০৮:০৪ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছেন।
সোমবার (২৭ জুলাই) বিকালে ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ এই স্লোগানকে সামনে রেখে চলতি বছরের ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হয়। আসরের প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
আজকের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন।
প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং হাত মেলান।
এ সময় উপস্থিত স্কুল শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
প্রধানমন্ত্রী খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট মাঠে বসে উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া, স্কুল শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগের সুযোগ পান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর প্রথম আসরের শুভ সূচনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন