০২:২৯ এম
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি দাবি করেছে, অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, ব্যবসায়ীদের কমিশন ও মুনাফার নামে ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপানো বন্ধ করতে হবে এবং এলপিজির বাজারে কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
গতকাল মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এসব দাবি তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, "ব্যবসায়ীদের চাপ ও স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে সরকার ও বিইআরসি সাধারণ ভোক্তাদের স্বার্থকে উপেক্ষা করেছে।" তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, বিদ্যুৎ, পরিবহন ও চিকিৎসা ব্যয়ের চাপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে এলপিজির এই অস্বাভাবিক দরবৃদ্ধি জনজীবনে নতুন করে বিপর্যয় সৃষ্টি করবে।
জ্বালানির দাম বারবার বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন। সাইফুল হক বলেন, "এলপিজির ক্ষেত্রে বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে মূল্য সমন্বয় করছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার সুফল সাধারণ ভোক্তারা যথাযথভাবে পাচ্ছেন কি না, আর দাম বাড়লেই কেন তার পুরো বোঝা ভোক্তাদের বহন করতে হবে, সেই প্রশ্নের জবাব নেই।"
আরও পড়ুন: স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন