ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: ডা. শফিকুর রহমান


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আটটি বিভাগের মধ্যে বর্তমানে চারটি বিভাগ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এসব এলাকার মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এমন একটি পরিস্থিতির মধ্যে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের জন্য মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের পর, বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ত্রাণ কার্যক্রমের বিষয়ে বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়েতে ইসলামী এটিকে ত্রাণ নয় বরং উপহার হিসেবে বিবেচনা করে। একটি সংগঠন হিসেবে দলটি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও তাদের সহায়তা দিতে থাকবে।

আরও পড়ুন: ‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন

তিনি ঘোষণা দেন যে, চলমান বন্যায় চট্টগ্রাম বিভাগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আগামী তিন দিনের মধ্যে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব এবং বিশেষভাবে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ফসল নষ্ট হয়েছে কিংবা মাছের ঘের ভেসে গেছে, তাদের সঠিক তালিকা প্রস্তুত করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সরকারি ও বেসরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্যার্তদের জন্য বরাদ্দকৃত সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সঠিকভাবে পৌঁছে। এই ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যাতে না ঘটে, সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এ সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী ও মাওলানা জহিরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রেসিডেন্টের সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দীঘিনালায় ৪ শতাধিক চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দীঘিনালায় ৪ শতাধিক চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ফলজ বৃক্ষ রোপণে মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেলছড়িতে চার শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

এ কর্মসূচি শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের বেলছড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়েখ আহমাদুল্লাহর ঘোষিত দুই লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে, জুম্মা'র নামাজের পর স্থানীয় মুসল্লিদের হাতে আম, লিচু, পেয়ারা ও লেবুসহ বিভিন্ন ফলজ গাছের ৪ শতাধিক চারা তুলে দেওয়া হয়।

চারা বিতরণ কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের দীঘিনালা উপজেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন। এ সময় সহযোগিতা করেন বেলছড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল আলী, সাধারণ সম্পাদক মোকছেদ আলী, মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. আব্দুর রহিম এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

দীঘিনালা উপজেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন বলেন, গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি চারার সঠিক পরিচর্যাও নিশ্চিত করা জরুরি। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দুর্যোগকালেও আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের বিভিন্ন এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ, খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন সহায়তা দিয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছে। এই ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা জানিয়েছেন, ফলজ গাছের চারা বিতরণের এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি পরিবারগুলোর অর্থনৈতিক ও পুষ্টি নিরাপত্তায়ও ইতিবাচক ভূমিকা রাখবে। তারা এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রতি আহ্বান জানিয়েছেন।

পার্বত্য অঞ্চলে আস-সুন্নাহ কার্যক্রম একটি সবুজ, পরিবেশবান্ধব ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারুণ্যের শক্তি সংগঠনের বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি বালিয়াডাঙ্গী

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


তারুণ্যের শক্তি সংগঠনের বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন

একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনেজনে।

সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।

এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের শক্তি সংগঠনের বৃক্ষ রোপণ অভিযান সম্পন্ন হয়েছে।

সংগঠনটি বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।

এরই ধারাবাহিকতায় আল ফালাহ একাডেমিতে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মোঃ জিয়াউর রহমান।

আরোও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ দুলাল হোসেন, স্বেচ্ছাসেবক রোমান বাদশাহ, তোফাজ্জল হোসেন মুন্না, মোঃ মাসুদ রানা, শাহজালাল ইসলাম।

উল্লেখ থাকে যে, সংগঠনটি বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও বিতরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাসের রহমান এমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাসের রহমান এমপির

মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যার কারণে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

তিনি সকল সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করে বন্যাদুর্গত মানুষদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

নাসের রহমান বলেন, বন্যাকবলিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, শিশুখাদ্য এবং অন্যান্য জরুরি সামগ্রী নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে সর্বোচ্চ আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই একসঙ্গে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়ায় ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


গজারিয়ায় ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব হস্তান্তর

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া এক কন্যা নবজাতক যে দম্পতি রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার, তাদের কাছে বৈধ অভিভাবকত্ব হস্তান্তর করা হয়েছে। শিশুটির সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ বিবেচনায় প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৯ জুন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন স্থানীয় এলাকা থেকে কন্যা নবজাতকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির চিকিৎসার পাশাপাশি নিরাপত্তা, সুরক্ষা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করার উদ্দেশ্যে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।

গত ৬ জুলাই জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গজারিয়ায় উদ্ধার হওয়া নবজাতকের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে বৈধ অভিভাবকত্ব প্রদানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

৯ জুলাই জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যরা তাদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। সদস্যদের সুপারিশ এবং শিশুটির নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নবজাতকের বৈধ অভিভাবকত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়, যা ভবেরচর ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, অসহায় শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিশুর অধিকার সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%