ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ইসরাইলে ইরানের হামলার প্রশংসা হামাসের


ইসরাইলে ইরানের হামলার প্রশংসা হামাসের

লেবাননের রাজধানী বৈরুতে করা হামলার জবাবে ইসরাইলে ইরান ও ইয়েমেনের হুথির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসনের জবাবে ইরান ও ইয়েমেনের যে প্রতিক্রিয়া দেখা গেছে, তাকে অত্যন্ত ইতিবাচকভাবে তুলে ধরেছে হামাস। এটা অঞ্চলভিত্তিক দেশগুলোর মধ্যে ইসরাইলি আক্রমণের মুখে সত্যিকারের সংহতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৮ জুন) এক সংবাদ বিবৃতিতে কাসেম বলেন, হামাস এই অবস্থানকে ‘জাতির সকল উপাদানের মধ্যে যে সংহতি থাকা উচিত, তার প্রকৃত রূপ’ হিসেবে এক নজরে দেখে।

আরও পড়ুন: গভর্নিং বডির সভাপতির জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল

কাসেম আরও বলেন, ইরানি ও ইয়েমেনি কর্মকর্তাদের কাছ থেকে হামাস বারবার আশ্বাস পেয়েছে যে, তারা সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটাতে চায়—এর মধ্যে গাজা উপত্যকায় চলমান যুদ্ধও রয়েছে।

তিনি উল্লেখ করেন, ইরান হামাসকে রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থন অব্যাহত রেখেছে। ইরান ফিলিস্তিনিদের প্রতিরোধের অধিকারকে সমর্থন করে এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও সমর্থন জানাচ্ছে।

কাসেম বলেন, হামাস আশা করছে যে, বর্তমান এই সংহতি ও সরাসরি সমর্থন গাজার দিকেও প্রসারিত হবে এবং গাজা উপত্যকা যুদ্ধের অবসান ও আগ্রাসন থামানোর সাথে সম্পর্কিত আঞ্চলিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হিসেবে থাকবে।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল লেবাননে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে। এই অব্যাহত হামলার ফলে ইরান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করার ঘোষণা দেয়। শান্তি চুক্তির লক্ষ্য হিসেবে ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি।

আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীর রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সচেতনতা বাড়ানোর আহ্বান

হিজবুল্লাহর হামলার জবাবে ইসরাইল গত ২ মার্চ থেকে লেবাননে হামলা শুরু করে, যা এখনো চলমান। ঐ হামলায় ৩ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছে এবং অগণিত মানুষ আহত হয়েছে। উদ্বাস্তু হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই রাজধানী বৈরুতে আশ্রয় নিয়েছেন।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে লেবানন কর্তৃপক্ষা। তবে হিজবুল্লাহ তা প্রত্যাখ্যান করেছে এবং হামলা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এতে সমর্থন জানিয়েছে ইরান। প্রতিক্রিয়ায় লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তেহরানের প্রতি তাদের দেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ইসরাইল যখন বৈরুতে হামলার ভয় দেখাচ্ছে তখন তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৈরুতে হামলা হলে তারা নির্বাক থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বৈরুতে হামলা না চালানোর আহ্বান জানান।

এরপরও, গত রোববার (৬ ‍জুন) ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বিমান হামলা চালায়। ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পর সংঘাতের পরিস্থিতি আরও বিপজ্জনক মোড় নেয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ওইদিন রাতেই উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

আরও পড়ুন: প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুন্দর দেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তারপর সোমবার (৮ জুন) সকালে ইরানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। রাজধানী তেহরান, তাবরিজ এবং ইসপাহানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। তৎক্ষণাৎ পাল্টা হামলা চালায় ইরান। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি ছিল দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের সরাসরি সামরিক সংঘর্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পতাকা টানানোর ঘটনায় আর্জেন্টিনার সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


পতাকা টানানোর ঘটনায় আর্জেন্টিনার সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ

লক্ষ্মীপুরে পতাকা টানানোর সংক্রান্ত বিষয়ে আজাদ হোসেন (২৮) নামের এক আর্জেন্টিনা সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামের এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।

সোমবার (৮ জুন) বিকেলে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহত আজাদ ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং অভিযুক্ত রিফাত একই এলাকার আবদুল মজিদের ছেলে। ঘটনার পর স্থানীয় মানুষজন আহত যুবককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী আজাদ হোসেন জানান, কয়েকজন বন্ধুর সাথে মিলে আর্জেন্টিনার পতাকায় নিজেদের ছবি যুক্ত করে সেটি টানাতে যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় গিয়েছিলেন। কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না টানানোর জন্য হুমকি দিচ্ছিলেন। ঘটনার দিন বিকেলে কোনরূপ বাকবিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান। একপর্যায়ে রিভলবার দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে দেয়।

আহত আজাদের বড় ভাই ব্যবসায়ী মনির হোসেন অভিযোগ করে বলেন, ‘রিফাত এর আগেও চাঁদার জন্য আমার বুকে রিভলবার ঠেকিয়েছিল। এতে বাধ্য হয়ে একপর্যায়ে আমি দোকান বন্ধ করে দিতে বাধ্য হই। তবে এখন সে আমার ভাইয়ের ওপরও হামলা চালাল।’ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল এবং আমরা সেটির প্রতিবাদ করেছি।’

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘ঘটনার সম্পর্কে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. জোরিস ভ্যান বোমেল নেতৃতে একটি প্রতিনিধিদল বৈঠক করেছে।

