প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেন্সিডিল (উইনসিরাপ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে কালীগঞ্জ-কোটচাঁদপুর আঞ্চলিক সড়কের বিহারী মোড় এলাকার তালুকদার হোটেল অ্যান্ড সুইটস থেকে দক্ষিণ আড়পাড়া (মাঠপাড়া) গ্রামের মো. রবিউল ইসলাম ওরফে বাবু (২১) এবং সানবান্দা (উত্তরপাড়া) গ্রামের মো. রিমন (১৮)-কে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।
এদিকে একই দিনে কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন কালীগঞ্জ ড্রাগ হাউসের সামনে একটি হিজল গাছের নিচ থেকে ফুলবাড়ী (মধ্যপাড়া) গ্রামের ইমন হোসেন (২৫)-কে ৪ বোতল উইনসিরাপ (ফেন্সিডিল)সহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার টাকা।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন