ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ: পানিসম্পদমন্ত্রী


শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ: পানিসম্পদমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৭ আগস্ট, ২০২৪ : পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আঞ্চলিক উন্নয়ন এগিয়ে নিতে এবং দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারাজ প্রকল্পের বাস্তবায়নে সরকার দ্রুত কাজ করছে।

বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং খুব শিগগিরই এর অগ্রগতি দৃশ্যমান হবে।

আরও পড়ুন: দুর্নীতির মামলায় সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

তিনি বলেন, ‘তিস্তা মহাপ্রকল্পের প্রকল্পের পাশাপাশি আমরা পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু হয়েছে এবং জনগণ খুব দ্রুতই কাজের অগ্রগতি দেখতে পাবে।’

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত, যদিও বর্তমান সরকার দায়িত্বে আসার আগে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি সহায়তার ক্ষেত্রে খুব কমই অগ্রগতি হয়েছিল।

তিনি জানান, বর্তমান সরকার জনগণের দীর্ঘদিনের আকাক্সক্ষা ও প্রতিশ্রুতির আলোকে প্রয়োজনীয় কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই আমরা প্রয়োজনীয় সমীক্ষামূলক কাজ শেষ করব। এরপর তিস্তা অববাহিকার মানুষের কল্যাণ, এ অঞ্চালের বিকাশ এবং দেশের অর্থনীতির রূপান্তরে প্রকল্পটির দৃশ্যমান বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাব।’

আরও পড়ুন: শরীয়তপুরে শতবর্ষী খাল দখল করে ভবন নির্মাণ, প্রতিবাদ উপেক্ষা

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের জন্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ফিফপ্রোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ফিফপ্রোর

বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষমতার গুরুতর অপব্যবহারের অভিযোগ তুলেছে। এই অভিযোগ বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার কারণে উঠেছে।

ফিফপ্রো, যা বিশ্বব্যাপী ৭০টিরও বেশি খেলোয়াড় ইউনিয়নের সমন্বয়ে গঠিত, বলেছে ইনফান্তিনোর কর্মকাণ্ডের ফলস্বরূপ খেলোয়াড়দের ফিফার প্রতি আস্থা মৌলিকভাবে ভেঙে পড়েছে। যদিও ফিফা বলে যে, তারা ভুল স্বীকার করে বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে গেছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ফিফপ্রো ওই বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ‘বেসরকারি পরিকল্পনা প্রত্যাহার করা অবশ্যম্ভাবী ছিল। কিন্তু প্রস্তাবটি প্রত্যাহার করলেই এটি যা প্রকাশ করেছে, তা মুছে যায় না।’

এতে আরও বলা হয়, ‘এমন একটি পরিকল্পনা, যা ফিফা বিশ্বকাপের মালিকানা ও পরিচালনা কাঠামোকে স্থায়ীভাবে বদলে দিতে পারত এবং প্রজন্মের পর প্রজন্ম খেলোয়াড়দের গড়ে তোলা প্রতিযোগিতাগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার সুযোগ তৈরি করত, সেটি গোপনে তৈরি করা হয়েছিল, বন্ধ দরজার আড়ালে আলোচনা করা হয়েছিল এবং ফিফা কাউন্সিল, সদস্য দেশগুলোর ফুটবল সংস্থা, খেলোয়াড় ও ফুটবলের স্বীকৃত অংশীজনরা বিষয়টি জানার আগেই চুক্তির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এটি শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়। এটি সভাপতির ক্ষমতার গুরুতর অপব্যবহার।’

ফিফা ও ইনফান্তিনোর পরিকল্পনা ছিল একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করার, যা ফিফার প্রধান প্রতিযোগিতাগুলো, বিশেষ করে বিশ্বকাপ পরিচালনা করবে। এরপর বাইরের বিনিয়োগকারীরা সেই প্রতিষ্ঠানের অংশীদারিত্ব কিনতে সক্ষম হবেন। ইউরোপ, এএফসি, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে। উয়েফা ও কনকাকাফ উভয়েই এই পরিকল্পনার সমালোচনা করে বিবৃতি দিয়েছে।

ফিফা যদিও এই পরিকল্পনা থেকে সরে এসেছে, উয়েফা ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। সংস্থাটি এই পরিকল্পনা সম্পর্কে জানার পর বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: আমিনুল হক

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একটি দেশের ভিতর ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি মন্তব্য করেন, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টেপ বল ক্রিকেটের এ ধরনের আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।

আজ শুক্রবার বিকেল বেলা গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অনুষ্ঠিত বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) ও পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের (পিএসসি) আয়োজনে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলছিলেন।

আমিনুল হক বলেন, ‘এত সুন্দর একটি টুর্নামেন্টকে কীভাবে সারা বাংলাদেশে আরও ছড়িয়ে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে আপনারা আমার কাছে আসুন। আপনারা আমার সঙ্গে সার্বিকভাবে পরামর্শ করে আমরা চাই, এই খেলাটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক।’

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে টেপ বল ক্রিকেটে দেশীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। তিনি তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানোর ওপরও গুরুত্ব দেন।

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলা-ধুলাকে অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাদক সমাজে ক্যানসারের মতো হয়ে উঠেছে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে এনে একটি সুস্থ জাতি গড়ে তুলতে হবে।

আমিনুল হক আরও বলেন, খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুণগত পরিবর্তন আনার মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য তরুণ, কিশোরসহ সমাজের সর্বস্তরের মানুষকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টেপ বল ক্রিকেটের আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করে তিনি মন্তব্য করেন, এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চশ্যামাইল নদীর পাড় বাজারের মাঝে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও ময়লা আবর্জনা জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা।

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর(মাদারীপুর) প্রতিনিধি মোঃআসাদুজ্জামান

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


চশ্যামাইল নদীর পাড় বাজারের মাঝে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও ময়লা আবর্জনা জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা।

মাদারীপুর শিবচরে চশ্যামাইল নদীর পাড় বাজারের মাঝে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও ময়লা আবর্জনা জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা।

স্থানীয়রা বলছেন শিবচরের চরশ্যামাইলের এই নদীর পাড়ের বাজারটি বহু বছর ধরেই জাক জমক ভাবেই মিলে আসছে এই বাজারে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ গোছ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবই পাওয়া যায়।
স্থানীয়রা আরো বলেন বিগত সরকারের আমলে রাস্তা মেরামত এর কাজ শেষ করলেও করতে পারেনি রাস্তার দু ধারে ড্রেনের কাজ
আর তখন থেকে শুরু হয় ভোগান্তি।

বাজারে সকল পানি এবং ময়লা আবর্জনা জমে থাকে রাস্তার
দুই পাড়েই এমনকি কখনো বৃষ্টির প্রচন্ডতা বেড়ে গেলে বাজারের ময়লা আবর্জনাও ঢুকে যায় দোকানের ভিতরে যার ফলে ব্যাপক ভোগান্তিতে পড়তেহয় ক্রেতা বিক্রেতাদের

নতুন সরকারের কাছে স্থানীয়রা দাবি জানিয়েছেন রাস্তার দু'ধারে ড্রেনের ব্যবস্থা করলেই এই ভোগান্তি থেকে পরিত্রাণ পাবেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি ইউনিয়নে প্রতিষ্ঠা করা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


প্রতি ইউনিয়নে প্রতিষ্ঠা করা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী

বরিশাল, ৭ আগস্ট, ২০২৬৯ : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, সরকার দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রত্যেক ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

দেশের প্রতি নাগরিকের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড নিশ্চিতকরণ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, এইচপিভি টিকাদান এবং ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা ‘ওপেন এসআরপি’ কার্যক্রমকে আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বরিশালে একটি মাল্টি-সেক্টোরাল অ্যাডভোকেসি সভা শুক্রবার সকাল ১০টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

তিনি জানান, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকারের বাস্তবায়নের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে উঠবে। এই কার্ডের মাধ্যমে প্রত্যক নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিরাপদে সংরক্ষিত থাকবে এবং দেশের যেকোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা প্রদান সহজ হবে।

প্রাইমারি হেলথ কেয়ার ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে শুধুমাত্র চিকিৎসা কেন্দ্রিক না রেখে ধাপে ধাপে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তরের উদ্দেশ্যে কাজ করছে। কারণ, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রোগ হওয়ার পর চিকিৎসা দেয়ার চেয়ে বেশি কার্যকর ও সাশ্রয়ী। সরকারের লক্ষ্য হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার ব্যবস্থাকে আরো শক্তিশালী করা।

তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীরা যদি দায়িত্বশীল, প্রতিশ্রুতিবদ্ধ ও প্রোঅ্যাকটিভ ভূমিকা পালন করেন, তা হলে একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এর জন্য পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি মাঠ পর্যায়ে কার্যকর তদারকি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি অধিকারে বলেন, দেশের স্বাস্থ্যসেবা কাঠামোতে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং কমিউনিটি ক্লিনিকগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব জনবল ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে প্রতিটি পরিবারে নিয়মিত স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসচেতনতা, টিকাদান, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে একটি আধুনিক, জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণ অচিরেই এর কার্যকর সুফল দেখতে পাবে।

অ্যাডভোকেসি সভায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দারের সভাপতিত্বে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং বাংলাদেশ ইউনিসেফ এর হেলথ ম্যানেজার ড. রিয়াদ মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন।

এছাড়াও বরিশাল বিভাগের সকল সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%