আজ মঙ্গলবার এই বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থান খাতে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে কৃষি, মেরিটাইম খাত, টেক্সটাইল শিল্প, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ (অ্যাগ্রো-প্রসেসিং) বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে। নেদারল্যান্ডসের প্রতিনিধিদল বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে তাদের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেছে।

বিশেষ করে অ্যাগ্রো-প্রসেসিং, খাদ্য সংরক্ষণ, কৃষি মূল্য সংযোজন এবং কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহ দেখা গেছে।

এছাড়া, প্রতিনিধিদলটি বাংলাদেশের শিক্ষা খাতে অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেছে। পাশাপাশি, প্রাথমিক পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও সাফল্যেরও ভূয়সি প্রশংসা করে তারা। পানি ব্যবস্থাপনা, নদী শাসন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সরকারের সঙ্গে এই খাতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে নেদারল্যান্ডস। আর বাংলাদেশের তরুণ জনগণের দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও সহযোগিতার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

বৈঠকে মাহদী আমিন দেশের বেকারত্ব হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি তথ্য-প্রযুক্তি (আইটি), টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী শিল্প বিকাশ এবং ই-কমার্স খাতের সম্প্রসারণ বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ তথা প্রধানমন্ত্রীর উদ্যোগে তরুণদের জন্য মাতৃভাষা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন।

শেষে, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করা, যৌথ ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি করা, শিক্ষা বিনিময় কর্মসূচি সম্প্রসারিত করা, কর্মসংস্থান বিনিময় এবং 'পিপল-টু-পিপল' যোগাযোগ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজকীয় ক্ষমায় মুক্তি পেলেন থাকসিন সিনাওয়াত্রা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


রাজকীয় ক্ষমায় মুক্তি পেলেন থাকসিন সিনাওয়াত্রা

রাজকীয় ক্ষমা পাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মাঝে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন। তিনি ইতোমধ্যে জেল থেকে ছাড়া পেয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) দেশের কারা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। খবরটি এএফপির।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক বছরের সাজা ভোগের মধ্যে আট মাস সাজা খাটার পর বয়স এবং শারীরিক অসুস্থতার কারণে গত মাসে তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন। ৭৬ বছর বয়সি এই রাজনীতিকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

দেশটির কারা বিভাগ জানায়, শর্তসাপেক্ষ মুক্তির অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে একটি ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস (ইএমডি) পায়ে পরিধান করা বাধ্যবাধকতা ছিল।

টেলিকম খাতের এই উদ্যোক্তার সাজা পার করতে বাকি ছিল এক বছরের কম, তাই গত ৩ জুন রানি সুথিদার জন্মদিন উপলক্ষে রাজক্ষমা পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়।

আজ মঙ্গলবার থাইল্যান্ডের কারা বিভাগ উল্লেখ করেছে, থাকসিনের পা থেকে ইলেকট্রনিক মনিটরিং ডিভাইসটি সরানো হয়েছে। কারাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনি আনুষ্ঠানিক মুক্তির নথিপত্র এবং খালাসের প্রশংসাপত্র পেয়েছেন।

বিবৃতিতে জানানো হয়েছে, থাকসিন এখন আর কোনও ফৌজদারি শাস্তি, নজরদারি বা সংশ্লিষ্ট কোন শর্তের অধীনে নেই। একইভাবে প্যারোলে মুক্তি পাওয়া অন্যান্য যোগ্য ব্যক্তিদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।

থাইল্যান্ডে রাজা এবং রানির জন্মদিনসহ প্রধান প্রধান রাজকীয় উৎসব উপলক্ষে নিয়মিতভাবে ভালো আচরণ করা বন্দিদের রাজকীয় ক্ষমা দেওয়া হয়। সম্পর্কিত আধুনিক থাই রাজনীতিতে থাকসিন হলো একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তার দ্বিতীয় মেয়াদের সমাপ্তি ঘটে। পরে এক দশকেরও বেশি সময় তিনি স্বেচ্ছানির্বাসনে কাটান; যার সিংহভাগ অংশ ছিল দুবাইতে বসবাস করার। পরে ২০২৩ সালে থাইল্যান্ডে ফিরে আসেন।

থাই গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বর্তমান মাসে থাকসিন সিনাওয়াত্রা দুবাই সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এই সফর কেন হবে তার কারণ এখনও প্রকাশ করা হয়নি। এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে থাকসিনের একজন আইন প্রতিনিধির সাড়া পাওয়া যায়নি।

একবিংশ শতাব্দীতে থাইল্যান্ডের সবচেয়ে সফল রাজনৈতিক দলগুলোর অন্যতম হচ্ছে থাকসিনের ‘ফেউ থাই পার্টি’ এবং এর পূর্বসূরি কয়েকটি দল। সিনাওয়াত্রা পরিবার থেকে চারজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন এবং গ্রামীণ ভোটারদের মধ্যে এই পরিবারের দীর্ঘদিনের শক্তিশালী সমর্থন রয়েছে।

তবে গত ফেব্রুয়ারির নির্বাচনে ফেউ থাই পার্টি ইতিহাসের সবচেয়ে খারাপ ফলাফল অর্জন করে তৃতীয় স্থানে পড়ে যায়। এর ফলে থাকসিনের রাজনৈতিক ভবিষ্যৎ অবিস্ময় হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পুকুর থেকে আলী আজগর (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলী আজগর খেওড়া গ্রামের রাজিব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছিল। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে মাদ্রাসার শিশু শিক্ষার্থী আলী আজগরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পারেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%