০৭:০৯ এম
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ (৩০ আগস্ট) ঘোষণা করা হবে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ সোমবার রায় প্রকাশ করবেন।
আগে ২৫ আগস্ট এ মামলার রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত ছিল, তবে রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে তা পিছিয়ে আজকের তারিখে নির্ধারণ করা হয়েছে। আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষে হাইকোর্ট রায়ের তারিখ নির্ধারণ করে।
আরও পড়ুন: অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানান, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মেডিকেল রিপোর্টসহ প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আশা, বিচারিক আদালতের রায় হাইকোর্টেও বহাল থাকবে। তবে, আসামি হিটু শেখের পক্ষে খালাস চেয়েছেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
আছিয়ার মৃত্যুর পর আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখসহ ৪ জনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এই মামলায় আছিয়ার বড়বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষ্য প্রদান করেন।
এছাড়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হিটু শেখ। মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত। একই রায়ে মামলার অন্য তিন আসামি, আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেয় ট্রাইব্যুনাল। ট্রাইবুনালের রায়ের ৪ দিন পর মামলার সকল নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।
আরও পড়ুন: কালিয়াকৈরে শ্রমিকদের দাবিতে মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ চরমে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন