০১:২৬ এম
ইংল্যান্ডের ওয়ানডে কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে ৬৫ বলে ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে প্রথম শতক হাঁকিয়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান রকি ফ্লিনটফ। তিনি ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে। সম্প্রতি তিনি ইংল্যান্ড লায়ন্সের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন।
এই ম্যাচটি টনটনে অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বয়সী মিডল অর্ডারের এই ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম পেশাদার সেঞ্চুরি তুলে নিয়েছেন। এতে দলের মোট সংগ্রহ ৬ উইকেটে ৪৪৩ রানে পৌঁছেছে। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে সমারসেট।
সমারসেটের বিপক্ষে মিড-উইকেটের ওপর দিয়ে মারা রকির ছক্কাগুলি ক্রিকেটপ্রেমীদের মনে তার বাবা অ্যান্ড্রু ফ্লিনটফের ব্যাটিংয়ের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। এই ম্যাচে সমারসেটের হয়ে খেলছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে স্পিনার আর্চি ভন। রকি ফ্লিনটফ ১২৩ রানে যখন আউট হন, তখন সেই ক্যাচটি লুফে নেন আর্চি ভন। ২০০৫ সালের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে মাইকেল ভনের অধিনায়কত্বে খেলেছিলেন রকির বাবা অ্যান্ড্রু ফ্লিনটফ।
আরও পড়ুন: আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন