার মানু কোনো এবং আদ্রিয়েন রাবিওর উপরই এবার আস্থা রেখেছেন দেশম।

রক্ষণভাগে গোলরক্ষক মাইক মেনিয়াঁর সামনে থাকছেন জুল কুন্দে, দাওত উপামেকানো, উইলিয়াম সালиба ও লুকা দিনিয়ে। আক্রমণে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে খেলছেন উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও দেজিরে দুয়ে। শেষ ম্যাচের একাদশে থাকা ব্র্যাডলি বারকোলার জায়গায় ফিরেছেন দুয়ে।

এদিকে, অলিসে, মানু কোনো ও বারকোলা—এই তিনজনের কেউ মরক্কোর বিপক্ষে হলুদ কার্ড দেখলে তারা সেমিফাইনালে উঠলেও পরের ম্যাচে খেলতে পারবেন না। তবে কোয়ার্টার ফাইনাল শেষ হলে হলুদ কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।

ফ্রান্সের একাদশ:

মাইক মেনিয়াঁ; জুল কুন্দে, দাওত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে; মানু কোনো, আদ্রিয়েন রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, দেজিরে দুয়ে; কিলিয়ান এমবাপ্পে।

মরক্কো একাদশ:

ইয়াসিন বুনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, দিয়োপ, মাজরাউই, বৌয়াদ্ডি, এল-আয়নাউই, ওউনাহি, ব্রাহিম দিয়াজ, এল-খাননৌস, তালবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পত্তির জন্য মাকে বাড়ি থেকে বের করা সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৯ এম


সম্পত্তির জন্য মাকে বাড়ি থেকে বের করা সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে

জামালপুরের সরিষাবাড়ীতে একটি সম্পত্তি সংক্রান্ত কারণে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার এবং ভরণপোষণ না করার অভিযোগে পুলিশ প্রকৌশলী ছেলে রাশেদুল ইসলাম জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর বিষয়টি সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া এলাকায় রাশেদা বেগম নামের এক নারীর সাথে সম্পত্তির কারণে সমস্যার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, রাশেদা বেগম কুরআন শরীফ হাতে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র নিন্দা প্রকাশ পায়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী হলেন রাশেদা বেগম। গত ১০ বছর আগে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর আগেই সম্পত্তি ছেলে ও মেয়েদের মধ্যে বণ্টন করা হয়েছিল। তারপর থেকে বৃদ্ধা রাশেদা বেগম স্বামীর বসতবাড়িতে বসবাস করে আসছিলেন কিন্তু রাশেদুল ইসলাম জাকির তার ভরণপোষণের দায়িত্ব পালন করেননি। উল্টো, তিনি বহুদিন ধরে তার মায়ের নামে ৩ বিঘা জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন।

এ বিষয়ে একাধিকবার স্থানীয় সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, তবে ছেলে মায়ের ভরণপোষণ করতে অস্বীকার করেছেন। এরপর, ছেলে রাশেদুল ইসলাম জাকির মায়ের নিজের নামে কেনা জমি তার নামে লিখে দেওয়ার জন্য মাকে চাপ দেওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। একপর্যায়ে ছেলে বাড়িতে তালা দিয়ে স্ত্রীকে নিয়ে মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়ি চলে যান। রাশেদা বেগম প্রতিবেশীদের সহায়তায় বাড়িতে উঠতে সক্ষম হন কিন্তু ছেলে ফের এসে মাকে বাড়ি থেকে বের করে দেন।

এ ঘটনায়, রাশেদা বেগম বুধবার (৮ জুলাই) রাতে রাশেদুল ইসলাম জাকির এবং তার স্ত্রী ফাতেমাতুজ্জহুরা ওরফে স্মৃতি বেগমকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা করেন। রাতের মধ্যে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালায় এবং ছেলেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, রাশেদা বেগম বাড়ি থেকে বের করে দেওয়া এবং ভরণপোষণ না করার কারণে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবস্থার সাহায্যে উত্তরা থেকে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করে পরে আদালতে পাঠায়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%