ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তৃষাকে দেওয়া বিজয়ের ‘স্যালুট’ ঘিরে তুমুল বিতর্ক


তৃষাকে দেওয়া বিজয়ের ‘স্যালুট’ ঘিরে তুমুল বিতর্ক

 

অভিনেতা থেকে রাজনীতির মাঠে পা রেখে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন সি জোসেফ বিজয়, ভক্তদের কাছে যিনি ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত।

রাজনীতিতে আসার পরও তাকে ঘিরে বিতর্কের কোন কমতি নেই। বিশেষ করে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

এবার ভারতের স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে বিজয় ও তৃষার কথিত স্যালুট বিনিময়কে কেন্দ্র করে বিরোধী শিবির নতুন করে সরব হয়েছে।

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান ঘিরে নতুনভাবে আলোচনায় আসে বিজয়-তৃষার নাম। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের এটিই ছিল প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃষা।

হলুদ শাড়ি ও সবুজ ব্লাউজে অনুষ্ঠানের সামনের সারিতে বসেছিলেন তৃষা, তাঁর পাশে ছিলেন বিজয়ের বাবা এস চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখর।

বিজয় জাতীয় পতাকা উত্তোলনের পর জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও আনুষ্ঠানিক দায়িত্ব পালন করছিলেন। সেই সময় সামনের সারির অতিথিদের পাশ দিয়ে যাওয়ার সময় তৃষা উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট জানান। প্রত্যুত্তরে বিজয়ও তৃষাকে স্যালুট করেন।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

যদিও এটিকে সরাসরি ‘স্যালুট বিনিময়’ বলা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ তৃষার আশপাশে থাকা বিজয়ের পরিবারের সদস্য ও সমর্থকরাও তখন মুখ্যমন্ত্রীকে স্যালুট জানাচ্ছিলেন।

কিন্তু সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের আলোচনায় আসে বিজয়-তৃষার সম্পর্কের পুরনো গুঞ্জন।

ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনা করেছে তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকের দলীয় মুখপত্র ‘মুরাসোলি’। এক সম্পাদকীয়তে ঘটনাটিকে ‘লজ্জাজনক দৃশ্য’ ও ‘অশ্লীলতা’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে, কোনো সরকারি পদ বা আনুষ্ঠানিক প্রটোকল না থাকা সত্ত্বেও কেন একজন অভিনেত্রীকে রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রথম সারিতে মুখ্যমন্ত্রীর মা-বাবার পাশে বসানো হলো এবং কেন প্রকাশ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও ওই অভিনেত্রীর মধ্যে এমন দৃশ্য দেখা গেল।

আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

অভিনেত্রীর নাম উল্লেখ না করে সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনকারী মুখ্যমন্ত্রী বিজয়ের মর্যাদা ধুলোয় মিশে গেছে। এমনকি যারা তাঁকে ভোট দিয়েছেন, তারাও কোনো লজ্জা বা সংকোচ ছাড়া একজন অভিনেত্রীকে সামনের সারিতে বসানো এবং দুজনের একে অপরকে স্যালুট করার এই দৃশ্য সহ্য করতে পারছেন না। এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন এই ধরনের অশ্লীলতা ও কুৎসিত বিষয়কে প্রকাশ্যে ও নির্লজ্জভাবে করে ন্যায্যতা দেওয়া যায়, তিনিই আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন।’

সম্পাদকীয়তে আরো দাবি করা হয়েছে, ‘এমনকি বিজয়ের ভক্তরাও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একজন অভিনেত্রীকে নিয়ে আসা এবং তাকে স্যালুট করা মেনে নিতে পারছেন না।’

তবে এখন পর্যন্ত এই সমালোচনার কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে।

বিজয়-তৃষাকে ঘিরে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। চলতি মাসের শুরুতে কাবেরী নদীর পানিবণ্টন ইস্যুতে বিজয় সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তাঞ্জাভুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ডিএমকে। সেখানে বিরোধী দলীয় নেতা উদয়নিধি স্ট্যালিন মুখ্যমন্ত্রী বিজয়ের সমালোচনা করে বক্তব্য দেওয়ার সময় ডিএমকে সমর্থকদের একাংশ ‘তৃষা, তৃষা’ বলে স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই প্রথম, এসসিও’র বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারত

এবং তখন বক্তব্য থামিয়ে মুচকি হেসে উদয়নিধি বলেছিলেন, ‘অন্য কোথাও পানি পৌঁছাক আর না পৌঁছাক, ওইখানে যেন পানি ঠিকমতো পৌঁছায়।’

তৃষার নাম সরাসরি উল্লেখ না করলেও উদয়নিধির এই দ্ব্যর্থবোধক মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা হয়। পরদিন তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হলেও হাইকোর্টের নির্দেশে প্রায় চার ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়।

বলা দরকার, বিজয়ের দীর্ঘ অভিনয়জীবনে বহু নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে তৃষা কৃষ্ণানের সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন বরাবরই আলাদা আলোচনা সৃষ্টি করেছে। ২০০৪ সালের ব্লকবাস্টার তামিল সিনেমা ‘গিল্লি’-তে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন। সিনেমাটি ব্যাপক সাফল্য পাওয়ার পর তামিল চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি হিসেবে পরিচিতি পান বিজয়-তৃষা।

এরপর তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। প্রায় ১৪ বছর পর ২০২৩ সালে লোকেশ কানাগারাজের ‘লিও’ সিনেমায় আবার একসঙ্গে দেখা যায় তাদের। সিনেমার শুটিং ও প্রচারণার সময় থেকেই তাদের অফস্ক্রিন সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যদিও বিজয় কিংবা তৃষা কেউই কখনো প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছেন দুজন।

আরও পড়ুন: ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত তাদের বন্ধুত্ব প্রমাণ করবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এদিকে ২০২৬ সালের শুরুতে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেই আবেদনে বিজয়ের এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের উল্লেখ ছিল বলেও দাবি করা হয়। যদিও কোনো নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সেই অভিযোগকে তৃষার সঙ্গে যুক্ত করেন। পরে অবশ্য সঙ্গীতা ওই আবেদন প্রত্যাহার করে নেন।

এর আগেও গত ১০ মে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণানের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা হয়েছিল।

কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

আরও পড়ুন: আড়াইহাজারে পরিবেশদূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই বৈঠকটি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকের সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রধানগণ তাদের নিজ নিজ কার্যক্রম উপস্থাপন করেন তাদের প্রেজেন্টেশনের মাধ্যমে।

সমাপ্তির শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী মুনাজাত পরিচালনা করেন।

বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. ফজলুর রহমান, মো. আবদুল হান্নান, আমীর এজাজ খান এবং রোকেয়া বেগম অংশগ্রহণ করেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, অধিদপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরাইল বাধা দিচ্ছে: হামাস ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরাইল বাধা দিচ্ছে: হামাস ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অভিযোগ

গাজায় যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়নে ইসরাইলই বাধা দিচ্ছে, এমন অভিযোগ হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর পক্ষ থেকে করা হয়েছে। তারা অভিযোগ করেছে যে, চুক্তির প্রথম ধাপের সম্মত হওয়া বিভিন্ন প্রতিশ্রুতি থেকে ইসরাইল সরে গেছে এবং তারা এখনো চুক্তি লঙ্ঘন করে চলেছে। এ বিষয়ে তথ্য এসেছে আনাদোলু এজেন্সি ও রয়টার্সের মাধ্যমে।

গত সোমবার (১৭ আগস্ট), মিশরের রাজধানী কায়রোতে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া ও ফাতাহর ডেমোক্রেটিক ন্যাশনাল কারেন্টের নেতা মোহাম্মদ দাহলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে, গাজার যুদ্ধবিরতি, চুক্তির পরবর্তী ধাপের বাস্তবায়ন, মানবিক সহায়তা এবং অঞ্চলের রাজনৈতিক ও মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকের শেষে, আল-হাইয়া ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর নেতাদের সঙ্গে আলাদাভাবে আলোচনা চালান। সে সময় তিনি যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ও মিসরের কর্মকর্তাদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের বিষয় সম্পর্কে তারা অবহিত করেন।

এরপরই, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নেতারা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গড়িমসি করার অভিযোগ তোলেন। তাদের দাবির ভিত্তিতে, দেখা যায় যে চুক্তির প্রথম ধাপে যেসব বিষয়ের জন্য ইসরাইল সম্মত হয়েছিল, সেগুলোর বেশিরভাগই বাস্তবায়ন করা হয়নি এবং বরং তেল আবিব নতুন নতুন শর্ত আরোপ করতে বিলম্ব করছে।

এদিকে, গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য কায়রোতে কূটনৈতিক তৎপরতা অনেক জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনারও সম্প্রতি আল-হাইয়ার সঙ্গে একটি বৈঠক করেছেন।

মার্কিন প্রস্তাবিত পরিকল্পনায় উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে হামাসের নিরস্ত্রীকরণ, ইসরাইলি সেনা প্রত্যাহার এবং গাজার পুনর্গঠন রয়েছে। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার ও গাজার পুনর্গঠনে সম্মতি দিতে তিনি অস্বীকার করেছেন।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিকল্পনাটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে ইসরাইলকে আগে হামলা বন্ধ করতে এবং গাজার নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ফলে, যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপের বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা এখনও অব্যাহত রয়েছে।

মোহাম্মদ দাহলানের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক ন্যাশনাল কারেন্ট ফাতাহর মধ্যে একটি শক্তিশালী সংস্কারপন্থী গোষ্ঠী। এই সংগঠনটি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ফাতাহ নেতৃত্বের বাইরে স্ব-স্বাধীনভাবে আরও কার্যক্রম পরিচালনা করে। গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং পুনর্গঠন নিয়ে সাম্প্রতিক আলোচনা দাহলানের সম্ভাব্য ভূমিকা নিয়েও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।

তিনি মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তাদের কবর জিয়ারত করে। এ সময় উপাচার্য ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা নিবেদনের সময়ও উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত উপস্থিত ছিলেন।

এদিকে, নবনিযুক্ত চার সদস্যকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত পৃথক অভিনন্দন বার্তায় বলেন, 'দলের ত্যাগী, পরীক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য নেতাদের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্ত বিএনপিকে আরো সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করবে।'

এছাড়া, তিনি এ সিদ্ধান্তের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ : ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। তিনি বায়ার্ন মিউনিখে ২০২৭ সালের পরও থাকার বিষয়ে আলোচনা করবেন।

সোমবার মিউনিখে আয়োজিত এক মিডিয়া ডে’তে, ৩৩ বছর বয়সী ইংলিশ অধিনায়ক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেছেন, বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ফেরার পর চুক্তি নবায়নের আলোচনা শুরু করার পরিকল্পনা থাকলেও তা কিছুটা পিছিয়ে গেছে। কিন্তু তিনি আশাবাদী শিগগিরই আলোচনা শুরু হবে। চুক্তি বাড়ানোর আলোচনা কবে শুরু হবে, এমন প্রশ্নের জবাবে কেন বলেন, “ঠিক কখন, তা নিশ্চিত নই। তবে এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে শুরু হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা শান্ত আছি, তাদেরও পরিস্থিতি নিয়ে শান্ত থাকার পরিস্থিতি আছে। এই মুহূর্তে আলোচনা শুরু করার সময়, কারণ এখন আর মাত্র এক বছর বাকি। তবে দুই পক্ষই স্বস্তিতে রয়েছে এবং আমি মোটামুটি নিশ্চিত, এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে আলোচনা হবে।”

২০২৩ সালে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগদান করেন কেন। এরপর থেকে তিনি দুটি বুন্দেসলিগা শিরোপা ও একটি জার্মান কাপ জিতেছেন। তিন মৌসুমের মধ্যে দুটি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। সব প্রতিযোগিতায় বায়ার্নের হয়ে ১৪৭ ম্যাচে তিনি অবিশ্বাস্য ১৪৬ গোল করেছেন।

বায়ার্ন ক্লাব বারবার জানিয়েছে, তারা কেনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী। গত মৌসুম শেষে সাবেক টটেনহ্যাম স্ট্রাইকারকে ক্লাবের সর্বকালের সেরা ট্রান্সফার হিসেবে অভিহিত করেছিল। জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেনের নতুন চুক্তির মেয়াদ অন্তত ২০২৯ সাল পর্যন্ত হতে পারে।

মঙ্গলবার জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা লোথার ম্যাথাউস বলেন, এ বছরের ব্যালন ডি’অরের জন্য কেনকে সবার তুলনায় এগিয়ে রাখা উচিত। ১৯৯১ সালে ব্যালন ডি’অর জয়ী তিনি বলেছেন, দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন এবং অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে কেনই এই পুরস্কারের যোগ্য। গত মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন কেন।

জার্মানির স্কাই স্পোর্টসের জন্য লেখা একটি কলামে ম্যাথাউস আরও বলেন, “কেন অসাধারণ পারফরম্যান্স দিয়েছে এবং আমার মতে তার পুরো মৌসুমে একটিও দুর্বল সময় ছিল না।” বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন আগামী শনিবার মৌসুম শুরুর সুপারকাপে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%