১০:০৩ এম
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টিতে ইন্টারস্টেট ২৭০ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মুসাম্মাত শামীমা বেগম (৪৬) এবং তার মেয়ে (২৩) আরিবা জাহিদ। তারা ভার্জিনিয়ার বারক ও আলেকজান্দ্রিয়া এলাকার বাসিন্দা ছিলেন।
মেরিল্যান্ড স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বেথেসডার কাছে ডেমোক্রেসি বুলেভার্ডের দক্ষিণে ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনে দুই গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী উদ্যোগের কথা বললেন
দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে রকভিল ব্যারাকের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, জার্মানটাউনের বাসিন্দা হোসে কাবায়েরো (৩২) নোলাসকো একটি ফোর্ড মুস্তাং চালিয়ে ইন্টারস্টেট ২৭০-এর উত্তরমুখী লেনে ভুল করে দক্ষিণমুখী লেনে প্রবেশ করেন। এরপর বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্যামরির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ক্যামরিতে শামীমা বেগম ও আরিবা জাহিদ যাত্রী হিসেবে ছিলেন। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড
এছাড়া দুর্ঘটনার টয়োটা ক্যামরির চালক এবং এক শিশুকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থার বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়নি।
এদিকে ফোর্ড মুস্তাংয়ের চালক নোলাসকোও দুর্ঘটনায় আহত হন।
তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়ার পর তাকে মন্টগোমারি কাউন্টি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। আদালতের কমিশনারের সামনে হাজিরার অপেক্ষায় রয়েছেন তিনি।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পেছনে চালকের অ্যালকোহল বা অন্য কোনো কারণ থাকতে পারে। নোলাসকোর বিরুদ্ধে দুইটি গ্রস নেগলিজেন্ট ম্যানস্লটার, অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনায় দুইটি হোমিসাইড বাই মোটর ভেহিকেল এবং প্রাণঘাতী আঘাতের ঘটনায় একটি লাইফ-থ্রেটেনিং ইনজুরি বাই মোটর ভেহিকেল অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনার তদন্তের জন্য ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনগুলো প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়। মেরিল্যান্ড স্টেট পুলিশের ক্র্যাশ টিম দুর্ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন