প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আটটি বিভাগের মধ্যে বর্তমানে চারটি বিভাগ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এসব এলাকার মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এমন একটি পরিস্থিতির মধ্যে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের জন্য মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের পর, বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ত্রাণ কার্যক্রমের বিষয়ে বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়েতে ইসলামী এটিকে ত্রাণ নয় বরং উপহার হিসেবে বিবেচনা করে। একটি সংগঠন হিসেবে দলটি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও তাদের সহায়তা দিতে থাকবে।
তিনি ঘোষণা দেন যে, চলমান বন্যায় চট্টগ্রাম বিভাগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আগামী তিন দিনের মধ্যে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব এবং বিশেষভাবে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ফসল নষ্ট হয়েছে কিংবা মাছের ঘের ভেসে গেছে, তাদের সঠিক তালিকা প্রস্তুত করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সরকারি ও বেসরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্যার্তদের জন্য বরাদ্দকৃত সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সঠিকভাবে পৌঁছে। এই ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যাতে না ঘটে, সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী ও মাওলানা জহিরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন