ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে অপহরণ করে আট দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী গৃহবধূ কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামের স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছান। তখন পার্শ্ববর্তী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (৩১) এবং তার সহযোগীরা তাকে অপহরণ করে বাজারের পাশে একটি বাড়িতে নিয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ওই বাড়িতে গৃহবধূকে আটকে রেখে নাজমুল হাওলাদার টানা আট দিন ধরে তাকে ধর্ষণ করেন।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

ঘটনার খবর প্রকাশিত হলে কোটালীপাড়া থানা পুলিশ গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করে। উদ্ধার করার পর তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় নাজমুল হাওলাদারকে আসামি করে ভুক্তভোগী গৃহবধূ কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, ধর্ষণের অভিযোগে গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। অভিযুক্ত নাজমুল হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত চিত্র সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ এম


দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনা ও রুপার দাম প্রায় প্রতিদিনই ওঠানামা করছে। সে অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) দেশের বাজারে বাজুসের সর্বশেষ নির্ধারিত দামে সোনা ও রুপার গহনা বিক্রি হচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এই দরেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা কিনতে ভ্যাটসহ খরচ হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।

এছাড়া তুলনামূলক কম দামি সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০৭ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকায়।

বাজুস নতুন করে দাম ঘোষণা না করা পর্যন্ত দেশের বাজারে সোনা ও রুপার গহনা এই নির্ধারিত দামেই বিক্রি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দি - মাগুরা ও শ্রীপুরের ভাগ্য বদলাবে ৯৮০ মিটারের গড়াই সেতু

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ এম


রাজবাড়ীর বালিয়াকান্দি - মাগুরা ও শ্রীপুরের ভাগ্য বদলাবে ৯৮০ মিটারের গড়াই সেতু
 
 
রাজবাড়ীর বালিয়াকান্দি ও মাগুরার শ্রীপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা গড়াই নদীর ওপর সেতু নির্মাণ।
 
নারুয়া-গোয়ালদাহ ঘাট এলাকায় প্রায় ৯৮০ মিটার দীর্ঘ প্রস্তাবিত সেতুটির নির্মাণকাজ শিগগিরই শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে সেতুটির সম্ভাব্যতা যাচাই ও নদীর মাটির পরীক্ষা সম্পন্ন হয়েছে।
 
সেতুর নির্মাণকাজের অগ্রগতি ও ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বৃহস্পতিবার (২০ আগস্ট) সেখানে আসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী এবং চীন থেকে আসা দুই প্রকৌশলী।
 
পরিদর্শনকালে প্রকৌশলীরা প্রস্তাবিত সেতুর স্থান, গড়াই নদীর গতিপথ, নদীর তলদেশ ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সেতু নির্মাণের বিভিন্ন কারিগরি বিষয় নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
 
স্থানীয়রা জানান, গড়াই নদীর কারণে বালিয়াকান্দির নারুয়া ও মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। প্রায় ১৫টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে নদী পারাপারের জন্য নৌকার ওপর নির্ভরশীল। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।
বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এ অঞ্চলের মানুষকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে দুর্ভোগ আরও বেড়ে যায়।
 
প্রস্তাবিত প্রায় ৯৮০ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হলে রাজবাড়ীর বালিয়াকান্দির সঙ্গে মাগুরার শ্রীপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ ও সময়সাশ্রয়ী হওয়ার পাশাপাশি কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবহনেও গতি আসবে। এছাড়াও পাশ্ববর্তী ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর জেলা গুলোও সুফল পাবে।
 
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের প্রত্যাশা, সেতুটি নির্মাণ হলে একদিকে যেমন কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে, অন্যদিকে দুই উপজেলার ব্যবসা-বাণিজ্যের পরিধিও বাড়বে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত, চিকিৎসাসেবা গ্রহণ এবং সামাজিক যোগাযোগ আরও সহজ হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের স্বপ্ন। এতদিন নৌকায় নদী পারাপার করতে গিয়ে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। সেতুটি নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সেতুটির সম্ভাব্যতা যাচাই করা হয়েছে এবং নদীর মাটির পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এখন নির্মাণকাজ শুরুর প্রস্তুতি চলছে। দ্রুত মূল নির্মাণকাজ শুরু হবে এমন প্রত্যাশায় রয়েছেন দুই উপজেলার মানুষ।
 
