০৫:৫৮ এম
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে গুলশান থানা পুলিশ গ্রেফতার করেছে। তাকে গ্রেফতারের অভিযোগ হলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া।
শনিবার (২০ জুন) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন সংবাদটি জানান।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
গ্রেফতার হওয়ার পর থেকেই সামাজিক মিডিয়ায় বলা হচ্ছে, অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসা থেকেই মির্জা আবুল বাশারকে আটক করা হয়েছে। এমনকি ওই প্রযোজককে ববির 'কথিত স্বামী' বলে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে অভিনেত্রী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছেন।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন পলাতক থাকা মির্জা বাশার মামুনের অবস্থান নিশ্চিত হওয়ার পর শুক্রবার (১৯ জুন) গভীর রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান। প্রাথমিকভাবে তল্লাশিতে তাকে পাওয়া না গেলেও পরে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তবে মির্জা আবুল বাশারের বিরুদ্ধে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে গ্রেফতারের পর কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে যে, মির্জা আবুল বাশার মামুনকে অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসা থেকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
যদিও এই তথ্যকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিনেত্রী ববি। তিনি বলেন, "তার নামে যেই বাসার কথা বলা হচ্ছে, সেই এলাকায় তার কোনো বাসা নেই।" এমনকি ওই ব্যক্তির সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো সম্পর্কও নেই।
একটি গণমাধ্যমকে অভিনেত্রী আরও বলেন, "আমাকে জড়িয়ে প্রকাশিত খবরগুলো বিভ্রান্তিকর।" তিনি জানান যে, তারা এ খবর করার আগে তার বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেনি।
এ ছাড়াও ববি মির্জা বাশারের 'কথিত স্ত্রী' শিরোনামে দেওয়া বিবৃতিতে খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। তিনি এক পোস্টে লিখেছেন, "শনিবার বিকাল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশার কেন্দ্র করে আমাকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও 'কথিত স্ত্রী', কোথাও 'স্ত্রী' শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।"
তিনি জানান, "তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।"
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
অভিনেত্রী বললেন, "আমাকে আপনাদের দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।"
মির্জা আবুল বাশার মামুন গ্রেফতারের আগে এক ভিডিওতেও অভিনেত্রী ববির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, "নায়িকার সঙ্গে তার পারিবারিক, ব্যবসায়িক কিংবা পেশাগত কোনো সম্পর্ক নেই।" এই তথ্যে জড়িয়ে প্রচার করা বিষয়গুলি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামুনের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন