ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


বগুড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক আব্দুল মান্নান (৪৫)-কে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল মান্নান গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক।

জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার (২৮ জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মান্নান। তিনি বগুড়া শহরের চেলোপাড়া স্ট্যান্ড থেকে সারিয়াকান্দি রুটে অটোরিকশা চালান। রাত সাড়ে ৯টার দিকে সর্বশেষ সহকর্মীরা তাকে চেলোপাড়া স্ট্যান্ডে দেখেন। এরপর তিনি বাড়ি না ফেরায় সোমবার সকাল থেকে পরিবারের সদস্য ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন।

একপর্যায়ে বেলা ১১টার দিকে সারিয়াকান্দির কৈ-খালি বিল এলাকায় স্থানীয়রা একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মান্নানের বলে শনাক্ত করেন।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের পর শ্বাসরোধে চালক মান্নানকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারানোর পর এবার জার্মানি নিয়ে মুখ খুললেন প্যারাগুয়ের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


ব্রাজিল-আর্জেন্টিনাকে হারানোর পর এবার জার্মানি নিয়ে মুখ খুললেন প্যারাগুয়ের কোচ

২০১০ সালের পর প্রথম বার বিশ্বকাপের নকআউট পর্বে উঠে প্যারাগুয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। চলতি বছরের ২৯ জুন বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে তাদের প্রতিপক্ষ হিসেবে হাজির হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে তারা ভয় পান না, বরং আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে প্রস্তুত লাতিন আমেরিকার দলটি।

প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারোর মতে, বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো পরাশক্তিকে হারানোর অভিজ্ঞতাই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে জার্মানির বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি হয়েছি, যারা শক্তির বিচারে জার্মানির সমান, এমনকি কিছু ক্ষেত্রে হয়তো তাদের থেকে আরও এগিয়ে। তারা সবাই বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। আমাদের জন্য তাদের বিপক্ষে লড়াই করা ছিল বিশেষ করে কঠিন, কিন্তু আমাদের শক্তি ও দৃঢ়তা দিয়ে আমরা জয় ছিনিয়ে এনেছি।’

বাছাইপর্বের শুরুটা হতাশাজনক হলেও ২০২৪ সালের আগস্টে আলফারো দায়িত্ব নেয়ার পর প্যারাগুয়ের চিত্র বদলে গেছে। তার নেতৃত্বে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে দলটি।

মূল পর্বে যদিও শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে পরাজয়ের পর তুরস্ককে ১-০ গোলে হারিয়ে তারা ঘুরে দাঁড়ায়। ঐ ম্যাচে ১০ জন খেলেও প্যারাগুয়ে প্রতিপক্ষের ৩৩টি গোলচেষ্টা সামলে জয় পায়। পরবর্তীতে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ায় সাথে গোলশূন্য ড্র করে তারা নকআউট পর্বে পৌঁছাতে সক্ষম হয়।

তবে গুরুত্বপূর্ণ জার্মানির বিপক্ষে ম্যাচে মিডফিল্ডার ডিয়েগো গোমেজ নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না। এছাড়াও, ডিফেন্ডার ওমর আলদেরেতের চোটের কারণে খেলা এখনও অনিশ্চিত। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষে দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড মিগুয়েল আলমিরন, যা প্যারাগুয়ের জন্য বড় স্বস্তির খবর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাচদের হারাতে ভিন্ন কৌশলে এগোচ্ছেন হাকিমিরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


ডাচদের হারাতে ভিন্ন কৌশলে এগোচ্ছেন হাকিমিরা

কাতারের বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল আফ্রিকার দেশ মরক্কো। ওই আসরে কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস। এবার রাউন্ড অব ৩২-এ হাইভোল্টেজ ম্যাচে হাকিমিদের মুখোমুখি হচ্ছে ডাচরা। তাই একটি দলকে বিদায় নিতে হবে শেষ ষোলোর আগেই।

মরক্কোর কোচ নাবিল ওয়াহবি নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে সম্পূর্ণ ভিন্ন মানসিকতা ও পরিকল্পনার প্রয়োজন বলে জানিয়েছেন। গ্রুপ পর্বে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে ম্যাচ থেকে সাত পয়েন্ট সংগ্রহ করে ‘সি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নকআউটে জায়গা করে ‘অ্যাটলাস লায়ন্স’রা।

সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, গত তিনটি ম্যাচে আমরা প্রমাণ করেছি, ভালো পারফর্ম করার সক্ষমতা আমাদের আছে এবং মাঠে আমাদের দৃঢ় মানসিকতা রয়েছে। তবে নেদারল্যান্ডসের ম্যাচটি ভিন্ন এবং এর জন্য ভিন্ন কৌশলের প্রয়োজন। ঠিক এই মানসিকতা নিয়েই আমরা মাঠে নামব।

ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্র দিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল আশরাফ হাকিমিরা। এরপর স্কটল্যান্ডকে ১-০ ও হাইতিকে ৪-২ ব্যবধানে হারায় তারা। অন্যদিকে সুইডেন ও তিউনিসিয়াকে হারিয়ে এবং জাপানের সঙ্গে ড্র করে ডাচরাও সাত পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে।

ওয়াহবি জানান, নকআউট পর্বের আগে খেলোয়াড়দের ওপর ধকল কমাতে মরক্কো তাদের শেষ গ্রুপ ম্যাচটিকে কাজে লাগিয়েছিল। হাইতির বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন এনে দলের সবার মধ্যে খেলার সময় ভাগ করে দেওয়া হয়েছিল।

শেষ ম্যাচে তরুণ ফুটবলার আইয়ুব বুয়াদিকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শারীরিক সক্ষমতার দিক থেকে, তৃতীয় ম্যাচে আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই খেলোয়াড়দের খেলার সময় নিয়ন্ত্রণ করতে পেরেছি। তিনি আরও বলেন, আমি চেয়েছিলাম দলের সবার মধ্যে খেলার সময় ভাগ করে দিতে, যাতে প্রতিটি ফুটবলার অংশগ্রহণের সুযোগ পায়। এর ফলে পুরো দলই সেরা অবস্থায় থাকতে পারে।

গ্রুপ পর্বে মরক্কো তাদের খেলার বিভিন্ন দিক তুলে ধরেছে, যেমন বল ছাড়া খেলে ব্রাজিলকে হতাশ করা, স্কটল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানের লিড ধরে রাখা এবং হাইতির বিপক্ষে শুরুর ধাক্কা সামলে জয় তুলে নেওয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের কৌশল নিয়ে ওয়াহবি বিস্তারিত কিছু না বললেও জানিয়েছেন, কঠিন গ্রুপ পর্ব পার করার পেছনে যেসব গুণাবলী ভূমিকা রেখেছে, তার ওপরই তারা আস্থা রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রস্তাবের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিনা বেতনে পড়ার সুযোগসহ বেশ কিছু শর্তও উল্লেখ করেন সরকারপ্রধান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "কর-সুবিধা ভোগের বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় আরও বেশি বিনিয়োগ করতে হবে।" তিনি আরও যোগ করেন, "এটি একটি প্রয়োজন।" একই সঙ্গে তিনি ভাষা শিক্ষার প্রসার এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে বলে উল্লেখ করেন। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে কয়েকটি খাতে ভ্যাট কমানোর প্রস্তাব রাখা হয়েছে।

তারেক রহমান বলেন, "করের আওতা সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যাংক হিসাব খোলা, বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।" এ কারণে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে জানান যে, "প্রস্তাবটি প্রত্যাহার করতে হবে।"

ব্যক্তিগত আয়করের অব্যাহতি সীমা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরের জন্য ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

তবে ব্যক্তিগত করদাতাদের কিছুটা স্বস্তি দিতে প্রধানমন্ত্রী এই সীমা আরও বাড়ানোর প্রস্তাব করেন। তার প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বছরের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৫ লাখ টাকা নির্ধারণ করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


খাগড়াছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

 

এ কর্মসূচির আওতায় জেলার দেড় শতাধিক মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসায় 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি অনুসারে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টার একটু আগে খাগড়াছড়ি জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণ এবং তার পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানানো হয়েছে, জেলার দেড় শতাধিক স্কুল ও মাদরাসায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%