ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘সুগার ড্যাডি’ বলায় স্ত্রীকে সতর্ক করলেন করলেন গোবিন্দ


‘সুগার ড্যাডি’ বলায় স্ত্রীকে সতর্ক করলেন করলেন গোবিন্দ

নবীন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে, সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজা বলিউড অভিনেতা গোবিন্দকে প্রকাশ্যে প্ল্যাটফর্মে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেন। এতদিন গোবিন্দ নীরব থাকলেও এবার স্ত্রী সুনীতার বিতর্কিত মন্তব্য, পরকীয়ার অভিযোগ এবং অসভ্য ভাষার বিরুদ্ধে তিনি কড়া জবাব দিয়ে মুখ খুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন আলোচনার জবাবে গোবিন্দ এক দীর্ঘ ও আবেগঘন বিবৃতিতে সুনীতার ওপর ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি তার সম্মান ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকবার জন্য আহ্বান জানান।

বিবৃতির শুরুতে গোবিন্দ তার স্ত্রীকে উদ্দেশ্য করে অসন্তোষ প্রকাশ করে বলেন, বাইরে আমি যে কাজগুলো পাই, সেগুলো আমি করি না; আর বর্তমানে যে কাজ আমি করছি, সেখানেও আপনি হস্তক্ষেপ করছেন। যখন আপনার নিজের কাজ চলছিল—তা সেটি আপনার রান্নার শো হোক কিংবা লকডাউনের দিনগুলো—মেয়ে টিনাকে দিয়ে আপনি যেকোনো উপায়ে আমাকে সেই সব শোয়ে ডেকেছেন এবং সাহায্য নিয়েছেন। যাই হোক, সেটি তো আপনার অধিকার ছিল।

আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’

গোবিন্দ পেশাগত জীবনের সুরক্ষায় স্ত্রী সুনীতা বাধা হয়ে দাঁড়াচ্ছেন দাবি করে বলেন, এখন আমি নতুন একটি ছবি শুরু করেছি, আর ঠিক এই সময়েই আপনি আমাকে মানুষের নজর থেকে নামিয়ে দিতে, বদনাম করতে এবং আমার এই কাজ বা ব্যবসা যাতে ক্ষতির মুখে পড়ে, তার জন্য কোনো চেষ্টাই বাকি রাখছেন না। যখন কেউ চলচ্চিত্রজগতে কাজ করতে আসে, তখন তাদের এভাবে অপমানিত বা বদনাম করবেন না যাতে তারা ভয় পেয়ে যায় বা ইন্ডাস্ট্রি ছেড়ে পালাতে বাধ্য হয়।

নিজ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এই জনপ্রিয় অভিনেতা স্পষ্ট ভাষায় জানান, ঈশ্বর আপনাকে প্রভাব, শক্তি, খ্যাতি, সম্মান এবং ধন-সম্পদ সবই দিয়েছেন। তবে এর মানে এই নয় যে, যাঁর কাছে এসব কম রয়েছে, আপনি তাকে প্রকাশ্যে অপমান বা জাঁতাকলে পিষে মারবেন।

একই সঙ্গে বয়সের তুলনায় নিচে বয়সী অভিনেত্রীদের সঙ্গে পর্দায় জুটি বাঁধা প্রসঙ্গে সুনীতা যে প্রশ্ন তুলেছিলেন, তারও গোবিন্দ স্পষ্ট জবাব দেন। তিনি বলেন, বয়সের বিষয়ে আপনি যে বিষয়টি তুলছেন, সে বিষয়ে আপনাকে মনে করিয়ে দিতে চাই যে দেশের বড় বড় তারকারা তাদের থেকে কম বয়সী তরুণীদের সঙ্গে কাজ করেছেন। এতে সেই অভিনেত্রীরা ভালো কাজ, সুনাম ও সম্মান পেয়েছেন এবং তারকারাও তরুণের চরিত্রে নিজেদের পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন। আপনার মূলত চান না যে আমাকে দর্শক তরুণ হিসেবে দেখুক।

এই কাদা ছোড়াছুড়ির পেছনে এক অদৃশ্য চক্র কলকাঠি নাড়ছে বলেন গোবিন্দ। তিনি দাবি করেন, আপনি আপনার ছোট ছোট কিছু প্রত্যাশা পূরণের চক্করে এক বিরাট ব্যবসার অপপূরণীয় ক্ষতি করছেন। আপনার পেছনে যে গ্রুপ বা ‘গ্যাং’ সক্রিয় রয়েছে সে সম্পর্কে সবাই ভালো করেই অবহিত। আমি নিশ্চিত যে খুব শিগগিরই সেই সত্যিটা সবার সামনে চলে আসবে এবং সেটি আপনার নিজের জন্যও খুব একটা শোভনীয় হবে না।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি সুনীতাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার মনে হয় ভবিষ্যতে আপনার আবার আমাকে প্রয়োজন হতে পারে। তাই দয়া করে বিভিন্ন পডকাস্টে গিয়ে এভাবে আমাকে অপমান করা বন্ধ করুন এবং নিজের সীমার মধ্যে থাকুন। আপনার কাছে আমার এটাই বিনীত প্রার্থনা।

বিবৃতির শেষাংশে গোবিন্দ সুনীতার কথা বলার শৈলী ও ভাষার মান নিয়ে তীব্র আপত্তি তোলেন। তিনি বলেন, সুনীতাজি, আপনি ইতিমধ্যেই বেশিরভাগ গালিগালাজ শুরু করেছেন। ঈশ্বর না করুন, তরুণ প্রজন্ম যদি আপনাকে দেখে এই ভাষা শেখে, তবে একদিন সবাই আপনাকে আয়না দেখাবে। আপনার আচরণ তারা অনুসরণ করবে। কাল যদি সাধারণ মানুষ আপনার সঙ্গেই সেই সব বাজে গালিগালাজ শুরু করে, তখন আমরা সবাই লজ্জিত হবো। দয়া করে এটা করবেন না। মাতৃস্থানীয় ও বোনদের প্রতি ব্যবহৃত সম্মানজনক শব্দগুলোকে আপনি সস্তা বানিয়ে ফেলেছেন, আপনার থেকে এটা একেবারেই প্রত্যাশিত নয়।

এমতাবস্থায় গোবিন্দ এবং নতুন অভিনেত্রী কোমল সম্প্রতি তাদের আসন্ন চলচ্চিত্র ‘রূপা’-র প্রচারণা ও প্রচারমূলক অনুষ্ঠানে একাধিকবার একসঙ্গে হাজির হওয়ার পর থেকেই বলিউডে ফের জল্পনা তুঙ্গে ওঠে। মুম্বাই বিমানবন্দরে তাদের প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল, তারও কয়েক মাস আগে সুনীতা পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে তার স্বামীর সঙ্গে কোমল নামে এক নতুন অভিনেত্রী সম্পর্কে জড়িয়েছেন। শুক্রবার ফের গোবিন্দকে ওই অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে দেখা গেলে পুরোনো অভিযোগ ও পারিবারিক কাদা ছোড়াছুড়ির বিষয়টি নতুন করে আলোচনায় চলে আসে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১২ এম


রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্রের বাছাই বর্তমানে আজ রবিবার (১৬ আগস্ট) নির্ধারিত হয়েছে। নির্বাচন ভবনে নির্বাচনের কর্তা (প্রধান নির্বাচন কমিশনার) সকাল ১০টা থেকে শুরু করবেন মনোনয়নপত্র যাচাই, এই বিষয়টি জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি আরও বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি মনোনয়নপত্র এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।

মনোনয়নপত্রের বাছাইয়ের প্রক্রিয়ার সময় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত রয়েছে।

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।

এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণে পদত্যাগ করেন এবং পরবর্তীতে ৬ আগস্ট শূন্যপদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফর’, দুই মাসেও ফেরেননি বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৭ এম


ইউরোপে ‘সংক্ষিপ্ত সফর’, দুই মাসেও ফেরেননি বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান, ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। গত জুন মাসে তিনি এক 'সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে' ইউরোপের দিকে দেশ ত্যাগ করেছিলেন। ৯৩ বছর বয়সী এই নেতা সেই 'সংক্ষিপ্ত' সফরকে দু’মাস অতিক্রম করার পরও এখনও দেশে ফিরেননি। এর ফলে, দীর্ঘ সময় ধেকে জনসমক্ষে তার অনুপস্থিতি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা-কল্পনা।

১৯৮৪ সালে, যখন পল বিয়া ক্যামেরুনের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার নির্বাচনে জয়ী হন, তখন এনফর্মি বিমে মাত্র ২৩ বছর বয়সি এক তরুণ ছাত্র ছিলেন। আজ, বিমের বয়স ৬৫ বছর, এবং তিনি শিক্ষকতা পেশা থেকে অবসরে গিয়েছেন। কিন্তু পল বিয়া এখনও পর্যন্ত দেশটির ক্ষমতায় রয়েছেন। গত বছর, তিনি একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে অষ্টম মেয়াদে জয়ী হন, যা তাকে শতায়ু হওয়ার আগ পর্যন্ত ক্ষমতায় রাখার সুযোগ দিয়েছে। বিরোধীরা সেই নির্বাচনকে 'প্রহসন' বলেও অভিহিত করেছিলেন।

প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা যায়, পল বিয়া গত ৭ জুন ইউরোপের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সরকারিভাবেই একে 'সংক্ষিপ্ত ব্যক্তিগত সফর' হিসেবে উল্লেখ করা হলেও, এটি গত কয়েক বছরের মধ্যে তার সবচেয়ে দীর্ঘতম নিরবচ্ছিন্ন অনুপস্থিতি। সম্প্রতি, ক্যামেরুন সরকারের মুখপাত্র রেনে ইমানুয়েল সাদি ফরাসি রেডিও আরএফআই-কে জানিয়েছেন, পল বিয়া সুইজারল্যান্ডের জেনেভায় আছেন। যদিও তিনি হাসপাতালে ভর্তি নন এবং সুস্থ আছেন বলেও দাবি করা হয়েছে, তবে তার অবস্থান সম্পর্কে আর বিস্তারিত কিছু প্রদান করা হয়নি।

রাজনীতির মঞ্চে পল বিয়া এক রহস্যময় ব্যক্তিত্ব। জনসমক্ষে খুব কমই তাকে দেখা যায়। দীর্ঘ সময় দেশের বাইরে থাকা কিংবা লোকচক্ষুর অন্তরাল থাকাটা তার পুরনো অভ্যাস। তবে এবারের দীর্ঘ অনুপস্থিতি তার স্বাস্থ্য এবং দেশ পরিচালনার ক্ষমতা সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে। তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘকাল ধরেই নানা ধরণের গুজব ছড়িয়ে থাকলেও সরকার সবসময়ই সেগুলো অস্বীকার করে এসেছে। এমনকি ২০২৪ সালে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে সংবাদ মাধ্যমের আলোচনা নিষিদ্ধ করে সরকার একে 'জাতীয় নিরাপত্তার বিষয়' হিসাবে ঘোষণা করেছে।

আফ্রিকার দেশগুলোর মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। এই মহাদেশে বিশ্বের সবচেয়ে যুবাশক্তির বসবাস, কিন্তু অনেক দেশ শাসিত হচ্ছে প্রবীণ নেতাদের দ্বারা, যাদের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় কয়েক দশক আগে শুরু হয়েছে।

ক্যামেরুনের কয়েকটি প্রজন্মের কাছে পল বিয়া একমাত্র প্রেসিডেন্ট, যাকে তারা দেখে আসছে। এনফর্মি বিমের সন্তানদের বড়টির বয়স ৩২ এবং ছোটটির ১৮ বছরের। তাদের কাছে রাষ্ট্রাপ্রধান মানেই পল বিয়া। একই প্রজন্মের প্রতিনিধি ইয়ানডে বিশ্ববিদ্যালয়ের ২৬ বছর বয়সী ডক্টরাল ছাত্র আবিদ রিয়াসাই আচাও। তাদের দৃষ্টিতে, পল বিয়া কেবল একজন নেতা নন, বরং কয়েক দশকের এক অপরিবর্তনীয় শাসনব্যবস্থার একটি প্রতীক।

উল্লেখ্য, ১৯৬০ সালে ক্যামেরুনের স্বাধীনতার পর থেকে পল বিয়া দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট। ১৯৮২ সালে তৎকালীন প্রেসিডেন্টের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। এরপর থেকে, গত চার দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির শীর্ষ পদে রয়েছেন। এখন, তার এই দীর্ঘ অনুপস্থিতি ক্যামেরুনের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেটি দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২২ এম


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে এক শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। শনিবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে শত শত বাড়িঘর এবং বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষতি হয়েছে। খবর আনাদোলুর।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জন মাংগারাই রিজেন্সিতে, ১৭ জন ইস্ট মাংগারাইয়ে, তিনজন সিক্কায়, একজন নাগাদায় এবং একজন এনদেতে মারা গেছেন।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ফলে ১৫৭টি বাড়ি মারাত্মকভাবে, ৪১টি বাড়ি মাঝারি ও ১৪৮টি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৮টি স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি উপাসনালয় এবং ছয়টি সরকারি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) বিভিন্ন এলাকায় সুনামির সতর্কতা ঘোষণা করলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়েছে।

উদ্ধারকারী দলগুলো আহতদের উদ্ধার এবং চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানোর জন্য বিএনপিবি কাজ করছে। ভূমিকম্পের পর প্রায় ২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৫টা ৫৮ মিনিটে ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

মূল ভূমিকম্পের পর ১১১টি আফটার শক অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল ৬ দশমিক ১ মাত্রার। শক্তিশালী এই কম্পনে বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এদিকে শনিবার উত্তর সুমাত্রা প্রদেশের পেমাতাংসিয়ান্তারের কাছে ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, শনিবার সুলাওয়েসিতে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। জার্মানির জিএফজেড হেলমহোলৎস সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৭২ কিলোমিটার। তবে ইন্দোনেশিয়ার বিএমকেজি এর মাত্রা ৬ দশমিক ২ এবং গভীরতা ৪৪ কিলোমিটার বলে জানিয়েছে।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করছে। এই ভূমিকম্পপ্রবণ অঞ্চলে সক্রিয় ভূ-চ্যুতি ও অনেক আগ্নেয়গিরি থাকায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইজারল্যান্ডে ভয়াবহ খরা, কৃষিতে ক্ষতি ছাড়াতে পারে পূর্বের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৬ এম


সুইজারল্যান্ডে ভয়াবহ খরা, কৃষিতে ক্ষতি ছাড়াতে পারে পূর্বের রেকর্ড

সুইজারল্যান্ডে বর্তমানে চলমান ভয়াবহ খরার কারণে কৃষি খাতের ক্ষতির পরিমাণ ২০০৩ সালের সংকটের সময়ের ৫০ কোটি সুইস ফ্রাঁর পরিমাণ ছাড়িয়ে যেতে পারে, এটা জানিয়ে দিয়েছেন দেশটির কৃষক ইউনিয়নের প্রেসিডেন্ট মার্কুস রিটার। রিটারের মতে, কর্মজীবনে তিনি এমন নজিরবিহীন খরা আগে কখনো দেখেননি।

সুইস সংবাদমাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে রিটার বলেছেন, গ্রীষ্ম শুরু হওয়ার সময়ই মাটিতে আর্দ্রতার ঘাটতি তৈরি হওয়ায় পুরো দেশজুড়ে একটি ‘ব্যতিক্রমী’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া দেশের কৃষকদের ওপর ব্যাপক চাপ তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

রিটার আরো বলেন, খুচরা বিক্রেতারা অতিরিক্ত কিছু ব্যয় বহনের প্রতি আগ্রহ দেখালেও কৃষি খাতকেই আর্থিক ক্ষতির বড় অংশ বহন করতে হবে।

আলু ও চিনি উৎপাদনকারী বিটের ফলনে খরার সবচেয়ে বড় প্রভাব পড়েছে। ভুট্টার উৎপাদনও উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে গম ও যব তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ খরা তীব্র হওয়ার আগে এসব ফসলের বড় অংশ পরিপক্ব হয়ে যাওয়ায় সেগুলো সফলভাবে সংগ্রহ করা সম্ভব হয়েছে।

খাদ্যের সংকটেও পড়েছেন গবাদিপশু খামারিরা। গ্রীষ্মকাল পার করার জন্য অনেক কৃষক ইতোমধ্যে শীতের জন্য সংরক্ষিত পশুখাদ্য ব্যবহার করতে শুরু করেছেন। এমনকি খড়ের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এ কারণে চারণভূমির অবনতি এবং পশুখাদ্যের সংকটের ফলে গবাদিপশু ও দুগ্ধ খামারগুলো আরও আর্থিক চাপে পড়েছে।

সরকারি প্রতিক্রিয়া

যদিও পরিস্থিতি সংকটজনক, তবুও সরকারকে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব দিয়েছেন রিটার। বরং তিনি কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্কিত না হওয়া। কৃষক ইউনিয়ন ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলেও তিনি জানান।

এখন পর্যন্ত সংকট মোকাবিলার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে সুইস কর্তৃপক্ষ। আলপাইন অঞ্চলের কয়েকটি চারণভূমিতে বিমানযোগে পানি পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি পশুখাদ্য আমদানির খরচ কমানোর লক্ষ্যে আমদানি শুল্কও প্রত্যাহার করা হয়েছে।

রিটার জানান, খরচ ভাগাভাগি নিয়ে খুচরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা হবে। তবে শেষ পর্যন্ত কৃষকদের ক্ষতির বড় অংশ বহন করতে হতে পারে বলেও তিনি স্বীকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%