ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খাল খননের সঙ্গে নদী দখল-দূষণমুক্ত করাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী


খাল খননের সঙ্গে নদী দখল-দূষণমুক্ত করাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কার্যকরভাবে খাল খননের সাথে নদী দখল ও দূষণ মুক্ত করতে কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি যদি অব্যাহত থাকতো, তাহলে নদী ও খাল দখল ও দূষণের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো।

আজ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ বছরের কথা বলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে। তিস্তার সাথে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত।

তিনি উল্লেখ করেন, তিস্তা থেকে জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারে, সেজন্য দেশে কার্যকরী পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দিতে বলেছেন।

তিনি আরও বলেন, যে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে একাধিক আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজন করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দ নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং দখল ও দূষণের হাত থেকে রক্ষা পেতে পানি সম্পদ মন্ত্রণালয়কে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

মন্ত্রীদ্বয় বাপা নেতৃবৃন্দকে সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় সরকারের পাশে থাকার আহ্বান জানান।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিনও উপস্থিত ছিলেন।

বাপা নেতৃবৃন্দের মধ্যে সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহ-সভাপতি খুশী কবির, ড. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী 'মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। জেলা, স্থানীয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে ২৫ জুলাই শুরু হওয়া এই প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্ব হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিহার করে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছানো। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী সাংবাদিকরা অপতথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া সাংবাদিকতাকে একটি 'মহান পেশা' হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বর্তমানে সাংবাদিকতার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট-চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রযুক্তি। সুতরাং সাংবাদিকদের এসব বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের শুধু জাতীয় পর্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না, ইংরেজি ভাষায় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে লেখালেখি করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্রীর

গাজায় ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের দেয়ালে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ম্যুরাল এঁকেছেন ফিলিস্তিনের এক কিশোরী।

সেই ম্যুরাল নিয়ে তৈরি কিশোরীর ভিডিওবার্তা পৌঁছে যায় স্প্যানিশ প্রধানমন্ত্রী সানচেজের কাছে। ভিডিও দেখে লিয়ান এবং ফিলিস্তিনের জন্য বিশেষ বার্তা দিয়েছেন সানচেজ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গাজার লিয়ান আল-কাওকা নামের কিশোরী সানচেজের ম্যুরালের পাশে দাঁড়িয়ে একটি ভিডিও প্রকাশ করে। আরবি ও স্প্যানিশ- উভয় ভাষায় দর্শকদের উদ্দেশ্যে লিয়ান জানায়, শিল্পকর্মটি কেবল একটি সাধারণ ছবি নয়।

তার ভাষায়, “এটি কেবল একটি সাধারণ দেয়ালচিত্র নয়। আমরা সবাই এতে অনেক কঠোর পরিশ্রম করেছি। কারণ আমরা চেয়েছিলাম আমাদের বার্তা যেন স্পেনের জনগণের কাছে পৌঁছায়।”

লিয়ান আরও বলেছে, “স্পেন এবং দেশটির প্রধানমন্ত্রীকে ‘তাদের মানবিক অবস্থানের জন্য’ ধন্যবাদ জানাতে এই ম্যুরালটি ‘ভালোবাসা’ দিয়ে আঁকা হয়েছে।”

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের জয় উদযাপন করে লিয়ান জানায়, “গাজাবাসী স্প্যানিশ জনগণকে ‘গাজার হৃদয়ে থাকা আকুলতা’ থেকে অভিনন্দন জানাতে চায়। ‘আমরা আশা করি, এই ম্যুরালটি স্পেনের প্রতিটি ঘরে পৌঁছাবে। কারণ এটি ভালোবাসা, আশা এবং কৃতজ্ঞতা নিয়ে আঁকা হয়েছে।”

ফিলিস্তিনি কিশোরীর ভিডিওবার্তা প্রকাশিত হওয়ার পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সানচেজ এর জবাব দিয়েছেন। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে স্পেনের প্রধানমন্ত্রী লিয়ানকে সম্বোধন করে বলেন, “ধন্যবাদ লিয়ান। এই সুন্দর ভালোবাসার জন্য শিল্পীদেরও ধন্যবাদ।”

পাশাপাশি তিনি সেই ফিলিস্তিনিদেরও ধন্যবাদ জানান, ‘যারা এত কষ্টের মধ্যে আমাদের জন্য কিছুটা ভালোবাসা পাঠানোর সময় পেয়েছেন’।

গাজার শিশু ও পরিবারগুলোর উদ্দেশে সানচেজ আরও বলেন, “পুরো স্প্যানিশ সমাজ আপনাদের কথা শুনছে, আপনাদের দেখছে এবং আপনাদের কথা ভাবছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই এমন একদিন আসবে যখন গাজার শিশুরা কোনও ভয় ছাড়াই আবার তাদের স্কুলে ছবি আঁকতে পারবে এবং শান্তিতে বড় হতে পারবে।

ভিডিওর শেষে সানচেজ বলেন, “স্পেনের পক্ষ থেকে (ফিলিস্তিনকে) অনেক ভালোবাসা ও উষ্ণ আলিঙ্গন।”

সানচেজের বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে কিশোরী লিয়ান। পরবর্তীতে সে আরেকটি ভিডিও রেকর্ড করে। লিয়ান সেই ভিডিওতে বলে, “প্রথমবারের মতো কোনও country's প্রধানমন্ত্রী গাজার কোনও শিশুর কথার উত্তর দিলেন। যখন আপনার মুখে আমার নাম ‘লিয়ান’ শুনলাম, আমি বিশ্বাসই করতে পারছিলাম না।”

স্পেন, দেশটির জনগণ এবং সানচেজকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে সে আরও যোগ করে, “যদিও আমরা একই ভাষায় কথা বলি না, তবুও আমাদের হৃদয় একই সমবেদনায় স্পন্দিত হয়।”

ছোট্ট এই ফিলিস্তিনি কন্যা গাজাকে সমর্থনকারী প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বলে, “আপনাদের সকলের জন্য আমাদের ভালোবাসা।”

বেশিরভাগ পশ্চিমা দেশের নেতারা যখন ফিলিস্তিন ইস্যুতে ‘কূটনৈতিক ভাষায়’ বার্তা প্রদান করেন, তখন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ একেবারেই ব্যতিক্রম। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি। গাজা গণহত্যা ইস্যুতে ইউরোপীয় নেতাদের নীরবতার সমালোচনা করে সানচেজ বলেছেন, “এটি একটি ব্যর্থতা। সম্পূর্ণ ব্যর্থতা। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এমন কিছু দেশ রয়েছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ইস্যুতে বিভক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তারা অভিযোগ তুলেছেন, যারা জুলাই আন্দোলনের সুফল ভোগ করে, তারাই এখন ফ্যাসিবাদের পথে হাঁটছেন।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেছেন।

সেমিনারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশায় জীবন দিয়েছে। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

সেমিনারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই আন্দোলনের দলিল ও ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, সংস্কারের প্রশ্নে বর্তমান সরকার অসহিষ্ণু আচরণ করছে। গণভোটের রায় একদিন জনগণ বাস্তবায়ন করে ছাড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্র উদ্ধার, পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্র উদ্ধার, পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। সোমবার (২৭ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানের বিষয়ে বিকেলে ফরিদপুরে র‌্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার রামকান্তপুরের কৈডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়ি থেকে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গ্রেপ্তার ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।

র‌্যাব-১০ আরও জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%