১২:০৫ পি.এম
পৌর নির্বাচনকে সামনে রেখে মত বিনিময় সভায় বিএনপি নেত্রী রওশন আরা বেগম এই মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে গুরা এ’জি একাডেমী স্কুল প্রাঙ্গণে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইদ আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "আগামী নির্বাচনগুলোতে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত নেতা নির্বাচন করতে হবে। এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যাঁর জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা ও দায়বদ্ধতা রয়েছে।"
আরও পড়ুন: কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ
সভায় বক্তারা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিলকে আগামী পৌরসভা নির্বাচনে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান এবং তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আনজুম হাসান সুমন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সহধর্মিনী রওশন আরা, মাগুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ কাজী মাজহারুল হক উৎপল এবং সাংগঠনিক সম্পাদক-২ মো: উজ্জ্বল হোসাইন।
এছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ এম.আর খান এবং পৌর বিএনপি নেতা শাহরিয়ার শুভ্র প্রমুখ।
আরও পড়ুন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ, বীরত্ব ও আত্মত্যাগ স্মরণে
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ৯নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: পাপ্পু রিপন। মতবিনিময় সভায় দলীয় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দলীয় সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন