১২:৪০ পি.এম
পাকিস্তান চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে। এ ধরনের যুদ্ধবিমান পাকিস্তানের হাতে চলে গেলে, তা ভারতের জন্য উদ্বেগের সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। তবে তিনি দাবি করেছেন যে, ভারতীয় বিমানবাহিনীর কাছে এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় সক্ষমতা বিদ্যমান রয়েছে।
শনিবার ভারতের ৯৪তম বিমানবাহিনী দিবস উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এয়ার চিফ মার্শাল এ পি সিং এসব কথা বলেন। উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর ভারতীয় বিমানবাহিনী দিবস পালন করা হবে।
এয়ার চিফ জানিয়েছেন, যুদ্ধবিমান স্কোয়াড্রনের সংখ্যা বৃদ্ধি করতে ভারত প্রতি বছর ৩৬ থেকে ৪০টি যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করছে। তেজস এমকে-১এ, তেজস এমকে-২, রাফাল এবং ভবিষ্যতে এএমসিএ—এসব যুদ্ধবিমান নিয়ে বিমানবাহিনীর বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: স্পেনে ২ ট্রেনের সংঘর্ষ: দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যাচ্ছে
এছাড়া, দূরপাল্লার আকাশযুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করতে অ্যাস্ট্রা এমকে-১, এমকে-২ ও এমকে-৩ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়া চলছে। অ্যাস্ট্রা এমকে-৩-এর পাল্লা ৩৫০ কিলোমিটারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার আর-৩৭এম এবং ফ্রান্সের মেটিওর ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এয়ার চিফ আরো বলেন, যদি প্রতিপক্ষ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেয়ে যায়, তাহলে ভারতের জন্য জরুরি হবে দ্রুত এএমসিএ কর্মসূচি এগিয়ে নেওয়া এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন: হুতি বিদ্রোহীদের এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন