প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পুকুর থেকে আলী আজগর (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলী আজগর খেওড়া গ্রামের রাজিব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছিল। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে মাদ্রাসার শিশু শিক্ষার্থী আলী আজগরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পারেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন