ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব আবার ছড়িয়ে পড়েছে, ভিত্তিহীন দাবি


জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব আবার ছড়িয়ে পড়েছে, ভিত্তিহীন দাবি

হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং মার্শাল আর্টের কিংবদন্তি জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৭২ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর দাবিতে একটি ছবি ভাইরাল হয়েছে। তবে হেরাল্ড অনলাইন জানায়, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। আন্তর্জাতিক অ্যাকশন সিনেমার অন্যতম জনপ্রিয় এই তারকা জীবিত আছেন।

সম্প্রতি জ্যাকি চ্যানের একটি সাদাকালো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবির পাশে লেখা রয়েছে ‘১৯৫৪-২০২৬’। স্মরণবার্তার আদলে তৈরি হওয়া ছবিটি দেখে অনেকেই ধারণা করেন, মারা গেছেন প্রিয় এই অভিনেতা।

এরপর দ্রুত ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। ভক্ত-অনুরাগীদের অনেকেই শোক প্রকাশ করতে শুরু করেন। এমনকি এক্সে (সাবেক টুইটার) ছবিটি ব্যবহার করে জ্যাকি চ্যানের মৃত্যুতে শোক জানিয়ে একটি পোস্টও দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটি লাখোবার দেখা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

তবে ভাইরাল হওয়া ছবির সঙ্গে জ্যাকি চ্যানের মৃত্যুর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। বরং চলতি বছরের জুলাই মাসে সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে।

সিঙ্গাপুরের পেই চুন পাবলিক স্কুলে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় ৯০০ শিক্ষার্থী ও শিক্ষক তাকে স্বাগত জানান। সেখানে উশু, সিংহ ও ড্রাগন নৃত্য পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে নিজের শৈশব, দীর্ঘ অভিনয়জীবন ও স্বপ্ন নিয়ে কথা বলেন এই অভিনেতা। অনুষ্ঠান শেষে তিনি স্বতঃস্ফূর্তভাবে নিজের একটি গানও পরিবেশন করেন।

জ্যাকি চ্যানকে ঘিরে মৃত্যুর গুজব অবশ্য নতুন নয়। গত এক দশকেরও বেশি সময় ধরে একাধিকবার এমন ভুয়া খবর ছড়িয়েছে। ২০১১ সালে এ ধরনের গুজবের তথ্য নথিভুক্ত করেছিল ফ্যাক্ট-চেকিং সংস্থা আফ্রিকা চেক। ২০১৫ সালেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর মিথ্যা খবর। সে সময় ভক্তদের আশ্বস্ত করতে নিজেই জানিয়েছিলেন, তিনি জীবিত আছেন।

২০২৫ সালেও ফেসবুকে জ্যাকি চ্যানের মৃত্যুর দাবি ছড়িয়ে পড়েছিল। পরে সেই খবরও মিথ্যা বলে প্রমাণিত হয়।

আরও পড়ুন: মেঘনা আলমের খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ

ছয় দশকেরও বেশি সময় ধরে বিনোদনজগতে কাজ করছেন জ্যাকি চ্যান। অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্টের দক্ষতা ও নিজস্ব অ্যাকশনধর্মী অভিনয়শৈলীর জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। ‘ড্রাংকেন মাস্টার’, ‘পুলিশ স্টোরি’, ‘রাশ আওয়ার’, ‘দ্য ক্যারাটে কিড’ ও ‘কুংফু পান্ডা’র মতো সিনেমায় অভিনয় করে হংকংয়ের চলচ্চিত্র থেকে হলিউড—দুই অঙ্গনেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই তারকা।

বারবার ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবের পরও জ্যাকি চ্যানকে নিয়ে ভক্তদের আগ্রহে ভাটা পড়েনি। তবে সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন সংবেদনশীল খবর বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতা যাচাই করার পরামর্শ দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোষণা দিয়েও অক্টোবরে আসছে না ‘আন্ধার’, মুক্তি ২৬ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


ঘোষণা দিয়েও অক্টোবরে আসছে না ‘আন্ধার’, মুক্তি ২৬ মার্চ

অক্টোবরে মুক্তির ঘোষণা থাকলেও, শেষ পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী প্রেক্ষাগৃহে আসছে না রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’। নির্মাতার পক্ষ থেকে সম্পাদনাজনিত কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয়েছে, ‘আন্ধার’ আগামী বছর ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।

এর আগে একটি টিজার প্রকাশ করে অক্টোবরে সিনেমাটির মুক্তির কথা জানানো হয়েছিল। কিন্তু পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি হলো।

মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ সম্পর্কে নির্মাতা জানিয়েছেন। তার বক্তব্য, "চাইলে আগামী ১৬ অক্টোবরই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব।" তবে তিনি বলেন, এতে ভিএফএক্সের মান নিয়ে আপস করতে হতে পারে। সিনেমার ক্ষেত্রে এমন কোনো ছাড় দিতে চান না তিনি।

রায়হান রাফী বলেন, "চাইলে অক্টোবরে সিনেমা রিলিজ করতে পারব, ১৬ অক্টোবরেই পারব। সে ক্ষেত্রে হয়তো ভিএফএক্স খারাপ হবে। কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ ‘আন্ধার’ রিলিজ করব।"

২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এছাড়াও রয়েছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, হাইজ্যাকের সন্দেহে যুদ্ধবিমান পাঠাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, হাইজ্যাকের সন্দেহে যুদ্ধবিমান পাঠাল ইসরায়েল

মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল হাইজ্যাকের খবরের কারণে। তবে পরে জানা যায়, বিমানটি ছিনতাই হয়নি, বরং ককপিটে দুই পাইলটের মধ্যে মারামারি ঘটেছিল। এই ঝামেলার ফলস্বরূপ, দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট তেল আবিবে না গিয়ে সৌদি আরবে জরুরি অবতরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

বুধবার ভোরে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইদুবাইয়ের বিমানটি তেল আবিবের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি জরুরি সংকেত পাঠায়। কিছুক্ষণ পর, ছিনতাইয়ের সংকেত হিসেবে ব্যবহৃত একটি কোডও পাঠানো হয়। এই ঘটনার পর, ইসরায়েলি বিমানবাহিনী কয়েকটি যুদ্ধবিমান পাঠায়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জরুরি বৈঠক করেন।

পরে আবার সাধারণ জরুরি সংকেত দেওয়া হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানটি ছিনতাই করা হয়েছে বলে মনে করা হচ্ছে না। বিমানটির যাত্রীরা জানান, বিমানটি হঠাৎ নিচে নামতে শুরু করলে তারা ভয় পেয়ে যান।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, পাইলট ও সহপাইলটের মধ্যে ঝামেলার কারণে জরুরি সংকেত দেওয়া হয়েছিল। এফজেড১০৭৩ ফ্লাইটটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ইসরায়েলি নাগরিক। বিমানটির গন্তব্য ছিল তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দর। তবে শেষ পর্যন্ত এটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, ফ্লাইটটি যাত্রাপথে একটি ঘটনার মুখোমুখি হয়েছিল। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। তিনি বলেন, ‘আমাদের দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুবাই থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি সৌদি আরবের আকাশসীমায় দ্রুত নিচে নামতে শুরু করে। মাত্র দুই মিনিটের মধ্যে এটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে বিমানটি কিছু সময়ের জন্য জর্দানের আকাশসীমায় প্রবেশ করে। কয়েক মিনিট পর সেটি আবার ঘুরে সৌদি আরবের দিকে ফিরে আসে এবং অবতরণের জন্য নিচে নামতে শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ খুলতে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


হরমুজ খুলতে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার উদ্দেশ্যে এবং চলমান সংঘাতের অচলাবস্থা কাটানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরান কর্তৃক প্রদত্ত প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব যুক্তরাষ্ট্র প্রদান করেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ওই প্রস্তাবে কী রয়েছে, সে সম্পর্কে তিনি কোনো বিস্তারিত তথ্য প্রদান করেননি।

মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি ইউরোপীয় এবং উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে বৈঠক এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রকে প্রদত্ত ইরানের বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসিকের উদ্যোগে কবি-শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

রবিন বরকত উল্লাহ ( ব্যুরো চিফ ) ময়মনসিংহ

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


মসিকের উদ্যোগে কবি-শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়

 

ময়মনসিংহ নগরীকে আরও নান্দনিক, সৃজনশীল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে কবি, শিল্পী, সাহিত্যিক, নৃত্যশিল্পী, সংস্কৃতিকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ময়মনসিংহ নগরী নিয়ে আগামীর ভাবনা, সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম এবং নগর উন্নয়নে সৃজনশীল অঙ্গনের ব্যক্তিদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নগরীর ইতিবাচক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।আলোচনায় অংশ নেন
লেখক, এডভোকেট সালাউদ্দিন পাঠান কবি শামসুল ফয়েজ,কবি শরৎ সেলিম এবং তরুন কনটেন্ট ক্রিয়েটরগণ ।
পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চাকে সম্পৃক্ত করে একটি নান্দনিক ও মানবিক নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সভায় ময়মনসিংহ নগরীর সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার এবং নগর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন প্রস্তাব ও মতামত উঠে আসে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%