ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ খামেনি


মাশহাদে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে মৃত অবস্থায় দেশটির পবিত্রতম ধর্মীয় স্থান এবং তাঁর জন্মশহর মাশহাদের ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে।

যুদ্ধবিরতির কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে এ দাফন অনুষ্ঠান সম্পন্ন হলো।

দাফনের আগে এক সপ্তাহ ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে তাঁর মরদেহ নিয়ে শোকযাত্রা, সমাবেশ এবং ধর্মীয় অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হাজার হাজার মানুষ মাশহাদের রাস্তায় নেমে আসে। তাঁরা হাতে ইরানের পতাকা, খামেনির ছবি এবং বিপ্লবী স্লোগানসহ প্ল্যাকার্ড নিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত খামেনির ছেলে মোজতবা খামেনি জনসমক্ষে এখনো আসেননি। ইরানি সূত্রের দাবি, ২৮ ফেব্রুয়ারির হামলায় তিনি গুরুতর আহত হন। তাঁর মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে।

তিনি চিকিৎসাধীন থাকায় এবং নিরাপত্তাজনিত কারণে এখনো প্রকাশ্যে আসতে পারছেন না। যদিও তিনি লিখিত বার্তা দেন, তবুও তাঁর ছবি, ভিডিও বা অডিও প্রকাশ করা হয়নি।

দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া জনতার কিছু অংশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক স্লোগান দেন। অনেকের হাতে 'কিল ট্রাম্প' লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

তারা খামেনির হত্যার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।

এর আগে খামেনির মরদেহ তেহরান, কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হয়, যেখানে লাখো মানুষ শোকযাত্রায় অংশ নেন।

শিয়া ধর্মীয় ঐতিহ্যে শাহাদাতের বিশেষ গুরুত্ব থাকায় বিদেশি হামলায় খামেনির মৃত্যু ইরানে ব্যাপক ধর্মীয় এবং রাজনৈতিক প্রতীকী গুরুত্ব পেয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা ৩৭ বছর তিনি দেশের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেছেন।

আরও পড়ুন: মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

তার শাসনামলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রাষ্ট্রের অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হয়ে ওঠে।

তার মৃত্যুর পর আইআরজিসির সমর্থনেই মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে, জেলা প্রশাসকের সেমিনার কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর। আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় অন্যান্য বক্তাগণের মধ্যে পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামী’র আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা ইকবাল হোসাইন বক্তব্য দেন।

সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং পরিবেশবাদী সংগঠন ‘বাপা’, ‘কারিগর’, ‘বিডি ক্লিন’, ‘সবুজ আন্দোলন’সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ কমাতে সিটি প্রশাসকের তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


বগুড়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ কমাতে সিটি প্রশাসকের তৎপরতা

বগুড়ায় বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কখনো মাঝারি আবার কখনো মুষলধারে হওয়া এই বৃষ্টির ফলে মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জলাবদ্ধতার প্রভাব পড়েছে। সাতমাথা সহ শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় ময়লা পানি সড়কে উপচে পড়ছে। ফলে চলাচলরত পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।

বগুড়া আবহাওয়া অফিসের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বিকেল তিনটা থেকে রাত পর্যন্ত শহরে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তার সঙ্গে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জলাবদ্ধ কবলিত এলাকাগুলোতে পরিস্থিতি দেখেন এবং ভুক্তভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের পর সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জলাবদ্ধতার বর্তমান অবস্থা এবং নাগরিকদের দুর্ভোগের কথা চিন্তা করে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জলাবদ্ধতা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে। তিনি বলেন, "শহরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণগুলো দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নিতে হবে।"

পর্যবেক্ষণে জানা যায়, বৃষ্টির তীব্রতা এবং ড্রেনগুলোর পানি নিষ্কাশনের মুখ বন্ধ থাকায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, শেরপুর রোড, বড়গোলা, সূত্রাপুর, চকসূত্রাপুর, কান্দাপাড়া, পার্ক রোড ও নারুলিসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অনেক স্থানেই রাস্তাঘাট পানির নিচে চলে যাওয়ায় রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এসব কারণে, অনেক পথচারীকে হাঁটুসমান পানি পেরিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

এম আর ইসলাম স্বাধীন জানান, বগুড়া মহানগরে জলাবদ্ধতা ও যানজট একদিনের সমস্যা নয়। এই সমস্যা প্রায় ২০ থেকে ২৫ বছরের চলমান বিষয়। তিনি নগরবাসীর কাছে এই সমস্যার সমাধানের জন্য তিন মাসের সময় চেয়েছেন, এবং বলেন যে, "এর মধ্যেই সমস্যার সমাধান সম্ভব হবে।" তিনি আরও বলেন, মহানগরের অধিকাংশ ড্রেন ফাস্টফুডের পরিত্যক্ত প্যাকেটে ভরপুর হয়ে রয়েছে। এর কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে, যা জলাবদ্ধতা তৈরি করছে। তিনি আশ্বাস দেন যে, দ্রুত সময়ের মধ্যে যানজট ও জলাবদ্ধতা দূর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ দিনের সফরে তিন দেশ যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


২০ দিনের সফরে তিন দেশ যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

২০ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দেশে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফিলিপাইনের ম্যানিলা এবং পরে মালদ্বীপ সফর করবেন।

শুক্রবার (১০ জুলাই) নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথমে নিউ ইয়র্ক যাবেন। সেখানে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবেন। নিউ ইয়র্ক সফর শেষে তিনি ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দেবেন।

এরপর তিনি যাবেন মালদ্বীপ।

এদিকে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা ৩০ জুলাই, মালে থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিদের জন্য কি নিয়ম বদলে যাচ্ছে? সামনে এলো চাঞ্চল্যকর পরিসংখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


মেসিদের জন্য কি নিয়ম বদলে যাচ্ছে? সামনে এলো চাঞ্চল্যকর পরিসংখ্যান

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে থাকলেও দলটিকে ঘিরে বিতর্ক থেমে নেই। বিশেষ করে মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের রেফারিং, টুর্নামেন্টজুড়ে সর্বোচ্চ পেনাল্টি প্রাপ্তি এবং ফাউলের তুলনায় খুব কম হলুদ কার্ড দেখার কারণে নতুন করে প্রশ্ন উঠেছে, আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে। এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে বিবিসি কিছু পরিসংখ্যান তুলে ধরেছে।

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর মিশরের কোচ হোসান হাসান অভিযোগ করেন, ম্যাচে তার দল অবিচারের শিকার হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতেই রেফারির কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে। পরবর্তীতে মিশর ফিফার কাছে আনুষ্ঠানিক একটি অভিযোগও জমা দেয়।

তবে ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা এসব অভিযোগের জবাবে বলেন, মাঠে রেফারি যা দেখেননি, প্রয়োজন হলে ভিএআর সেটি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানায়। একই ধরনের সব পরিস্থিতিতে একই সিদ্ধান্ত প্রযোজ্য হয় না বলেও তিনি উল্লেখ করেন। আগে বল স্পর্শ করা এবং স্বাভাবিক সংস্পর্শের ক্ষেত্রে ফাউল নাও হতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে ফাউলের তুলনায় আর্জেন্টিনা দ্বিতীয় সর্বনিম্ন হলুদ কার্ড দেখেছে। ৫৯টি ফাউলের বিপরীতে তারা পেয়েছে মাত্র তিনটি হলুদ কার্ড। প্রতি ১৯ দশমিক ৭ ফাউলে একটি করে কার্ড দেখেছে দলটি। এই তালিকায় তাদের চেয়ে এগিয়ে রয়েছে শুধুমাত্র নরওয়ে।

অন্যদিকে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত স্বীকৃত তিনটি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে দুটি পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। ইংল্যান্ড ও সুইজারল্যান্ড দুটি করে এবং বেলজিয়াম, ফ্রান্স, নরওয়ে একটি করে পেনাল্টি পেয়েছে।

টুর্নামেন্টের শুরুতে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির সঙ্গে মেসির একটি ট্যাকল নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল। সমালোচকদের দাবি, ঘটনাটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি এবং মেসি কোনো কার্ডও দেখেননি। পরে একই ধরনের কোনও ঘটনায় যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন লাল কার্ড দেখায়, যা কারণে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

বিশ্বকাপের ড্র নিয়েও প্রশ্ন তুলেছে বিবিসি। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে চারটি আলাদা কোয়ার্টারে রাখায় আর্জেন্টিনা, ইংল্যান্ড তুলনামূলকভাবে সহজ পথ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও শেষ ষোলোর দুই ম্যাচেই কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে কঠিন জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।

এই বিতর্ক আরও বেড়িয়ে গেছে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কো ম্যাচের রেফারি নিয়োগ ঘিরে। এই ম্যাচে প্রধান রেফারি, দুই সহকারী, চতুর্থ কর্মকর্তা এবং রিজার্ভ কর্মকর্তাগণ সবাই আর্জেন্টিনার রয়েছেন, যত কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ফিফার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%