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর করতে প্রস্তাবিত গড়াই সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হোক। তাদের মতে, সেতুটি শুধু দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থাই সহজ করবে না, বরং এ অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাড পিটের প্রযোজনায় নতুন সিরিজে কেট উইনস্লেট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:০০ এম


ব্র্যাড পিটের প্রযোজনায় নতুন সিরিজে কেট উইনস্লেট

লেবানিজ চলচ্চিত্র নির্মাতা মুনিয়া আকল কেট উইনস্লেটকে নিয়ে নেটফ্লিক্সের জন্য একটি পাঁচ পর্বের সিরিজ পরিচালনার পরিকল্পনা করছেন। এই ড্রামা সিরিজটি জনপ্রিয় এমি বিজয়ী সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর স্রষ্টা জ্যাক থর্নের লেখা এবং এটি কেট উইনস্লেটের নেটফ্লিক্সের সঙ্গে প্রথম কাজ হিসেবে চিহ্নিত হবে।

 

সিরিজটির শুটিং আগামী বছরে শুরু হবে, যা ওয়ার্প ফিল্মস,

এবং স্টিফেন গ্রাহামের ম্যাট্রিয়ার্ক প্রোডাকশনসের যৌথ প্রযোজনায় নির্মিত হবে।

‘দ্য আনহার্ড’ সিরিজে কেট উইনস্লেট এবং ম্যাক্সিন পিককে দুই বোনের চরিত্রে দেখা যাবে। গল্পের প্রেক্ষাপট অনুসারে, কর্তৃপক্ষের তাড়া খেয়ে দুই বোন পালিয়ে বেড়ায় এবং তারা নিজেদের জীবনের পুরনো সহিংসতার গোপন রহস্যগুলোর মুখোমুখি হয়। এই কাহিনির বাণিজ্যিক দিকের সঙ্গে রিডলি স্কটের বিখ্যাত সিনেমা ‘থেলমা অ্যান্ড লুইস’-এর তুলনা করা হচ্ছে।

 

মুনিয়া আকল, যিনি তার সুপরিচিত চলচ্চিত্র ‘কোস্টা ব্রাভা, লেবানন’ এবং কান উৎসবে প্রদর্শিত ‘সাবমেরিন’-এর জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত, নতুন এই প্রকল্প সম্পর্কে জানান, "বার্তা দেওয়ার চেয়ে চলচ্চিত্রে প্রশ্ন তোলাই আমার মূল উদ্দেশ্য।"

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ এম


যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টিতে ইন্টারস্টেট ২৭০ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মুসাম্মাত শামীমা বেগম (৪৬) এবং তার মেয়ে (২৩) আরিবা জাহিদ। তারা ভার্জিনিয়ার বারক ও আলেকজান্দ্রিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

মেরিল্যান্ড স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বেথেসডার কাছে ডেমোক্রেসি বুলেভার্ডের দক্ষিণে ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনে দুই গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে রকভিল ব্যারাকের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, জার্মানটাউনের বাসিন্দা হোসে কাবায়েরো (৩২) নোলাসকো একটি ফোর্ড মুস্তাং চালিয়ে ইন্টারস্টেট ২৭০-এর উত্তরমুখী লেনে ভুল করে দক্ষিণমুখী লেনে প্রবেশ করেন। এরপর বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্যামরির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

ক্যামরিতে শামীমা বেগম ও আরিবা জাহিদ যাত্রী হিসেবে ছিলেন। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

এছাড়া দুর্ঘটনার টয়োটা ক্যামরির চালক এবং এক শিশুকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থার বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়নি।

এদিকে ফোর্ড মুস্তাংয়ের চালক নোলাসকোও দুর্ঘটনায় আহত হন।

 

তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়ার পর তাকে মন্টগোমারি কাউন্টি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। আদালতের কমিশনারের সামনে হাজিরার অপেক্ষায় রয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পেছনে চালকের অ্যালকোহল বা অন্য কোনো কারণ থাকতে পারে। নোলাসকোর বিরুদ্ধে দুইটি গ্রস নেগলিজেন্ট ম্যানস্লটার, অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনায় দুইটি হোমিসাইড বাই মোটর ভেহিকেল এবং প্রাণঘাতী আঘাতের ঘটনায় একটি লাইফ-থ্রেটেনিং ইনজুরি বাই মোটর ভেহিকেল অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনার তদন্তের জন্য ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনগুলো প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়। মেরিল্যান্ড স্টেট পুলিশের ক্র্যাশ টিম দুর্ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%