ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ভারতের বিপক্ষে জিতলেও ডিফেন্স নিয়ে বিরক্ত কার্লো আনচেলত্তি


ভারতের বিপক্ষে জিতলেও ডিফেন্স নিয়ে বিরক্ত কার্লো আনচেলত্তি

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের থেকে যোজন যোজন ফারাক ছিল পাঁচবারের বিশ্বছ্যাম্পিয়ন ব্রাজিলের। গতকালের ম্যাচে সেটি প্রত্যাশিতভাবেই চোখে পড়ার কথা ছিল। ভারতের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়লাভ করলেও দলের পারফরম্যান্স নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে রক্ষণে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একই সাথে ভারতের বিরুদ্ধে ম্যাচের অভিজ্ঞতাও তাঁর কাছে ভালো লেগেছে বলে জানিয়েছেন এই ইতালীয় কোচ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলত্তি বলেন, ‘ভারত নিজেদের মতো করে খেলার চেষ্টা করেছে। তারা ডিফেন্স ঠিক রেখে, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয়, তারা ভালো খেলেছে। আমাদের গোলের সুযোগ তৈরি করতে কিছুটা সমস্যা হয়েছিল। এস্তেভাও গোল করার পর আমরা ম্যাচটি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ পেয়েছি।’

গোল না খেয়ে ম্যাচ শেষ করার বিষয়টি উল্লেখ করে ব্রাজিলিয়ান কোচ আরও বলেন, ‘ডিফেন্ডারদের ১০০ শতাংশ নিখুঁত পারফরম্যান্স ছিল না। কারণ এই ম্যাচে যে ডিফেন্ডাররা খেলেছেন, তাদের অনেকেই এর আগে একসঙ্গে খেলেনি।’

আরও পড়ুন: আজ ভুটান-বাংলাদেশ ম্যাচ, কোথায় দেখবেন টিভি ও মোবাইলে

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, আমরা ভালো ডিফেন্স করেছি। তবে কাউন্টার অ্যাটাকে ভারত যদি আরও কয়েকটি সুযোগ তৈরি করতে পারত, তাহলে আমাদের এই ডিফেন্স নিয়ে বিপদে পড়তে হত। গোল না খাওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু রক্ষণে কিছু বিষয় আরও উন্নত করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে। এর জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। একই সঙ্গে, গণতন্ত্রকে কার্যকর রাখতে প্রতিপক্ষ ও বিরোধী দলকে যথেষ্ট পরিসর প্রদান করা প্রয়োজন। গণতন্ত্রের সৌন্দর্যও এখানেই নিহিত। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, বরং দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুও। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বৃদ্ধি করে এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় উপাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

উপাচার্য আসন্ন ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতির অংশ হিসেবে মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। মাউশি নির্দেশ দিয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য পাঠাতে হবে।

সম্প্রতি মাউশির এইচআরএম ইউনিটের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রদান করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রমকে সহজতর করা এবং এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য যুক্ত করার কাজ চলমান রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার জন্য আইবাস++-এর বেতন নির্ধারণী সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এজন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করতে হবে।

এছাড়া, এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করার জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে।

তথ্য পাঠানোর জন্য নির্ধারিত ছকের অনুসরণ করতে হবে। এই ছকে কার্যালয়ের নাম, পদবি (বাংলা ও ইংরেজি), ১৩ ডিজিটের কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক সংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে হবে।

মাউশির চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামী ৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে তথ্য পাঠাতে হবে। তথ্যের সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে [email protected] ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি কক্ষ নম্বর ৫৩০-এ তথ্য জমা দেওয়ার জন্যও বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের তুমব্রু সীমান্তে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


বান্দরবানের তুমব্রু সীমান্তে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) ভোরের দিকে তুমব্রু সীমান্তসংলগ্ন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। তবে, বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ইয়াবা বহনকারী চোরাকারবারিরা রাতের অন্ধকারে মিয়ানমারে পালিয়ে যায়।

বিজিবির সূত্রে জানা গেছে, তুমব্রু বিওপির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করানো হবে। এই তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করে বিজিবি। ব্যাগগুলো খুললে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা পাওয়া যায়।

এদিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুমব্রু সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।" তিনি আরও জানান, "বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইয়াবার চালান ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।" চোরাকারবারিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

ইরান জানিয়েছে, সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না।

দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ রোববার (৪ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছেন।

কালিবাফ বলেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতার সময় ইরান সাতটি শর্ত উপস্থাপন করেছিল। তিনি উল্লেখ করেন, ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, যদিও গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ভিন্ন বক্তব্য উপস্থাপন করছে, সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন কিছু প্রস্তাব দিয়েছে। তবে ইরান আর এই বিষয়টি দীর্ঘায়িত করার সুযোগ দেবে না এবং একতরফা শর্ত চাপানোর বিরুদ্ধে অবস্থান নেবে।

কালিবাফ আরও জানান, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা (Islamabad Memorandum) স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যদি ওয়াশিংটন তেহরানের প্রস্তাব মেনে নেয়, তাহলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

রোববার (৪ অক্টোবর) তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেন, প্রণালি পুনরায় খোলার জন্য ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্তের মধ্যে যুক্তরাষ্ট্রের কিছু প্রতিশ্রুতি মেনে নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

আরাকচি বলেন, তেহরান আশা করছে যে ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে যদি যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে যায়, তাহলে ইরানও জবাব দিতে প্রস্তুত থাকবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক সমাধানের পথে অগ্রসর হয়, তাহলে এবার ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%