প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। এর ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে টুর্নামেন্টে এই দলটি আরেকটি স্মরণীয় ফল তুলে আনল। এর আগে, কেপ ভার্দে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলে রুখে দিয়েছিল। আজকের এই ড্র কেবল একটি পয়েন্ট অর্জন নয়, বরং কেপ ভার্ডের বিশ্বকাপের ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায় যুক্ত হলো।
২১তম মিনিটে অসাধারণ এক সরাসরি ফ্রি-কিক থেকে কেভিন পিনা গোল করে কেপ ভার্দেকে এগিয়ে দেন। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে কেপ ভার্ডের প্রথম গোল।
তবে প্রথমার্ধের শেষে উরুগুয়ে ঘুরে দাঁড়ায়। মাক্সিমিলিয়ানো আরাউহো এবং গুস্তিন কানোবিও কয়েক মিনিটের ব্যবধানে গোল করে স্কোরলাইন উল্টে দেন। কিন্তু ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর কেপ ভার্দে আবার সমতায় ফিরে আসে। উরুগুয়ার রক্ষণভাগের ভয়াবহ ভুলের সুযোগ নিয়ে গোল করেন হেলিও ভারেলা।
শেষ দিকে উরুগুয়ে ম্যাচে ফিরতে অনেক চেষ্টা করেছে, কিন্তু জয়সূচক গোলটি আদায় করতে পারেনি তারা। এর ফলে গ্রুপ 'এইচ'-এ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে স্পেন। ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে আছে উরুগুয়ে এবং একই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কেপ ভার্দে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন